Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 October 2021
শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের
Share on FacebookShare on Twitter
সম্প্রতি নিজেদের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক ‘মোপাব’ বিক্রির খবর জানিয়েছে টুইটার। গেইম ডেভেলপার ও বিজ্ঞাপন-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপলাভিন’ এর কাছে নগদ একশ’ পাঁচ কোটি ডলারে নেটওয়ার্কটি বিক্রি করেছে মাইক্রোব্লগিং সাইটটি।
টুইটার বলছে, নিজেদের মালিকানাধীন ও পরিচালিত সেবার উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়াতেই মোপাব বিক্রি করছে তারা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ টুইটারের বার্ষিক সাড়ে সাতশ’ কোটি ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটির সঙ্গে একই সুতায় বাঁধা বিক্রির এ ঘটনা।

বুধবার এ খবর আসার পর অ্যাপলাভিনের শেয়ার দর আট শতাংশেরও বেশি বেড়েছে। অন্যদিকে, টুইটারের শেয়ার দর বেড়েছে দুই শতাংশের বেশি।

টুইটার প্রধান জ্যাক ডরসি এক বিবৃতিতে বলেছেন, “এই লেনদেন আমাদের মনোযোগ বাড়াচ্ছে এবং আয় পণ্য রোডম্যাপে আমাদের আস্থা তুলে ধরেছে, আমাদের মূল পণ্যের বিনিয়োগের সক্ষমতা বাড়িয়েছে যা টুইটারকে দীর্ঘ-মেয়াদী প্রবৃদ্ধির এবং গণ আলোচনার পক্ষের অবস্থানে নিয়ে যাচ্ছে।”

গত বছর টুইটারের জন্য ১৮ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে মোপাব। হিসেবে মাইক্রোব্লগিং সাইটটির গত বছরের বিজ্ঞাপনী আয়ের প্রায় ৫.৯ শতাংশই এসেছে নেটওয়ার্কটি থেকে।

অন্যদিকে, ২০২০ সালে টুইটারের মোট বিক্রির পাঁচ শতাংশের একটু বেশি জুড়ে ছিল মোপাবের আয়। নিজেদের তৃতীয় প্রান্তিকের আয় হিসাবে বিজ্ঞাপন নেটওয়ার্কটি সম্পর্কে বিস্তারিত জানাবে বলে উল্লেখ করেছে টুইটার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, এপ্রিলে অ্যাপলের আইওএস ১৪.৫ আসার পর মোপাব বিক্রি করে দেওয়ার বিষয়টি সামনে এলো। নতুন ওই অপারেটিং সিস্টেম আসার পর আইফোন ও আইপ্যাডে ব্যবহারকারীর কর্মকাণ্ড ট্র্যাক করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞাপনদাতাদের জন্য।

বুধবার অ্যাপলাভিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৫ হাজার মোবাইল অ্যাপ মোপাবের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এবং দেড়শ’ কোটি ব্যবহারকারীর কাছে এটি পৌঁছায়। এক বিবৃতিতে অ্যাপলাভিন প্রধান নির্বাহী অ্যাডাম ফরোঘি বলেছেন, “একসঙ্গে আমরা অ্যাপলাভিন সফটওয়্যার প্ল্যাটফর্মে মোপাবের সেরাটা সমন্বয় করে দিতে সযত্নে কাজ করবো।”

অ্যাপলাভিন ব্যবসা বিভিন্ন গেইমের মধ্যে ভাগ করা। ভার্চুয়াল আইটেম থেকেই প্রতিষ্ঠানটির অধিকাংশ আয় আসে বলে উল্লেখ করেছে সিএনবিসি। অনেক বিপণন টুলও রয়েছে প্রতিষ্ঠানটির। অন্যান্য গেইম ডেভেলপাররা অ্যাপের প্রচারণার জন্য সে টুলগুলো ব্যবহার করে।

২০১১ সালে প্রতিষ্ঠিত অ্যাপলাভিনের প্রাথমিক মনোযোগ ছিল মোবাইল অ্যাপকে খুঁজে পেতে সহায়তা করা এবং আয় সৃষ্টি করা। ২০১৮ সালে গেইম ডেভেলপমেন্ট খাতে পা রাখতে কেকেআর এর কাছ থেকে দুইশ’ কোটি ডলারের বিনিয়োগও সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।

বুধবারের হিসেব অনুসারে অ্যাপলাভিনের বর্তমান বাজার মূলধন প্রায় দুই হাজার নয়শ’ কোটি ডলারের কাছাকাছি।

অন্যদিকে, ২০১৩ সালের সেপ্টেম্বরে ৩৫ কোটি ডলার স্টক মূল্যে মোপাব’কে কিনে নিয়েছিল টুইটার। মোবাইল বিজ্ঞাপন খাতে আয় বাড়াতেই সে সময় পদক্ষেপটি নিয়েছিল সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

০ মিমি বর্ডারলেস স্মার্টফোনের নতুন ধারণা নিয়ে এলো টেকনো
নির্বাচিত

০ মিমি বর্ডারলেস স্মার্টফোনের নতুন ধারণা নিয়ে এলো টেকনো

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন
নির্বাচিত

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন

মিডিয়াটেকের বিশেষ প্রসেসরের প্রথম ফোন হবে রিয়েলমি সি ১১
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেকের বিশেষ প্রসেসরের প্রথম ফোন হবে রিয়েলমি সি ১১

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

বাংলাদেশে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে ব্যক্তি...

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2021

শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix