Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 July 2026
৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
Share on FacebookShare on Twitter

উত্তর আমেরিকায় চলতি বছরের শুরুতে উন্মোচন হয়েছে সনি লিঙ্কবাডস ক্লিপ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। ওপেন-ইয়ার ক্লিপ ডিজাইন, এআই-ভিত্তিক ভয়েস প্রসেসিং, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের মতো আধুনিক ফিচার নিয়ে প্রিমিয়াম সেগমেন্টে নতুন এই ইয়ারবাড এনেছে সনি।

সনি লিঙ্কবাডস ক্লিপ-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ওপেন-ইয়ার ক্লিপ ডিজাইন। সাধারণ ইন-ইয়ার ইয়ারবাডের মতো এটি কানের ছিদ্র পুরোপুরি বন্ধ করে না। ফলে গান বা পডকাস্ট শোনার সময়ও ব্যবহারকারী আশপাশের শব্দ শুনতে পারবেন। যারা রাস্তায় হাঁটেন, সাইকেল চালান বা অফিসে কাজের পাশাপাশি গান শোনেন, তাদের জন্য এই ডিজাইন নিরাপদ ও আরামদায়ক হতে পারে। বিভিন্ন ধরনের কানের সঙ্গে মানিয়ে নিতে ইয়ারবাডের সঙ্গে দেওয়া হয়েছে বিশেষ ফিটিং কুশন।

অডিওর জন্য ইয়ারবাডটিতে ব্যবহার করা হয়েছে ১০ মিলিমিটার ড্রাইভার এবং এসবিসি ও এএসি ব্লুটুথ কোডেক সমর্থন। সনির ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন যুক্তি কমপ্রেসড অডিওর হারিয়ে যাওয়া সূক্ষ্ম শব্দ পুনরুদ্ধারে সহায়তা করে। এছাড়া সনি সাউন্ড কানেক্ট অ্যাপের মাধ্যমে ১০-ব্যান্ড ইকুয়ালাইজার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী সাউন্ড প্রোফাইল কাস্টমাইজ করা যাবে। এতে ৩৬০ রিয়েলিটি অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এফেক্ট ফিচারও রয়েছে।

সনি লিঙ্কবাডস ক্লিপ-এ তিনটি লিসেনিং মোড রয়েছে। স্ট্যান্ডার্ড মোড দৈনন্দিন ব্যবহারের জন্য, ভয়েস বুস্ট কল, পডকাস্ট ও কথোপকথনের শব্দ আরও পরিষ্কার করে এবং সাউন্ড লিকেজ রিডাকশন ফিচার উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ বাইরে কম ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়া সিন-বেজ লিসেনিং প্রযুক্তি ব্যবহারকারীর কার্যকলাপ যেমন হাঁটা, দৌড়ানো বা জিমে ব্যায়াম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও অভিজ্ঞতা সামঞ্জস্য করে।

কলিং অভিজ্ঞতা উন্নত করতে সনি এতে ডুয়াল মাইক্রোফোন, বোন কন্ডাকশন সেন্সর, প্রেসিয়াস ভয়েজ পিকআপ টেকনোলজি এবং এআই-চালিত সিগন্যাল প্রসেসিং ব্যবহার করেছে। বিভিন্ন ধরনের পরিবেশের শব্দ বিশ্লেষণ করে এআই প্রযুক্তি ব্যবহারকারীর কণ্ঠকে আলাদা করে তুলে ধরে, ফলে কোলাহলপূর্ণ স্থানেও তুলনামূলক পরিষ্কার ভয়েস কল করা সম্ভব।

কানেক্টিভিটির জন্য ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ এবং মাল্টিপয়েন্ট পেয়ারিং, যার মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফাস্ট পেয়ার, উইন্ডোজ-এর জন্য সুইফট পেয়ার এবং একক ইয়ারবাড ব্যবহারের সুবিধাও রয়েছে। উপযুক্ত স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকলে গুগল জেমিনি-এর হ্যান্ডস-ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।

ব্যাটারির দিক থেকেও বেশ শক্তিশালী দাবি করেছে সনি। সংস্থাটির মতে, একবার চার্জে ইয়ারবাডটি ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এবং চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ মিলবে ৩৭ ঘণ্টা পর্যন্ত। এছাড়া মাত্র ৩ মিনিট চার্জেই প্রায় ১ ঘণ্টা গান শোনা যাবে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। প্রতিটি ইয়ারবাডের ওজন প্রায় ৬.৪ গ্রাম, আর চার্জিং কেসের ওজন প্রায় ৪২ গ্রাম। পাশাপাশি এতে রয়েছে IPX4 রেটিং, যা ঘাম ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষা দেবে।

ভারতে সনি লিঙ্কবাডস ক্লিপ-এর দাম রাখা হয়েছে ১৮ হাজার ৯৯০ রুপি। কালো, ধূসর, সবুজ এবং ল্যাভেন্ডার-এই চারটি রঙের মধ্যে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। এটি বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইড ও কোম্পানির অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো আরসিক্স’
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো আরসিক্স’

প্রযুক্তি বাজার

চীনা ব্র্যান্ডের দখলে ভারতের স্মার্টফোন বাজারের ৭৪%

বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন বাজারে
নির্বাচিত

বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন বাজারে

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
প্রযুক্তি বাজার

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন
প্রযুক্তি বাজার

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

চুলের বাড়তি যত্নে দারাজে ম্যারিকো ‘সুপার ব্র্যান্ড ডে’: প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পুতে বিশেষ অফার
ই-কমার্স

চুলের বাড়তি যত্নে দারাজে ম্যারিকো ‘সুপার ব্র্যান্ড ডে’: প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পুতে বিশেষ অফার

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2026

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

Techzoom.TV |
TechzoomTV