Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের বাজারে ব্যবসা হারাচ্ছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
চীনের বাজারে ব্যবসা হারাচ্ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীন। এ কারণে চীনের বাজারে অবস্থান পোক্ত করতে প্রতিযোগিতায় নেমেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সব প্রতিষ্ঠানই চীনাদের হাতে নিজেদের তৈরি স্মার্টফোন তুলে দিতে আগ্রহী। তবে এ প্রতিযোগিতায় ক্রমে পিছিয়ে পড়ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আইফোনের প্রতি আগ্রহ কমছে চীনাদের। কমছে বিক্রিও। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের বাজারে আইফোন বিক্রি বাবদ অ্যাপলের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কমেছে। মূলত চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ এবং চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের অভাবনীয় উত্থানের কারণে চীনের বাজারে অ্যাপলের অবস্থান কমতে শুরু করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর সিএনবিসি ও ইয়াহু নিউজ।

প্রতি বছর ১ অক্টোবর থেকে নিজস্ব হিসাব বছর গণনা শুরু করে অ্যাপল। সম্প্রতি নিজস্ব হিসাব বছরের চতুর্থ প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) বেচাকেনার তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের বাজারে আইফোন বিক্রি করে মোট ১ হাজার ১১৩ কোটি ডলারের রাজস্ব আয় হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনে আইফোন বিক্রি বাবদ রাজস্ব আয় এক বছরের ব্যবধানে ২১ দশমিক ৫ শতাংশ কমেছিল। আর এপ্রিল-জুন প্রান্তিকে রাজস্ব কমার পরিমাণ ছিল ৪ দশমিক ১ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারে অ্যাপলের পিছিয়ে পড়ার বড় কারণ হিসেবে চলমান বাণিজ্যযুদ্ধকে দায়ী করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। বছরজুড়ে চলমান বাণিজ্যযুদ্ধের জের ধরে আমেরিকান কোম্পানি হিসেবে অ্যাপল চীনের বাজারে কেমন ব্যবসা করবে, এটা নিয়ে উদ্বেগ ছিল। ডিসেম্বরে আইফোনের ওপর বাড়তি শুল্ক আরোপ করে বেইজিং। এ কারণে আইফোন কিনতে চীনাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। ব্যবসা সীমিত হওয়ার এটা একটি কারণ।

এ বিষয়ে অ্যাপল সিইও টিম কুক বলেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ ধারাবাহিক আলোচনা চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই কার্যকর একটি চুক্তির মধ্য দিয়ে বাণিজ্যযুদ্ধে লাগাম টানতে সক্ষম হবে বেইজিং-ওয়াশিংটন। এতে চীনের বাজারে অ্যাপলের অবস্থান আরো পোক্ত হতে পারে।

তিনি আরো বলেন, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের বাজারে আইফোন বিক্রি করে রাজস্ব আয় হাজার ডলারের উপরে ছিল। তবে এতে খুশি হওয়ার কিছু নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে চীনাদের জন্য আইফোনের দাম কমানোসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার চেষ্টা চলমান রয়েছে।

চীনের বাজারে অ্যাপলের পিছিয়ে পড়ার ক্ষেত্রে হুয়াওয়ের ক্রম-উত্থানকে চিহ্নিত করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এটা চীনারা ভালোভাবে নেয়নি। দেশটির অনেক নাগরিকই নিজস্ব পণ্য কেনার মনোভাব থেকে হুয়াওয়ের প্রতি ঝুঁকেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের বাজারে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ এক বছরের ব্যবধানে ৬৬ শতাংশ বেড়েছে।

সম্প্রতি চীনের ৫০টি বড় শহরে পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়েছে। একে বিশ্বের সবচেয়ে বিস্তৃত ফাইভজি নেটওয়ার্ক বিবেচনা করা হচ্ছে। কেননা এর আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে সীমিত এলাকায় ফাইভজি চালু করা হয়েছে। এ পরিস্থিতিতে চীনাদের মধ্যে ফাইভজি সমর্থন করে, এমন স্মার্টফোন কেনার আগ্রহ বেড়েছে। কিন্তু অ্যাপলের কোনো মডেলে এখনো ফাইভজি সুবিধা দেয়া হয়নি। হুয়াওয়ে ও স্যামসাং এরই মধ্যে ফাইভজি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে। এ কারণে চীনের বাজারে অ্যাপলের তুলনায় হুয়াওয়ে ও স্যামসাংয়ের অবস্থান পোক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যানিয়েল ইভস বলেন, বিশ্বব্যাপী ফাইভজি প্রযুক্তির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। চীনারাও এর বাইরে নয়। এ কারণে চীনের বাজারে অবস্থান ধরে রাখতে ফাইভজি ফোন নিয়েই এগিয়ে যেতে হবে। তা না হলে চীনা স্মার্টফোন বাজারে বিদ্যমান প্রতিযোগিতায় হুয়াওয়ে কিংবা স্যামসাংয়ের তুলনায় পিছিয়ে পড়বে অ্যাপল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস
ই-কমার্স

এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল
প্রযুক্তি বাজার

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
অটোমোবাইল

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix