Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ মার্চ ২০২১
অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২
Share on FacebookShare on Twitter

শক্তিশালী উদ্ভাবন সবার কাছে পৌঁছে দিতে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি এ৫২ ও এ৭২। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ এই সংযোজনের অসাধারণ ক্যামেরা ফিচার ব্যবহারকারীদের নিজেকে প্রকাশ করতে যেমন সাহায্য করবে, মসৃণ স্ক্রলিংয়ের সাথে স্বচ্ছ ভিউইয়িং অভিজ্ঞতা করবে মুগ্ধ। পানিরোধক বৈশিষ্ট্য এবং দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ গ্যালাক্সির অভিনব ফিচার থাকায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে এই হ্যান্ডসেটসমূহ।

এই গ্যালাক্সি এ সিরিজ গ্যালাক্সি বাডস প্রো, গ্যালাক্সি স্মার্টট্যাগ এবং গ্যালাক্সি ট্যাবের মতো ডিভাইসগুলো সংযোগের সাথে ব্যবহারকারীদের বিস্তৃত গ্যালাক্সি ইকোসিস্টেমে অ্যাক্সেস প্রদান করে, যা তাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

স্যামসাং ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশন বিজনেসের সভাপতি ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে পণ্য উদ্ভাবনে স্যামসাং সব সময় সচেষ্ট। তাই, গ্যালাক্সির উদ্ভাবন সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা গ্যালাক্সি এ সিরিজ নিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘গ্যালাক্সি ব্র্যান্ডের ফিলোসফি অনুযায়ী এ৫২ এবং এ৭২-এ রয়েছে সর্বাধুনিক উদ্ভাবন, সেবা ও বৈশিষ্ট্য, যা মিলবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।’

স্যামসাং ইতোমধ্যে তাদের ক্যামেরার মান আরও উন্নত করেছে এবং গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ এর ক্ষেত্রেও এর ব্যাত্যয় ঘটেনি। নতুন গ্যালাক্সি এ সিরিজের আকর্ষণীয় এবং অভিনব প্রযুক্তির ক্যামেরা ব্যবহারকারীদের আরও মজাদার এবং ব্যতিক্রমী ভিডিও ধারণে সক্ষম করবে। ৬৪ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন কোয়াড ক্যামেরার মাধ্যমে তারা সহজে তুলতে পারবে স্পষ্ট ছবি ও ভিডিও।

এছাড়াও, ব্যবহারকারীরা ৪কে ভিডিও স্ন্যাপের মাধ্যমে ৪কে ভিডিও থেকে তাদের প্রিয় মুহূর্তগুলো ৮ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন ছবিতে পরিণত করতে পারবে মুহূর্তের মধ্যে। এর স্ক্রিন অপ্টিমাইজার ৩০ ক্যাটাগরির ছবি ও ব্যাকগ্রাউন্ড (যেমন- খাবার, ল্যান্ডস্কেপ এবং পোষা প্রাণী) যথাযথ সেটিংসে ধারণ করতে ব্যবহার করে এআই। ব্যবহারকারীরা চলমান নাচের ট্রেন্ড কিংবা স্কেটবোর্ডের নতুন কৌশল যা-ই ধারণ করুক, ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার) নিশ্চিত করে ছবি ও ভিডিওর তীক্ষ্ণতা এবং স্থিতিশীলতা। মাল্টি-ফ্রেম প্রসেসিং ব্যবহারের কারণে নাইট মোড দিয়ে অন্ধকারেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তোলা যায়। তাই, গুরুত্বপূর্ণ কোন মুহুর্ত হারিয়ে যাওয়ার বিষয়ে আর চিন্তা করতে হবে না।

স্বচ্ছ ডিসপ্লে আর নান্দনিক ডিজাইনের সাথে স্যামসাং তাদের ব্যবহারকারীদের লাইফস্টাইলে যোগ করে নতুন মাত্রা। স্যামসাংয়ের জনপ্রিয় সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ব্যবহারকারীরা এখন উপভোগ করতে পারবে তাদের প্রিয় অনুষ্ঠান। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাথে গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ স্ক্রলিংয়ের অভিজ্ঞতাকে করে তুলবে আরও আনন্দদায়ক। বাড়তি ৮০০ নিটস লুমিনেন্সের কারণে ঘরের বাইরেও সামাজিক মাধ্যমের পোস্ট দেখা এবং স্ক্রল করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেম – স্মার্টথিংস, স্মার্টথিংস ফাইন্ড, গ্যালাক্সি স্মার্টট্যাগ, মিউজিক শেয়ার, বাডস টুগেদার, কুইক শেয়ার এবং প্রাইভেট শেয়ারের সংযোগ এবং সুবিধা নতুন গ্যালাক্সি এ সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে।

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজে রয়েছে গ্যালাক্সির সকল উল্লেখযোগ্য ফিচার- আইপি৬৭ রেটিংযুক্ত পানি ও ধুলিকণা রোধক, স্যামসাং নক্স, ওয়ান ইউআই ৩ এবং আরও অনেক কিছু। বিশাল শক্তিসম্পন্ন ব্যাটারির কারণে মানুষ যেকোন সময় ছবি তুলতে এবং মোবাইল ব্যবহার করতে পারে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়া। এ৫২-তে রয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এ৭২-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সকল ডিভাইসে রয়েছে ডলবি এটমসের স্টেরিও স্পিকার এবং ১টিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি।

নতুন গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ অওসাম ব্লু, অওসাম ব্ল্যাক এবং অওসাম হোয়াইট রঙে পাওয়া যাবে।

Tags: গ্যালাক্সি এ৫২স্যামসং গ্যালাক্সি এ৭২স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এ সিরিজের আরও স্মার্টফোন আনছে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এ সিরিজের আরও স্মার্টফোন আনছে স্যামসাং

দারাজে মিলবে নকিয়া ৪.২ স্মার্টফোন
ই-কমার্স

দারাজে মিলবে নকিয়া ৪.২ স্মার্টফোন

সেরা পাঁচ গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সেরা পাঁচ গেমিং ল্যাপটপ

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নির্বাচিত

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো
নির্বাচিত

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো

এবার স্মার্টওয়াচ আনল গুগল
নির্বাচিত

এবার স্মার্টওয়াচ আনল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix