Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জুন ২০২২
দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে আজ অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছে। অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন এবং এ শিল্পখাতের প্রথম ডুয়াল অরবিট লাইটস। বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ও সেলফি এইচডিআর ইমেজ ফিচার-সহ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬৯৫ ফাইভজি ৬ এনএম মোবাইল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ব্যবহারকারীরা বৈচিত্র্যপূর্ণ লাইফস্টাইলের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারবেন।

এফ সিরিজের স্লিক ও কমপ্যাক্ট ডিজাইনের ধারাবাহিকতায় এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি দুটি ভিন্ন রঙে, রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাক, পাওয়া যাচ্ছে। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে অপো’র ডুয়াল অরবিট লাইট নিয়ে আসা হয়েছে, যা দুটি মেইন ক্যামেরার পেছনে সুন্দরভাবে একত্রিত। ডুয়াল অরবিট লাইটগুলো বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে ইলেক্ট্রনিক ব্লু, লাইট ব্লু, সায়ান ব্লু ও বেবি ব্লুতে আলোকিত হয় বা জ্বলজ্বল করে।

এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। ডিভাইসটি ৬ এনএম প্রসেস দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসটি ভিওএলটিই বা ভয়েস ওভার এলটিই প্রযুক্তি সম্পন্ন, যার ফলে এটি ব্যবহারকারীরা ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবেন না; বরং নেটওয়ার্কের মাধ্যমে তারা একই সাথে ভয়েস এবং ডাটা সেন্ড করতে পারবেন। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল হাই-রেজ্যুলেশনের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে বেশ কিছু অসাধারণ ইমেজিং ফিচার। ডিভাইসটিতে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট রয়েছে, এর সাহায্যে ব্যবহারকারীরা হাই-অ্যান্ড ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। মৃদু আলো ও ব্যাকলিট পরিবেশে ডিভাইসটির সেলফি এইচডিআর প্রযুক্তি স্পষ্ট ছবি তুলতে পারে।

ফোনটিতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৪ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি+ডিসপ্লে, যা ব্যবহারকারীদের কনটেন্ট উপভোগের চমৎকার অভিজ্ঞতা দেবে। এ ডিভাইসটিতে রয়েছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা ও ৩৩ ওয়াট সুপাভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যা দিয়ে মাত্র ৩৩ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ দেওয়া যাবে। এফ২১ প্রো ফাইভজিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ রম রয়েছে। অপো’র র‍্যাম সম্প্রসারণ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটিতে থাকা ৮জিবি র‍্যামের পাশাপাশি আরও ১৩ জিবি সম্পৃক্ত করা যাবে। এমন সুবিধার কারণে কোনো ঝামেলা ছাড়াই একাধিক অ্যাপ একসাথে চালানো যাবে। এফ২১ প্রো ফাইভজি হলো প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি যা টিউভি এসইউডি ৩৬ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনে শীর্ষ-স্তরের এ রেটিং পেয়েছে। দুই বা তিন বছরের ব্যবহারের ওপর ভিত্তি করে ইলেকট্রনিক ডিভাইসের ক্রমাগত সাবলীলতা মূল্যায়ন করা হয়।

কালারওএস ১২ এয়ার জেসচার ব্যবহারকারীদের ফোন কলের উত্তর, মিউট কল ও হাতে রেখে পেজ স্ক্রল করতে সাহায্য করবে। ডিভাইসটির অন্যান্য ফিচার ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও সহজে ফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে।

সম্পূর্ণ নতুন এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৭,৯৯০ টাকা। ডিভাইসটি প্রি-অর্ডার শুরু হবে ২ জুন থেকে এবং ফার্স্ট সেল শুরু হবে ৮ জুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং

আসছে রিয়েলমি ৮ প্রো’র ইলুমিনেটিং ইয়েলো
নির্বাচিত

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন
প্রযুক্তি বাজার

শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা
প্রযুক্তি বাজার

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুন ২০২২

দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV