Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিড রেঞ্জে ওয়ালটনের সেরা ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 January 2020
ওয়ালটনের নচ ডিসপ্লের ফোন ‘প্রিমো এস সেভেন’বাজারে
Share on FacebookShare on Twitter

নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। দেশেই নিজস্ব কারখানায় স্মার্টফোন তৈরি করছে ওয়ালটন।

বিগত বছরগুলোর ন্যয় এ বছরও স্মার্টফোনপ্রেমীদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নানা মডেলের ও নানা ফিচারের ভরপুর সব নতুন স্মার্টফোন।

এ বছরে ওয়ালটনের প্রথম স্মার্টফোন ‘প্রিমো আরএক্সফাইভ’, এরপর গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে বছরজুড়ে স্মার্টফোনে এনে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে প্রযুক্তিপণ্যের বাংলাদেশি মাল্টিন্যাশনাল এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে থেকে সেরা স্মার্টফোন নিয়ে এ প্রতিবেদন।

প্রিমো এনএফফোর টার্বো: মাত্র ৬,৬৯৯ টাকায় বড় ডিসপ্লের ৪জি ফোন হিসেবে আগস্টে ওয়ালটন বাজারে নিয়ে আসে ‘প্রিমো এনএফফোর টার্বো’। আকর্ষণীয় ডিজাইনের ৮.৩ মিমি স্লিম এই ফোনে রয়েছে ৫.৯৯ ইঞ্চি স্ক্রিনের ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে, যাতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। এপ্রিলে বাজারে আসা ‘প্রিমো এনএফফোর’ ফোনের উন্নত সংস্করণ হিসেবে টার্বো এডিশনের এই ফোনের র‌্যাম, ইন্টারনাল স্টোরেজ এবং প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানো হয়। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ফোনটিতে যুক্ত করা হয় অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম, ১.৫ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। গ্রাফিক্সের ক্ষেত্রে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০। এই ফোনের উভয় পাশে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রিমো এইচএইট টার্বো: চলতি বছরের শুরুর দিকে ওয়ালটন বাজারে নিয়ে আসে ‘প্রিমো এইচএইট’ মডেলের ফোন, যা ব্যাপক সাড়া ফেলে। ক্রেতাচাহিদার প্রেক্ষিতে জুলাই মাসে টার্বো এডিশনে প্রিমো এইচএইট নিয়ে আসে ওয়ালটন। টার্বো এডিশনে ফোনটির ২ জিবি এবং ৩ জিবি র‌্যামের উভয় সংস্করণেই ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। এতে ফোনটির কার্যক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। তবে প্রসেসরের ক্ষমতা বাড়ানো হলেও ফোনটির দাম বাড়ানো হয়নি। বরং ২ জিবি র‌্যাম সংস্করণটি আগের চেয়ে আরো কম মূল্যে কিনতে পেরেছেন ক্রেতারা। টার্বো এডিশনে প্রিমো এইচএইটের ৩ জিবি র‌্যামের ফোনটি বাজারে পাওয়া গেছে ৭,৯৯৯ টাকায়। আর ২ জিবি র‌্যামে এটি মিলেছে মাত্র ৬,৮৯৯ টাকায়। ৪জি প্রযুক্তির এই ফোনে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের উভয় ভার্সনে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা। আর পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রিমো এইচএইট প্রো : সেপ্টেম্বরে উন্মোচন হওয়া এই ফোনটি প্রি-অর্ডারেই ব্যাপক সাড়া ফেলে। সাশ্রয়ী দামে সবার হাতে নচ ডিসপ্লের স্মার্টফোন তুলে মাত্র ৮,৪৯৯ টাকায় প্রিমো এইচএইট প্রো নিয়ে আসে ওয়ালটন। এই ফোনে ওয়ালটন দিয়েছে বড় পর্দার নচ ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। দেশের সেরা বাজেট ফোনের পরিচিতি পায় প্রিমো এইচএইট প্রো। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৫.৭১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে, যাতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৩৫২০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে ব্যবহৃত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যাতে রয়েছে ৫পি লেন্স। সেলফির জন্য সামনে পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।

প্রিমো আরএক্সসেভেন মিনি: মাঝারি দামে ডিসেম্বরে বাজারে আসা নচ ডিসপ্লে সুবিধার আরেকটি সেরা ফোন হলো ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’। উভয় পাশে গ্লাস প্যানেলের ফোনটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর ১৪৫কে প্লাস। এ ফোনটিকেও দেশের সেরা ‘বাজেট স্মার্টফোন’ হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা। মাত্র ৮,৭৯৯ টাকা দামের এই ফোনে আকর্ষণীয় ফিচার হিসেবে রয়েছে ৫.৯ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গরিলা গ্লাস। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটিতে ১০ ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। দুর্দান্ত অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে- ১.৮ গিগাহার্জ গতির কর্টেক্স-এ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, মালি-জি৭২ এমপি৩ গ্রাফিক্স, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি যা ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির অটোফোকাস এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। এর ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেয় উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। আর সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৮.১ মিমি স্লিম হ্যান্ডসেটটির পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।

প্রিমো আরসিক্স : ডুয়াল ক্যামেরার শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নচ ডিসপ্লের স্মার্টফোনটি এটি। ফোনটি বাজারে আসে অক্টোবরে। তবে সেপ্টেম্বরে প্রি-অর্ডারেই সাড়া ফেলতে সক্ষম হয়। মাত্র ৯,৫৯৯ টাকা মূল্যের এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে, যাতে ব্যবহৃত হয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। আর দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ক্যামেরার ক্ষেত্রে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচারের বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। যার ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেয় উজ্জ্বল ছবি, আর ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করে ডেপথ-অব-ফিল্ড ইফেক্ট। সেলফির জন্য রয়েছে পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্স সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত প্রিমো আরসিক্স ফোনের পারফরম্যান্স নিশ্চিতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট। নিরাপত্তায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম বাজেটেই কম্পিউটার পাওয়া যাবে বাংলাদেশে
নির্বাচিত

পিসি বিক্রি ১২ শতাংশ কমেছে

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া
নির্বাচিত

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, বাজার কাঁপাতে নকিয়ার নতুন চমক
নির্বাচিত

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, বাজার কাঁপাতে নকিয়ার নতুন চমক

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2020

মিড রেঞ্জে ওয়ালটনের সেরা ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix