Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মারাত্মক ঝুঁকির মধ্যে লাখ লাখ ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
Share on FacebookShare on Twitter

বিভিন্ন কোম্পানির লাখ লাখ ল্যাপটপ এক ধরনের ঝুঁকির মধ্যে আছে। যা ডিভাইসের মধ্যে গোপনে এক ধরনের ব্যাক-ডোর তৈরি করতে সক্ষম।

ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইসগুলো যেমন ওয়েবক্যাম, ট্র্যাক-প্যাড, ওয়াইফাই ডিভাইস, ইউএসবি ডিভাইসের ফার্মওয়্যারকে ম্যালওয়্যার দ্বারা কিছুটা বদলে দিয়ে এই ব্যাক-ডোর তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অরিগন-ভিত্তিক সিকিউরিটি ফার্ম ইলিপসিয়াম।

১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ইলিপসিয়ামের একটি প্রতিবেদনে এই ঝুঁকির কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, একবার ল্যাপটপের কোনো উপাদান যদি এই ধরনের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয় তাহলে তেমন কিছু করার থাকে না। এই ঝুঁকি নিয়েই কম্পিউটার চালাতে হয়।

ইলিপসিয়ামের তরফ থেকে নির্দিষ্টভাবে কয়েকটি ডিভাইসের নামও বলা হয়েছে, যেগুলোর মধ্যে এমন ঝুঁকি প্রমাণিত হয়েছে।

লেনোভো থিঙ্কপ্যাড এক্স১ কার্বোন (ষষ্ঠ প্রজন্ম) ল্যাপটপ: এই ল্যাপটপের ট্র্যকপ্যাড সিনাপটিকের তৈরি যা নিজেদের ফার্মওয়্যার আপডেটকে ভেরিফাই করে না।

এইচপি স্প্রেকট্রা এক্স৩৬০ কনভার্টিবল ১৩-এপি০এক্সএক্সএক্স: এই ল্যাপটপগুলোর ওয়েবক্যাম সানপ্লাস আইটির তৈরি যারাও তাদের ফার্মওয়্যার আপডেটকে ভেরিফাই করে না এবং ইউএসবি ড্রাইভের দ্বারা আক্রান্ত হতে পারে।

ডেল এক্সপিএস ১৫ ৯৫৬০: রিভেট নেটওয়ার্কসের তৈরি এই ল্যাপটপের ওয়াইফাই কার্ডেরও একই সমস্যা। যদিও উইন্ডোজ টেন এই সমস্যা সমাধান করেছে।

লেনোভোর তরফ থেকে ইলিপসিয়ামকে জানানো হয়েছে যে তারা এই সমস্যা সমাধান করতে সক্ষম নয়। এইচপি তাদের ওয়েবক্যামের ফার্মওয়্যার সমস্যা সমাধান করতে একটি প্যাচ তৈরি করেছে যা এইচপির সাপোর্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ডেলের সমস্যার জন্য ইলিপসিয়ামের তরফ থেকে মাইক্রোসফট ও কোয়ালকম দুটি কোম্পানিকেই জিজ্ঞাসা করা হয়। যদিও তাদের কেউই নিজের ঘাড়ে দোষ নিতে রাজি হননি।

ইলিপসিয়ামের প্রতিবেদনে আরও বলা হয়, ল্যাপটপের সঙ্গে সংযুক্ত প্রতিটি ডিভাইসের নিজেদের ফার্মওয়্যার আছে এবং এর ঝুঁকিও আছে। সমস্যার বিষয় হচ্ছে, এসব সংযুক্ত ডিভাইসগুলো সাধারণত নিরাপত্তার বিষয়টি খুব একটা আমলে নেয় না এবং এগুলোতে যে ফার্মওয়্যার ইন্সটল হচ্ছে তা যে অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য তা বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ কোনো ভাইরাস আক্রান্ত ফার্মওয়্যারও যদি ইউএসবির মাধ্যমে লাগান হয় তাহলেও সেটি অন্ধের মতো রান করবে।

এই সমস্যার জন্য কেউই দায় নিচ্ছে না। অপারেটিং সিস্টেম, কম্পোন্যান্ট ম্যানুফেকচারার, ল্যাপটপ কোম্পানির কেউই এই সমস্যার দায় নিতে রাজি নন।

এদিকে, অ্যাপলের ল্যাপটপগুলোর মধ্যে এমন সমস্যা পাওয়া যায়নি। যার কারণ হিসেবে ইলিপসিয়াম বলেছে, অ্যাপল নিজেদের উপাদানগুলো নিজেরাই তৈরি করে এবং ইন্সটল হওয়ার পূর্বেই ফার্মওয়্যারের সিগনেচার চেক করে। অন্যদিকে উইন্ডোজ ও লিনাক্স শুরুতে ড্রাইভার ইন্সটল হওয়ার পরে ভেরিফাই করে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেব্রুয়ারি ২০২৬-এ আসছে স্যামসাং এস২৬: জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

ফেব্রুয়ারি ২০২৬-এ আসছে স্যামসাং এস২৬: জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে
কিভাবে করবেন

ফোন লক না থাকলেও আপনার ইচ্ছা ছাড়া চলবে না কোন অ্যাপ, ব্যবহার করুন এই ফিচার

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

হুয়াওয়ে পি৪০ সিরিজ এলো ক্যামেরা ফোনের নতুন রেকর্ড গড়তে
নির্বাচিত

হুয়াওয়ের ৮ জিবি র‌্যামের যত শক্তিশালী ফোন

ছাড় ও অফার

দাম কমলো শাওমি ফোনের

২৯ অ্যাপ ডিলিট করলো গুগল! আপনার ফোনে এখনো আছে কি?
প্রযুক্তি সংবাদ

২৯ অ্যাপ ডিলিট করলো গুগল! আপনার ফোনে এখনো আছে কি?

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২০

মারাত্মক ঝুঁকির মধ্যে লাখ লাখ ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix