Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে অপো’র এফ২১ প্র্রো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 April 2022
দেশের বাজারে অপো’র এফ২১ প্র্রো উন্মোচন
Share on FacebookShare on Twitter

উদ্ভাবন ও নান্দনিকতার মিশেলে মানুষের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার প্রত্যয়ে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো এর এফ সিরিজের নতুন ডিভাইস অপো এফ২১ প্রো উন্মোচন করেছে। সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান হোটেল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ডিভাইসটি অবমুক্ত করা হয়। অপো’র নতুন এ ফোনটি এ সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স ক্যামেরা, যেখানে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর রয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর সিইও ড্যামন ইয়াং, অপো’র মূল অপারেটর পার্টনার গ্রামীণফোনের প্রতিনিধিগণ এবং অন্যান্য রিটেইল অংশীজনরাও অপো এফ২১ প্রো এর ফ্যান্টাস্টিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর মুহূর্তগুলোকে যারা ক্যামেরাবন্দি করতে ভালোবাসেন তাদের জন্য ধারাবাহিকভাবে নতুন ও উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে প্রযুক্তিগত উৎকর্ষতার বিকাশে কাজ করে যাওয়া বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো। অপো এফ২১ প্রো ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যার মাধ্যমে অদেখা সৌন্দর্যকে দেখা যাবে। রিয়ার ক্যামেরা মাইক্রোস্কোপিক লেভেল, টেক্সার, শেপ এবং সাইজের সমন্বয় ফোনটিকে বেশ ব্যতিক্রমী করে তুলেছে। ব্যবহারকারীদের পৃথিবীকে নতুনভাবে দেখতে সাহায্য করবে এ ফোনটি। কারণ, এ ডিভাইসটি ৩০x ম্যাগনিফিকেশন পর্যন্ত মাইক্রোলেন্স সাপোর্ট করে, যা দিয়ে চমৎকার ইমেজ ও ভিডিও ধারণ করা যাবে। আর এর মাধ্যমে মানুষ তাদের কৌতূহল মেটানোর মাধ্যমে নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।

অপো এফ২১ প্রো ডিভাইসটির সামনের ক্যামেরায় ব্যতিক্রমী ফিচার রয়েছে, সামনের ক্যামেরায় আইএমএক্স৭০৯ (সনি আইএমএক্স৭০৯ দেশের প্রথম সেলফি সেন্সর, যা অপো ও সনি যৌথভাবে তৈরি করেছে) ও আরজিবিডব্লিউ সেন্সর টেকনোলজির ওপরে গুরুত্ব দেয়া হয়েছে। ক্রিসপার ইমেজের জন্য আরজিবিডব্লিউ (রেড, গ্রিন, ব্লু ও হোয়াইট) পিক্সেল ডিজাইন সহায়ক ভূমিকা রাখবে এবং লাইট সেনসিভিটিও বৃদ্ধি করবে। নতুন আরজিবিডব্লিউ-তে রয়েছে যুগান্তকারী পিক্সেল অ্যারে ডিজাইন, যা দিয়ে দৃশ্যমান আলোর পুরোপুরি স্পেকট্রাম ধারণ করা যাবে, যার আলোর তীব্রতা হবে তুলনামূলক সেনসেটিভ । আইএমএক্স৭০৯ স্ট্যান্ডার্ড আরজিজিবি সেন্সরের চেয়ে ৬০ শতাংশ বেশি আলো ধারণ করতে পারবে, পাশাপাশি নয়েজ কমাবে ৩৫ শতাংশ পর্যন্ত। যার ফলে অল্প আলোতেও ছবি হবে আরও বেশি নিখুঁত ও উজ্জ্বল। অপো এফ২১ প্রো’র সেলফি এইচডিআর সুবিধা ও আইএমএক্স৭০৯ সেন্সর ব্যবহারীদের নিখুঁত, উজ্জ্বল ও ঝকঝকে ছবি ধারণ করার সুযোগ করে দিবে, অনেক আলোতেও ছবি আসবে প্রাণবন্ত।

অপো এফ২১ প্রো ডিভাইসটিতে ইনোভেশন ও আর্টের সমন্বয় রয়েছে, যেখানে ডিজাইনে নতুনত্ব আনার ক্ষেত্রে টপ-নচ ফিচার ব্যবহার করা হয়েছে। সেল্ফ-ডেভেলপড ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইনের এ ডিভাইসটি নিশ্চিতভাবে মানুষের চোখকে ধাঁধিয়ে দিবে। সানসেট-অরেঞ্জ রঙের এফ২১ প্রো ডিভাইসটি মানুষের প্রতিদিনের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করবে। বোল্ড ফ্ল্যাট-এজ আউটলুক সহ স্লাইসড ক্যামেরা ডিজাইনের সমন্বয়ে তৈরি এ ডিভাইসটি দেখতে বেশ আকর্ষণীয়। লিচি গ্রেইন লেদার ম্যাটেরিয়ালের এ ডিভাইসটি পানি প্রতিরোধী এবং এ ডিভাইসটিতে আঁচড়ও পড়বে না। অন্যান্য ভেগান লেদার ফিনিশের চেয়ে ফাইবারগ্লাস-লেদার পাতলা ও দীর্ঘস্থায়ী। লিচি গ্রেইন টেক্সার টাচ করার ক্ষেত্রে বেশ স্মুদ। পপ অব কালারস ও অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরিকৃত ডিজাইনের ফোন অপো এফ২১ প্রো ব্যবহারকারীদের ফোন ব্যবহারের ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে।

নতুন এফ২১ প্রো ডিভাইসটিতে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র‌্যাম এক্সপেনশন প্রযুক্তিসহ (৫জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন সুবিধা পাওয়া যাবে) ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাসহ ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৬.৪ ইঞ্চি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। বাংলাদেশে অপো এফ২১ প্রো ডিভাইসটিই অপোর প্রথম ফোন যেখানে আপগ্রেডেড কালারওএস১২ সিস্টেম রয়েছে। নতুন ওএস একটি আন্তর্জাতিক পদ্ধতির ওপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন কাঠামোর বৈচিত্র্যের ওপর জোর দেয়। কালারওএস১২ এর পেজ লেআউট এবং ইন্টার‌্যাকশনগুলো আরও জায়গা তৈরি করার জন্য পুনরায় ডিজাইন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের জন্য ইন্টারফেসটি আরো ব্যবহার উপযোগী হয়েছে, যা ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “ডিজিটাল রূপান্তরের সুবিধাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির ডিভাইস উন্মোচনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার প্রয়াসে অপো যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।”

ফোন উন্মোচন অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর সিইও ড্যামন ইয়াং বলেন, “স্মার্ট ডিভাইসে ইনোভেশন ও আর্টের মিশেলে প্রযুক্তিগত উৎকর্ষতা নিয়ে এসে মানুষের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করাই অপো’র লক্ষ্য। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের জন্য অপো’র এফ সিরিজের লাইফস্টাইল সেন্ট্রিক ডিভাইসগুলোর বেশ সুনাম রয়েছে। এফ২১ প্রো ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, “উন্নত ও সেরা প্রযুক্তির মাধ্যমেই এ ডিভাইসটি তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীর জীবনধারায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এ ডিভাইসটি বিভিন্ন উপায়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন এফ২১ প্রো ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা। আগামী ১১ এপ্রিল থেকে এটি প্রি- অর্ডার করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে ফার্স্ট সেল শুরু হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার কাঁপাতে এল অনরের নতুন ফোন!
প্রযুক্তি বাজার

বাজার কাঁপাতে এল অনরের নতুন ফোন!

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
প্রযুক্তি বাজার

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

ভালবাসা, স্মৃতি ও দৈনন্দিন সৌন্দর্যের গল্প
প্রযুক্তি বাজার

ভালবাসা, স্মৃতি ও দৈনন্দিন সৌন্দর্যের গল্প

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

ঈদের বাজারে ৪০ হাজার টাকার কমে যেসব স্মার্টফোনে মিলছে ভালো ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 April 2022

দেশের বাজারে অপো’র এফ২১ প্র্রো উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix