Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে জেডটিই’র নতুন সাফল্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 August 2019
বাংলাদেশে জেডটিই’র নতুন সাফল্য
Share on FacebookShare on Twitter

বন্দর নগরী চট্টগ্রামের কাপ্তাই হাইড্রোপাওয়ার স্টেশনে ৭.৪ মেগা ওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বৈশ্বিক প্রতিষ্ঠান জেডটিই’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। ইপিসি কন্ট্রাক্টর হিসেবে জেডটিই বাংলাদেশের সবচেয়ে বড় অন-গ্রিড এ সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করে।

গত এপ্রিল থেকে এ সোলার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং রাঙামাটি জেলায় উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। এ অঞ্চলে অধিবাসীরা এ সৌরবিদ্যুৎ দিয়ে নানাভাবে উপকৃত হচ্ছেন। এ প্ল্যান্টের ডিজাইন করেছে জেডটিই এবং প্রকল্পটি বাস্তবায়িত হইয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। প্রকল্পটি সরকারি গ্রিড-টাইড সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশে এডিবি নির্বাচিত জুরি কমিটির ‘এক্সামপ্লারি ইনোভেশন/হাই টেকনোলজি’ বিভাগে বিজয়ী হয়েছে।

রাঙামাটির কাপ্তাই প্রধান বাধে ৭.৪ মেগাওয়াটের এ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। পিভি মডিউল ডিসির মাধ্যমে ভোল্টেজ উৎপাদন করবে এ পাওয়ার প্ল্যান্ট। যা ৪০০ভি এসি ইনভার্টের রূপান্তরিত হয়ে ১১কেভি পাওয়ার ট্রান্সফরমারে প্রতিস্থাপিত হবে। সকল শক্তি কন্ট্রোল কক্ষে ১১কেভি সুইচগিয়ারে সমন্বিত থাকবে। এ প্ল্যান্ট থেকে দুই কিলোমিটার দূরে জেডটিই আরেকটি সাবস্টেশন নির্মাণ করেছে। এটা ১১কেভি টান্সমিশন লাইন দ্বারা যুক্ত। এ সাবস্টেশন থেকে বিপিডিবি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত কাপ্তাই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে।

এ প্রকল্প নিয়ে জেডটিই বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্যাং উই বলেন, ‘সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের যে লক্ষ্য ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সর্বমোট শক্তির উৎপাদনের ২০ শতাংশ আসবে নবায়নযোগ্য শক্তি থেকে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। গ্রিন এনার্জি বাস্তবায়নে বাংলাদেশ নানা প্রকল্প নিয়ে কাজ করছে আর এমনই এক প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।’

বিগত দশকে বিশ্ব অর্থনীতিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কোটি কোটি মানুষের জীবনের মানোন্নয়ন ঘটেছে। তাদের সুস্থতার প্রশ্নেও অনেক উন্নতি সাধিত হয়েছে। আর এতোসব উন্নয়নের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে জ্বালানি ও শক্তি। বর্তমান সময়ে শক্তিকে বলা হচ্ছে অর্থনীতির অক্সিজেন। জ্বালানি ও শক্তি ছাড়া কোনো কারখানা কিংবা বড় শহর চলতে পারবে না। আধুনিক সব সুযোগ-সুবিধাও বন্ধ হয়ে যাবে। কোনো শিল্প বিপ্লবও হবে না।

কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি ও শক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্বালানি ও শক্তি বিষয়ক পণ্য ও সেবাদানের মাধ্যমে এ খাত অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয় পাশাপাশি, অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখে এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সবচেয়ে বড় অবদান কৃষি ও শিল্পখাতের। আর এ দুই খাতই আবার বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ৩৪ হাজার মেগাওয়াট হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ দেশের মানুষের চাহিদা পূরণের এ চ্যালেঞ্জ নিয়েছে। এক্ষেত্রে, লক্ষ্য চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন করা। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ বছরে এ খাতে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে বেশি পরিমাণ বিনিয়োগ করা হবে। যার মধ্যে থাকবে কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও পরিবেশবান্ধব সব প্রকল্প। ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অংশীদারিত্বের সদস্য হিসেবে বাংলাদেশ সাশ্রয়ী ও নবায়নযোগ্য বিদ্যুতে সুযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এনডিসি জানিয়েছে, ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কথা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে
প্রযুক্তি সংবাদ

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে

বাজারে আসছে আসুস এর নতুন ল্যাপটপ
নির্বাচিত

বাজারে আসছে আসুস এর নতুন ল্যাপটপ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

সফল ফ্রিল্যান্সার হওয়ার উপায়
প্রযুক্তি সংবাদ

‘ফ্রিল্যান্সাররা বছরে ৫০ কোটি ডলার রেমিট্যান্স আনছে’

প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’
ই-কমার্স

প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের
নির্বাচিত

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2019

বাংলাদেশে জেডটিই’র নতুন সাফল্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix