২ বছরের ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। নতুন এই সিরিজে রয়েছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি।
শাওমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটির প্রতিটি মডেলেই বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং উন্নত স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সব শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারের কাছ থেকে ফোনগুলো কেনা যাবে।
সিরিজের সবচেয়ে উচ্চ ক্ষমতার মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এতে ১০০ ওয়াট হাইপারচার্জ ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। ফোনটিতে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে।
ধুলো ও পানি প্রতিরোধে ডিভাইসটিতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে বলে জানিয়েছে শাওমি।
অন্যদিকে রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ। আর রেডমি নোট ১৭ ৪জি মডেলে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং।
দুই মডেলেই অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস এবং তিন মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্সের সার্টিফিকেশন রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দাম ও ভ্যারিয়েন্ট
বাংলাদেশে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৪,৯৯৯ টাকা, আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৪,৯৯৯ টাকা।
এদিকে রেডমি নোট ১৭ ৪জি-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির দাম ৩৬,৯৯৯ টাকা।
থাকছে কেনাকাটায় বিভিন্ন সুবিধা
শাওমি জানিয়েছে, কার্ডবিহীন ইএমআই সুবিধায় রেডমি নোট ১৭ সিরিজ কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। ৩৬টি ব্যাংকের কার্ডধারীরা সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধাও পাবেন।
নগদে কেনাকাটার ক্ষেত্রে মডেলভেদে বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট, ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্কসহ বিভিন্ন উপহার দেওয়া হবে। পাশাপাশি বিশেষ ইন্টারনেট বান্ডেলও থাকছে।
প্রতিটি ক্রেতার জন্য থাকছে ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমির টিভি ও ওয়াশার-ড্রায়ার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি নোট সিরিজের প্রতি ক্রেতাদের আস্থা ও জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে এবার বড় ব্যাটারির পাশাপাশি ২ বছরের ওয়ারেন্টি সুবিধা যুক্ত করা হয়েছে।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি পাওয়া যাচ্ছে ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙে। রেডমি নোট ১৭ প্রো ৫জি পাওয়া যাচ্ছে স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে। আর রেডমি নোট ১৭ ৪জি পাওয়া যাচ্ছে সেলেসটিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙে।





















