Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 April 2021
বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

সময়ের ধারাবাহিকতায় মানুষ এখন তথ্য-প্রযুক্তি এবং  যোগাযোগের মাধ্যমগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন। নতুন নতুন উদ্ভাবন ও সেরা প্রযুক্তি’র মাধ্যমে দ্রুততর যোগাযোগ রক্ষা করাই এখন সবার অন্যতম লক্ষ্য । এজন্যে পরস্পরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম স্মার্টফোনের চাহিদাও এখন আরও অকল্পনীয়ভাবে বেড়েছে। এমনকি মহামারী করোনা’র প্রকোপ শুরু হবার পর, এখন সাধারণ স্মার্টফোনের পাশাপাশি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের চাহিদাও ব্যাপক হারে বেড়েছে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা ।

ফ্ল্যাগশিপ স্মার্টফোন হলো কোনো ব্রান্ডের, তাদের নিজস্ব যেকোনো একটি  নির্দিষ্ট সিরিজের সবচেয়ে উন্নত ও সেরা প্রযুক্তির অত্যাধুনিক স্মার্টফোন। তাই রুচি ও প্রয়োজনের সঙ্গে আর্থিক সঙ্গতি থাকলেই এখন গ্রাহকদের প্রথম পছন্দ ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে থাকা সেরা চারটি (৪ টি ) স্মার্টফোন নিয়ে আমাদের আজকের আয়োজন।

আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স: আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স; কোম্পানিটির সবচেয়ে উন্নত ও শক্তিশালী স্মার্টফোন। স্মার্টফোন দু’টিতে আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও স্মার্টফোন দু’টিতে ৫.৮ ইঞ্চি এবং ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যুক্ত করা হয়েছে। ফোনের ভেতরে রয়েছে এ১৩ বায়োনিক চিপ। এ দুটি ফোনে পানি বা ধূলোতে কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছে কোম্পানিটি। স্মার্টফোন দু’টির পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা আছে । সামনের ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের (এমপি)। আর পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ১২ এমপি’র প্রাইমারি ক্যামেরা, ১২ এমপি’র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ এমপি’র টেলিফটো ক্যামেরা। ৬৪ জিবি স্টোরেজের আইফোন ১১ প্রো’র দাম ৮৪ হাজার ৯১৫ টাকা। তবে, ২৫৬ জিবি ও ৫১২ জিবি’র সংস্করণগুলো কিনতে খরচ হবে ৯৭ হাজার ৬৬৫ টাকা। এদিকে আইফোন ১১ প্রো ম্যাক্সের ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম ৯৩ হাজার ৪১৫ টাকা। আবার ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভেরিয়েন্ট কিনতে লাগবে এক লাখ ছয় হাজার ১৬৫ টাকা।

ভিভো এক্স৬০প্রো: চলতি বছর ২০২১- এ দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় অন্যতম একটি নাম ভিভো এক্স৬০প্রো। কারণ, ভিভো এক্স৬০প্রো’তে কিছু দুর্দান্ত প্রযুক্তি যুক্ত করা হয়েছে- যা অন্যান্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোনে সচরাচর থাকেনা । এই স্মার্টফোনে ভিভো ও কার্ল জেইসের যৌথ প্রকৌশলে তৈরি মোবাইল ইমেজিং সিস্টেম যুক্ত করা হয়েছে। চমৎকার লেন্সের  জন্যে ফোনের ক্যামেরাটি পেশাদার মানের ফটোগ্রাফি এবং ভিডিও নিতে সক্ষম। ছবি তোলা বা ভিডিও করতে গেলে প্রায়ই মোবাইলের ক্যামেরা কেঁপে গিয়ে ঝাপসা হয়ে ওঠে, যা এড়াতে ভিভো এক্স৬০প্রো’তে যুক্ত করা হয়েছে গিম্বল স্টেবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তি। ১২ জিবি র‌্যামের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ২৫৬ জিবি’র রম এবং ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং  সুবিধা ।

পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে ভিভো এক্স৬০প্রো বেশি জনপ্রিয় হয়েছিলো এর ক্যামেরার ফিচারগুলোর জন্যেই। বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’র মূল্য ৬৯ হাজার ৯৯০ টাকা। উল্লেখ্য, বাংলাদেশে এটিই ভিভো’র প্রথম এক্স সিরিজ এবং হাই-এন্ডের স্মার্টফোন।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই: স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই’তে রয়েছে ৩২ এমপি’র একটি সেলফি ক্যামেরা। কোয়াড ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে ১২ এমপি’র আলট্রা ওয়াইড, ১২ এমপি’র ওয়াইড এবং ৮ এমপি’র টেলিফটো লেন্সযুক্ত ক্যামেরা। ৪৫০০ এমএএইচ ব্যাটারির সক্স্গে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই’তে রয়েছে এক্সিনোস ৯৯০ প্রসেসর। ৬/৮ জিবি র‌্যামের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই’তে রয়েছে ১২৮/২৫৬ জিবি রম। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই এর মূল্য ৬৪ হাজার ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং গ্যালাক্সি এস২০

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স?
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স?

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে জেডটিই অ্যাক্সন ৪০প্রো
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে জেডটিই অ্যাক্সন ৪০প্রো

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ
নির্বাচিত

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বছরের শেষ দিনে বিটকয়েন মূল্য ছাড়ালো ২৯ হাজার ডলার

সাইবার অপরাধে ‘আয়’ বছরে সাড়ে তিনশ’ কোটি ডলার
নির্বাচিত

সাইবার অপরাধে ‘আয়’ বছরে সাড়ে তিনশ’ কোটি ডলার

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
নির্বাচিত

এশিয়ায় ভিডিও গেমের বাজারে নজর টিকটকের

Load More

ট্রেন্ডিং টপিক

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2021

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix