Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 October 2026
মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন মিলিয়ে কম্পিউটার সরবরাহ ২১.২ শতাংশ কমেছে। মেমোরি ও স্টোরেজের উচ্চমূল্য এবং ভোক্তাদের চাহিদা হ্রাসের কারণে এই পতন ঘটেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া।

বিশ্ববাজারে কম্পিউটার সরবরাহ ও বিক্রিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন মিলিয়ে কম্পিউটার বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ কমেছে। এই সময়ে বিশ্বজুড়ে মোট ৫ কোটি ৮১ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ হয়েছে। টানা দুই প্রান্তিক বাজার ঊর্ধ্বমুখী থাকার পর এমন নিম্নমুখী প্রবণতা প্রযুক্তি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

প্রযুক্তিবাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের পর এটিই কম্পিউটার সরবরাহের সর্বনিম্ন হার। বাজার বিশ্লেষকরা মনে করছেন, কম্পিউটারের মেমোরি ও স্টোরেজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে কম্পিউটার কেনার আগ্রহ কমেছে।

ওমডিয়ার গবেষণা পরিচালক ইশান দত্তের মতে, ডিভাইসের দাম আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বছরের প্রথমার্ধে অনেক ভোক্তা ও প্রতিষ্ঠান আগাম কেনাকাটা সেরে ফেলেছিলেন। সেই সময় বাজারে চাহিদা বেশ শক্তিশালী থাকলেও তৃতীয় প্রান্তিকে এসে তার প্রভাব কমে যায়। ফলে বিক্রিতে এই বড় পতন অপ্রত্যাশিত নয়। বড় কম্পিউটার নির্মাতারাও বছরের দ্বিতীয়ার্ধে সরবরাহ কমার পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কম্পিউটার তৈরির উপকরণের ব্যয় ৪০ শতাংশের বেশি বেড়েছে। বিশেষ করে ডিআরএএম মেমোরি এবং সলিড-স্টেট ড্রাইভের (এসএসডি) দাম বাড়ায় নির্মাতাদের উৎপাদন খরচ বহুগুণ বেড়েছে। সাধারণত একটি কম্পিউটারের মোট ব্যয়ের প্রায় ১৫ শতাংশজুড়ে থাকে মেমোরি ও স্টোরেজের খরচ, কিন্তু সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে তা ৪০ শতাংশে পৌঁছেছে।

ওমডিয়ার প্রধান বিশ্লেষক বেন ইয়ে জানান, গত কয়েক প্রান্তিকে নির্মাতারা কয়েক দফায় পণ্যের দাম বাড়ালেও যন্ত্রাংশের বাড়তি ব্যয়ের পুরো চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি। মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়ায় নির্মাতারা বিপাকে পড়েছেন। অন্যদিকে, খুচরা বাজারে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কম্পিউটার কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন বা কেনাকাটা কমিয়ে দিচ্ছেন।

বিশ্ববাজারে সরবরাহ কমলেও শীর্ষ পাঁচ কম্পিউটার নির্মাতার অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি। ওমডিয়ার তথ্য অনুযায়ী, ১ কোটি ৪৯ লাখ ইউনিট কম্পিউটার বিক্রি করে ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লেনোভো। দ্বিতীয় অবস্থানে থাকা এইচপি ১ কোটি ৩ লাখ ইউনিট কম্পিউটার বিক্রি করেছে, তবে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদের বিক্রিই সবচেয়ে বেশি, ৩১ শতাংশ, কমেছে।

ডেল ৭৬ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ করে ১৩ শতাংশ বাজার হিস্যা দখল করে তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে থাকা অ্যাপল ৬৮ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। তবে সরবরাহ কমলেও বাজারে অ্যাপলের হিস্যা ১ শতাংশীয় পয়েন্টের বেশি বেড়েছে, কারণ তুলনামূলক বেশি দামের পণ্যের বাজারে তাদের অবস্থান এখনও শক্তিশালী।

ওমডিয়ার পূর্বাভাস অনুযায়ী, কম্পিউটারের বাজারে এই চাপ চলতি বছরের শেষ প্রান্তিকে আরও বাড়তে পারে। ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্ববাজারে কম্পিউটার সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই পতন অব্যাহত থাকলে আগামী বছরও বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি নির্মাতা, যন্ত্রাংশ সরবরাহকারী ও পরিবেশকদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিশেষ করে যারা তুলনামূলক কম দামে কম্পিউটার বিক্রি করে, তাদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। যন্ত্রাংশের ব্যয় বৃদ্ধি পণ্যের দামে প্রতিফলিত হলে দামের বিষয়ে সতর্ক ক্রেতারা কেনাকাটা আরও কমিয়ে দিতে পারেন, যা পুরো প্রযুক্তি শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং এস১০ বিস্ফোরণ
নির্বাচিত

স্যামসাং এস১০ বিস্ফোরণ

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের
নির্বাচিত

ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
নির্বাচিত

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2026

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix