Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 June 2021
২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে। একইসঙ্গে ৩০ লাখ আইটি ও আইটিইএস পেশাদারের কর্মসৃষ্টি হবে। ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লক্ষ মানুষকে সরকারের বিভিন্ন ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।

প্রতিমন্ত্রী শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টার অফিসের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জনাব পলক বলেন, ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার আইটি শিল্পের জন্য ‘মিশন ৫ বিলিয়ন ডলার’ শীর্ষক স্ট্রাটেজি প্রনয়ন করা হয়েছে। তিনি বলেন ইতোমধ্যে আইসিটি রপ্তানী ১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে।

পলক বলেন, ২০২৫ সাল নাগাদ মিশন ৫ বিলিয়ন স্ট্র্যাটেজি অর্জন করতে আইটি ইন্ডাস্ট্রিকে ৬টি সাব সেগমেন্টে বিভক্ত হবে। এগুলো হলো- হাইটেক ম্যানুফেকশ্চারিং, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সার্ভিস, বিপিও, নেটওয়ার্ক, ডেটাসেন্টার, সাইবার সিকিউরিটি, আইটি ইফ্রাসট্যাক্চার ম্যানেজমেন্ট, ই-কমার্স ও ডিজিটাল ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সিং।
তিনি আরো বলেন দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে।

পলক বলেন, পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন করা হয়েছে, যা মোবাইল আর্থিক সেবা ও ই-কমার্সের দ্রুত প্রবৃদ্ধি ঘটিয়েছে। ২০২১ সালের এপ্রিলে মোবাইলে লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪শ ৭৯ কোটি টাকা। ই-কমার্সের প্রবৃদ্ধি হয় প্রায় ১৬৬ শতাংশ।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে সরকার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স স্থাপন, ন্যাশনাল স্ট্রাটেজি ফর রোবটিক্স, আইওটি প্রণয়ন করা হচ্ছে। দেশে ৩৯টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

পলক বলেন দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে। বেসরকারি খাতকে সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে বলেও জানান তিনি।
পলক বলেন আইআইবিএ, প্রফেসনালসদের বৈশ্বিক মানে নিয়ে যেতে ও জ্ঞানের প্রসারে শক্তিশালী ভূমিকা রাখবে এবং আগামী দিনের পেশা হিসেবে এই পেশায় বাংলাদেশকে বিশ্বে পরিচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন এএমজেড সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মুসলেহ উজ জামান,পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আনেশা আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট, তানভীর ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভাইস প্রেসিডেন্ট, মিঃ মুশফিকুর রহমান।
শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসালা জুবায়ের।

পরে, প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস এর বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন ঘোষণার করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সারদের উৎস কর দিতে হবে না: আইসিটি প্রতিমন্ত্রী

টার্বো এডিশনে এলো ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
নির্বাচিত

টার্বো এডিশনে এলো ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

চলতি বছর বাজারে আসা ছয় ফ্ল্যাগশিপ ফোন
মোবাইল এরিনা

চলতি বছর বাজারে আসা ছয় ফ্ল্যাগশিপ ফোন

বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন
নির্বাচিত

বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন

ভিভো ভি৬০: ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত হলো ভি সিরিজে
প্রযুক্তি বাজার

ভিভো ভি৬০: ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত হলো ভি সিরিজে

আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!
নির্বাচিত

আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2021

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক

Techzoom.TV |
TechzoomTV