Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বুয়েট কর্তৃক দ্রুতগতির উপযুক্ত ফাইভজি ফোনের স্বীকৃতি পেলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ জুন ২০২২
দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিকে বাংলাদেশে দ্রুতগতির উপযুক্ত ফাইভজি ফোনের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সম্প্রতি, বুয়েট অপো এফ২১ প্রো ফাইভজি স্মার্টফোনটির ফাইভজি কানেক্টিভিটির ওপর একটি পরীক্ষা চালায়। বুয়েট কর্তৃক ফাইভজি স্মার্টফোনের ওপর এ ধরনের পরীক্ষা দেশে প্রথম। এ পরীক্ষায় অপো এফ২১ প্রো ফাইভজি সকল মানদণ্ডে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

যে সকল মানদণ্ডে এ পরীক্ষা পরিচালিত হয় তা হলো: ভয়েস কল ক্যাপাবিলিটি (সার্কিট সুইচ বেজড), ফাইভজি ডেটা ব্যবহার করে ভয়েস কল’র সক্ষমতা নির্ণয়, ডেটা কানেক্টিভিটি: ফাইভজি আপলিংক, ডেটা কানেক্টিভিটি: ফাইভজি ডাউনলিংক, ডাটা কানেক্টিভিটি: ফোরজি আপলিংক, ডাটা কানেক্টিভিটি: ফোরজি ডাউনলিংক, ওয়াই-ফাই কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি ও জিপিএস ফাংশনালিটি। অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম প্রসেসর। এ ফোনটিকে সকল মানদণ্ডে ‘ক্যাপাবল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরীক্ষা করার পর এর ফলাফলে বলা হয়েছে- “এ ফোনটি ফাইভজি সেলুলার মোবাইল নেটওয়ার্কগুলোতে ব্যবহারের জন্য উপযোগী।” বাংলাদেশে দ্রুতগতির ফাইভজি ফোনের সেগমেন্টে প্রথম ফোন হিসেবে অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটি বুয়েট কর্তৃক স্বীকৃতি পেয়েছে। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিশেষজ্ঞরা এ পরীক্ষাটি পরিচালনা করেন।

এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, “পরীক্ষায় আমাদের ডিভাইসগুলো অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সেরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক এ স্বীকৃতি প্রমাণ করে যে, অপো গ্রাহকদের উন্নতমানের ফোন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বাজারে ‍উন্মোচনের পর অপো এফ২১প্রো ফাইভজি ডিভাইসটি অপো ফ্যানদের মাঝে বিপুল সাড়া ফেলেছে এবং সামনের দিনগুলোতেও এ স্বীকৃতি আমাদের আরো উজ্জীবিত করবে।”

অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম ফাইভজি প্রসেসর, যা শুধুমাত্র ফোরজি নেটওয়ার্ক কানেক্টিভিটি সেবা পাওয়া যায় এমন জায়গাতেও ব্যবহারকারীদের দ্রুতগতির ফোরজি+ ইন্টারনেট সুবিধা প্রদান করবে। ভালো ব্যান্ডউইথ পাওয়া যায় এমন একটি জায়গায় একই ধরনের সিম থাকা দু’টি হ্যান্ডসেটের মধ্যে তুলনা করলে দেখা যাবে অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ফোরজি+ নেটওয়ার্ক সুবিধা প্রদান করে। এফ২১ প্রো ফাইভজিতে ভিওএলটিই রয়েছে। এর পূর্ণ রূপ হলো ভয়েস ওভার এলটিই। এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারী ভিওএলটিই সমর্থিত নেটওয়ার্কে ভয়েস কোয়ালিটিকে প্রভাবিত না করেই নেটওয়ার্কে ভয়েস এবং ডেটা পাঠাতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাইকার নতুন ডিজাইনের মোনোক্রোম ক্যামেরা
প্রযুক্তি বাজার

লাইকার নতুন ডিজাইনের মোনোক্রোম ক্যামেরা

কোয়ালকমের কাছ থেকে আর প্রসেসর নেবে না হুয়াওয়ে
নির্বাচিত

কোয়ালকমের কাছ থেকে আর প্রসেসর নেবে না হুয়াওয়ে

স্যামসাং ফোনে ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

স্যামসাং ফোনে ক্যাশব্যাক অফার

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
প্রযুক্তি বাজার

এয়ার কন্ডিশনার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

অনলাইনে ওয়ালটন এসিতে ১০ শতাংশ ছাড়, চলছে হোম ডেলিভারি
নির্বাচিত

অনলাইনে ওয়ালটন এসিতে ১০ শতাংশ ছাড়, চলছে হোম ডেলিভারি

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি বাজার

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% পর্যন্ত ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুন ২০২২

বুয়েট কর্তৃক দ্রুতগতির উপযুক্ত ফাইভজি ফোনের স্বীকৃতি পেলো অপো

Techzoom.TV |
TechzoomTV