Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ এর ভিভো’র টপ ৫ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 31 January 2022
২০২১ এর ভিভো’র টপ ৫ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন পছন্দ করতে গিয়ে ক্যামেরা, ব্যাটারি বা ডিজাইন দেখেই থেমে যাচ্ছে না এখনকার তরুণ–তরুণীরা। এখন এক স্মার্টফোনেই চাই অনেককিছু। পছন্দও বদলে যাচ্ছে সময়ের তালে। এ বিষয়গুলো মাথায় রেখেই কাজ করে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। দ্রুত এগিয়ে চলা তারুণ্যের পছন্দকে প্রাধাণ্য দিয়েই গত বছর দারুণ সব স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি।  

বছরব্যাপী দেশের স্মার্টফোন বাজার মাতিয়েছে ভিভোর ভি, ওয়াই এবং এক্স সিরিজ। বিশেষ করে প্রফেশনাল গ্রেড ফটোগ্রাফি, স্লিক ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য নজর কেড়েছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো । 

ফ্ল্যাগশিপ ও বাজেট ফোন মিলে ২০২১ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ভিভোর পাঁচটি স্মার্টফোন । এই স্মার্টফোনগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন:

ভিভো এক্স৬০প্রো: বাংলাদেশের স্মার্টফোন বাজারে ভিভোর এক্স সিরিজের প্রথম ফোন এটি। স্মার্টফোনেও যে শৈল্পিক ছবি তোলা যায় তা প্রমাণ করেছে ভিভো এক্স৬০প্রো । বিশ্বের সেরা অপটিক্যাল লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স ব্যবহৃত হয়েছে এই স্মার্টফোনে । ২০২১ সালে স্মার্টফোন ক্যামেরা নিয়ে এটিই ছিলো সবচেয়ে বড় চমক । এর সঙ্গে ছিলো গিম্বল স্ট্যাবিলাইজার ২.০ এবং সুপার নাইট ক্যামেরা ২.০ এর সমন্বয় । স্মার্টফোনটির ১২ গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট রম; এর পারফরম্যান্সকে আরো দূর্দান্ত করেছে। 

ভিভো এক্স৭০প্রো ৫জি: ভিভো এক্স৬০প্রো এর গ্রাহক সাড়া পেয়ে একই বছর ভিভো এক্স৭০প্রো ৫জি আনে ভিভো। এই স্মার্টফোনেও কার্ল জেইসের চারটি লেন্স রয়েছে। সাথে ছিলো ৫জি নেটওয়ার্ক। ৫জি নেটওয়ার্কের কারণে দ্রুতগতির ভিডিও স্ট্রিমিং করা যায় এই স্মার্টফোনে । কোয়াড ক্যামেরা হিসেবে ভিভো এক্স৭০প্রো’তে রয়েছে ৫০,১২,১২ এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ । ক্যামেরায় থাকা আলট্রা সেন্সিং গিম্বল ক্যামেরা স্থির ও ¯পষ্ট ছবি তুলতে কাজ করবে। এই প্রিমিয়াম হ্যান্ডসেটটির ডিজাইনেও ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সামগ্রী, যাতে স্মার্টফোনটি এলিগেন্ট দেখায়। 

  • ফ্ল্যাগশিপ ও বাজেট স্মার্টফোনে ২০২১–এ নজর কেড়েছে ভিভো
  • বছরব্যাপী দেশের স্মার্টফোন বাজার মাতিয়েছে ভিভো’র ভি,  ওয়াই এবং এক্স সিরিজ
  • তারুণ্যের পছন্দকে প্রাধান্য দিয়েই গত বছর দারুণ সব স্মার্টফোন এনেছে ভিভো

ভিভো ভি২১: গত বছর ভিভো’র সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলোর মধ্যে আরো একটি স্মার্টফোন ভিভো ভি২১। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সেলফি ক্যামেরাই মূল আকর্ষণ। এতে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ওআইএস নাইট সেলফি ক্যামেরা সিস্টেম। ওআইএস প্রযুক্তি স্মার্টফোনে রাতের ছবি তুলতে বাধাগুলো দূর করে এবং রাতের শৈল্পিক ছবি তুলতে সহায়তা করে। ভিভো ভি২১ এর অন্যতম আকর্ষণ এর সেলফি স্পটলাইট। সেলফি স্পটলাইট ভিভো’র নিজস্ব উদ্ভাবন। সেলফি স্পটলাইট হলো স্মার্টফোনের সামনে সেটআপ করা লাইট, যা সেলফি তোলার সময় আলো বৃদ্ধিতে ব্যবহার করা যায়। শুধু তাই না, সেলফি ছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়ও ব্যবহার করা যাবে সেলফি স্পটলাইট। তাই ভিডিও কলে অন্ধকার বা রাতের পরিবেশ আর বাধা হয়ে দাঁড়াবে না। একই সঙ্গে ভিভো ভি২১ স্মার্টফোনে রয়েছে এআই নাইট পোর্ট্রেইট এবং এআই নাইট অ্যালগরিদম। হালকা ওজনের স্মার্টফোনটির ওপর এন্টি গ্লেয়ার সেটিন ডিজাইন ভি২১কে প্রিমিয়াম লুক দিয়েছে। 

ভিভো ওয়াই২১: ভিভো’র ওয়াই সিরিজের বাজেট স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ওয়াই২১। ক্যামেরা ও ডিজাইনের পাশাপাশি ভিভো ওয়াই২১ এর প্রধান আকর্ষণ এর ব্যাটারি প্রযুক্তি। এতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে এর মূল আকর্ষণ অন্য জায়গায়। একটি ওটিজি ক্যাবল দিয়ে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করা যাবে ওয়াই২১। এই ক্যাবল দিয়ে ভিভো ওয়াই২১ অন্য ডিভাইস থেকে চার্জ দিতে ও নিতে পারবে; এমনকি চার্জ করা যাবে ব্লুটুথের মতো ডিভাইসও। একই সঙ্গে এতে রয়েছে ভিভো এনার্জি গার্ডিয়ান প্রযুক্তি। এই প্রযুক্তি স্মার্টফোনের চার্জ শতভাগ হয়ে গেলে নিজে নিজেই চার্জ নেয়া বন্ধ করে দেয়। ফ্ল্যাগশিপ মানের এই প্রযুক্তি বাজেট স্মার্টফোনে বিরল।  

ভিভো ওয়াই১২এস: বাংলাদেশে ভিভো’র বাজেট সিরিজের গ্রাহকের সংখ্যা অনেক। অল্প দামে দারুণ ফিচার পেতে বহু গ্রাহক ঝুঁকছেন ভিভো’র ওয়াই সিরিজের প্রতি। এই দায়বদ্ধতা থেকেই ভিভো বাংলাদেশের বাজারে এনেছিলো ওয়াই১২এস। এতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। রয়েছে আলট্রা সুইফট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। একইসঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডুয়াল সেলফি ক্যামেরা।  

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো এক্স৭০প্রো ৫জিভিভো ওয়াই১২এসভিভো ওয়াই২১ভিভো ভি২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড
নির্বাচিত

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ
নির্বাচিত

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো
নির্বাচিত

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো

বিতর্কে জড়ালো ওয়ানপ্লাস, ‘অনাবৃত’ শরীর দেখা যায় ক্যামেরায়
নির্বাচিত

বিতর্কে জড়ালো ওয়ানপ্লাস, ‘অনাবৃত’ শরীর দেখা যায় ক্যামেরায়

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪
টেলিকম

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪

রাশিয়ায় আইফোনের বিকল্প ‘আইয়া টি ওয়ান’!
নির্বাচিত

রাশিয়ায় আইফোনের বিকল্প ‘আইয়া টি ওয়ান’!

Load More

ট্রেন্ডিং টপিক

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2022

২০২১ এর ভিভো’র টপ ৫ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix