Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এসেছে গ্রামীণফোন। আইফোনের নতুন সিরিজগুলো গ্রাহকদের ফোরজি ইন্টারনেট ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করে গ্রামীণফোন।

গত ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং করা ক্রেতাদের হাতে পুরস্কারসহ গুলশানের জিপি লাউঞ্জে নতুন ডিভাইস হস্তান্তর করেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এবং গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব তাহসান রহমান খান।

আইফোন ১১ হচ্ছে অ্যাপলের নতুন স্মার্টফোন, যা সর্বোচ্চ মানের কর্মদক্ষতা প্রমাণে সক্ষম। আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে এ ১৩ বায়োনিক চিপ এবং ৪ জিবি র‌্যাম।

উল্লেখ্য, ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি র‌্যামে আইফোন ১১; ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি র‌্যামে আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ক্রয় করতে পারবেন আগ্রহী ক্রেতারা।

৮৭ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকায় ক্রয় করা যাবে অ্যাপলের নতুন স্মার্টফোন।

ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘উদ্ভাবনী ফিচারের জন্যই মূলত আইফোন বিশ্বজুড়ে সমাদৃত, আর নতুন যুগের স্মার্টফোনের সব বৈশিষ্ট্যই রয়েছে নতুন আইফোন ১১ সিরিজে। গ্রামীণফোন ফোরজির অভিজ্ঞতা আইফোনের উদ্ভাবনী ফিচারগুলোর মাধ্যমে উপযুক্তভাবে নিতে পারবেন সম্মানিত গ্রাহকরা, আর তা ফোরজি নিয়ে আমাদের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’

দেশের প্রশংসিত সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবনী সেবা প্রদানে গ্রামীণফোন সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এরই সূত্র ধরে নতুন আইফোন ১১ নিয়ে আসার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।’

গ্রামীণফোন থেকে আইফোন ১১ সিরিজের স্মার্টফোন ক্রয় করে ৩১ অক্টোবর থেকে আগামী ২৯ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বান্ডেল অফারের মধ্যে রয়েছে ফ্রি ২২ জিবি ডাটা (১১ জিবি ফোরজি+১১ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) এবং মাত্র ১৫০ টাকায় ১১ জিবি (২ জিবি ওপেন+৯ জিবি ফোরজি) ক্রয়ের সুযোগ, যা তিন মাসে মোট ছয়বার উপভোগ করা যাবে।

পাশাপাশি, গ্রামীণফোন সেলস চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি সিটি ব্যাংক (অ্যামেক্স), ইস্টার্ন ব্যাংক লি., ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তিতে আইফোন ১১ সিরিজের স্মার্টফোন ক্রয়ের সুবিধা পাবেন। এছাড়া প্রথম ৭৫ জন দি সিটি ব্যাংক (অ্যামেক্স) কার্ডধারীরা ৩ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ গ্রহণ করতে পারবেন।

এছাড়াও শেয়ার ট্রিপে ২৫% ডিসকাউন্ট, ফোর পয়েন্টসে কাপল ডিনার, অরিজিনাল অ্যাপল ব্যাক কভার, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ওয়াচেস ওয়ার্ল্ডে ৩০% ডিসকাউন্ট এবং লাইভওয়্যারে বিশেষ এক্সচেঞ্জ অফার প্রোগ্রাম উপভোগ করার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। আইফোন ১১ সিরিজের স্মার্টফোনের যেকোনো একটি ক্রয় করে গ্রামীণফোন গ্রাহকরা জিপি স্টার প্রোগ্রামের সর্বোচ্চ ট্যাগ প্ল্যাটিনাম প্লাসে উন্নীত হতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার
নির্বাচিত

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার

সারাদেশে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮প্রো এবং সি ২১
নির্বাচিত

সারাদেশে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮প্রো এবং সি ২১

৫ লাখ ৮০ হাজার টাকায় কিনল ৩০ হাজারের রাউটার!
নির্বাচিত

৫ লাখ ৮০ হাজার টাকায় কিনল ৩০ হাজারের রাউটার!

কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো
নির্বাচিত

কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো

চীনে অ্যামাজফিট ফ্যালকন স্মার্টওয়াচ উন্মোচন হুয়ামির
নির্বাচিত

চীনে অ্যামাজফিট ফ্যালকন স্মার্টওয়াচ উন্মোচন হুয়ামির

টাটা মোটরসের নতুন ৩ গাড়ি আসছে বাজারে
অটোমোবাইল

টাটা মোটরসের নতুন ৩ গাড়ি আসছে বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের
প্রযুক্তি পরামর্শ

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ অক্টোবর ২০১৯

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV