Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 March 2021
বাজারে বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো
Share on FacebookShare on Twitter

বিশ্বে প্রথমবারের মতো গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তিকে স্মার্টফোনের ভেতর নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আজ ৩১ মার্চ, বুধবার; বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন এ প্রযুক্তির ভিভো এক্স৬০প্রো ।

ছবিকে নিখুঁত, উজ্জ্বল ও স্পষ্ট করে তুলতে পেশাদার ফটো ও ভিডিওগ্রাফাররা ব্যবহার করে থাকেন গিম্বল আর স্ট্যাবিলাইজেশন। স্ট্যাবিলাইজার এবং গিম্বল ব্যবহারের ফলে ছবি হয়ে ওঠে আরও নিখুঁত । এবারই প্রথম এ দুটি ক্যামেরা ফিচারের সমন্বয়ে বিশেষ এই প্রযুক্তি স্মার্টফোনে ব্যবহার করা হলো ।

বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’ই ভিভো’র প্রথম এক্স সিরিজের ফোন। একই সঙ্গে দেশে ভিভো’র প্রথম ৫জি স্মার্টফোনও এক্স৬০প্রো।

গিম্বল স্ট্যাবিলাইজার ছাড়াও ভিভো এক্স৬০প্রো’র অন্যতম আকর্ষণ এর ক্যামেরা লেন্স । জার্মান ভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসে’র তৈরি ৭টি লেন্স এক্স৬০প্রো স্মার্টফোনে যুক্ত করা হয়েছে। কার্ল জেইসের তৈরি লেন্স ব্যবহার করেই পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলো বানানো হয়। ফলে, স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে । ভিভো এক্স৬০প্রো এর পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে ।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ” ভিভো’র গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪% ছবিই নষ্ট হয়ে যায় শুধুমাত্র স্মার্টফোন কেঁপে যাবার কারণে । ভিভো এক্স৬০প্রো এই সমস্যার সমাধান করবে। এছাড়া এই স্মার্টফোনের লেন্সগুলো শুধু সাধারণ ব্যবহারের জন্যই না, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতেও কাজে লাগবে। এই স্মার্টফোনে জেইসে’র সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে; যা বর্তমানের আর কোনো স্মার্টফোন ব্র্যান্ড ব্যবহার করেনি ।’

ভিভো’র এই ফাইভজি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম ¯œ্যাপড্রাগন ৮৭০ প্রসেসর । ৭ ন্যানোমিটারের চিপসেটসহ রয়েছে অ্যাডরেনো ৬৫০ জিপিইউ । ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ-রেসপন্স রেট পাওয়া যায় ।

ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি’র র‌্যাম ও ২৫৬ জিবি’র রম । তবে আরো শক্তিশালী পারফরমেন্স পেতে ফোনটিতে বাড়তি ৩ জিবি র‌্যাম ব্যবহারের সুযোগ থাকছে; যা গ্রাহকের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যাবে।

থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে ফোনটিতে কোনো ধরণের স্ক্র্যাচ পড়বে না । ব্লু এবং ব্ল্যাক এই দু’টি কালারের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে ।

৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সাথে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি; তাই স্মার্টফোনটি দ্রুত চার্জ হয় এবং গরম হয়ে গিয়ে ব্যাটারির ক্ষতি হয় না ।
আজ ভিভো এক্স৬০প্রো’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার মি.বশির আহমেদ সুজন এবং স্যোশাল ডকুমেন্টারি ও আর্ট ফটোগ্রাফার মি. হাসান চন্দন । এ সময় তারা নিজেদের ভিভো এক্স৬০প্রো ব্যবহারের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলাদেশের গ্রাহকরা ভিভো এক্স৬০প্রো কিনতে পারবেন ৬৯ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির প্রি-বুকিং চলবে আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো এক্স৬০ প্রোভিভো এক্স৬০প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে

যুক্তরাষ্ট্রের বাইরে ডেল-এর প্রথম গবেষণা কেন্দ্র সিঙ্গাপুরে
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বাইরে ডেল-এর প্রথম গবেষণা কেন্দ্র সিঙ্গাপুরে

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ
নির্বাচিত

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ

গ্যালাক্সি নোট ১০ প্লাসকে শীর্ষে রাখল ডিএক্সওমার্ক
নির্বাচিত

দেশে এল গ্যালাক্সি নোট টেন প্লাস

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই
নির্বাচিত

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2021

বাজারে বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো

Techzoom.TV |
TechzoomTV