Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের জন্য ডিজিটাল রাইটিং প্যাড আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 February 2021
শিশুদের জন্য ডিজিটাল রাইটিং প্যাড আনল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

একের পর এক উচ্চমানের প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বাজারে আনছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় শিশুদের জন্য পরিবেশবান্ধব ও রেডিয়েশন মুক্ত ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে সুপারব্র্যান্ড ওয়ালটন। এর নাম দেয়া হয়েছে ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’। যা বাচ্চাদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর।

ওয়ালটনের নতুন এই পণ্যটিতে রয়েছে স্ক্রাচ রেজিস্টেন্ট ১০ ইঞ্চির ‘এন্টি ড্যাজলিং’ এলসিডি ফ্লিম স্ক্রিন। ২৫৪ মিলিমিটার উচ্চতা এবং ১৬৪ মিলিমিটার প্রস্থের সহজে বহনযোগ্য ওই ডিজিটাল রাইটিং প্যাডের ওজন মাত্র ১৫৮ গ্রাম। অত্যাধুনিক ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’-এ ব্যবহৃত হয়েছে প্রেসার সেন্সর টেকনোলজি। সুরক্ষার জন্য রয়েছে এবিএস প্রোটেকশন ফ্রেম। এছাড়াও আছে একটি স্টাইলাস পেন। যা দিয়ে শিশুরা সহজেই আঁকতে বা লেখা শিখতে পারবে। সেই সাথে আরো আছে ওয়ান ক্লিক ফুল ইরেজ বাটন ও লক স্ক্রিন সুবিধা। ব্যাটারিতে চলা এই ডিভাইসটিতে চার্জ শেষ হয়ে গেলে থাকছে যতবার খুশি ব্যাটারি পরিবর্তনের সুবিধা। এছাড়াও পরিবেশবান্ধব এই ডিজিটাল রাইটিং প্যাড দিচ্ছে স্মুথ রাইটিং এক্সপেরিয়েন্স। শিশুদের জন্য নিরাপদ এই ডিভাইসটির অন্যতম বড় সুবিধা হচ্ছে এটি চোখের কোনো ক্ষতি করে না। প্যাডের অভ্যন্তরে স্টাইলাস পেন রাখার জায়গা থাকায় সহজেই কলমটি বহন করা যায়। ফলে এটি হারানোর শঙ্কা নেই।

ওয়ালটন সূত্রে জানা যায়, সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাডের দাম রাখা হয়েছে মাত্র ৯৯৫ টাকা। বাচ্চাদের যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা যায়, সে উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্ট থেকে প্যাডটি কিনলে থাকছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এছাড়া অনলাইনে ই-প্লাজা থেকে অর্ডার করলেও মিলছে ১০ শতাংশ নগদ মূল্যছাড় সুবিধা এবং বাসায় বসে হোম ডেলিভারি নেয়ার সুযোগ।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই প্রযুক্তিনির্ভর শিক্ষাপণ্য সকলের হাতের নাগালে নিয়ে আসার ব্যাপারে কাজ করে যাচ্ছে ওয়ালটন। এ প্রচেষ্টায় নতুন সংযোজন মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড। যা ছোট্ট সোনামনিদের লেখাপড়ার শুরুটা আনন্দময় এবং সহজ করতে সহায়ক ভূমিকা পালনে কার্যকর অবদান রাখবে। এই ডিজিটাল রাইটিং প্যাড একদিকে যেমন বাচ্চাদের লেখাপড়া করবে প্রযুক্তিনির্ভর, অপরদিকে কাগজের ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ অবদান।

উল্লেখ্য, স্থানীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল প্রযুক্তিপণ্য তুলে দিতে সম্প্রতি ওয়ালটন শুরু করেছে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার। ওয়ালটন কর্পোরেট অফিসে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। অনলাইনে সংযুক্ত ছিলেন তরুণ উদ্যোক্তা ও রবি টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ওই অফারের আওতায় ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। যা ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ডুয়েল সেলফি ক্যামেরা ফোন আনলো ভিভো
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ডুয়েল সেলফি ক্যামেরা ফোন আনলো ভিভো

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান
নির্বাচিত

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন চীনের শীর্ষ ধনী ব্যক্তি

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2021

শিশুদের জন্য ডিজিটাল রাইটিং প্যাড আনল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV