Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজার বাড়বে সাড়ে ১৭%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 15 April 2019
বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজার বাড়বে সাড়ে ১৭%
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজারের পরিসর দ্রুত বাড়ছে। বাজারটি এতটাই ক্রমবর্ধমান যে, চলতি বছর ১৭ দশমিক ৫ শতাংশ বেড়ে এর আকার ২১ হাজার ৪৩০ কোটি ডলারে পৌঁছাবে। ২০১৮ সালে এ বাজারের আকার ছিল ১৮ হাজার ২৪০ কোটি ডলার। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর টেলিকম এশিয়া।

ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ব্যবহারকারী কিংবা বিভিন্ন খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অ্যাপ্লিকেশন ও স্টোরেজের মতো সেবা প্রদানই পাবলিক ক্লাউড নামে পরিচিত। পাবলিক ক্লাউড সেবা বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে সরবরাহ করা হয়।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, পাবলিক ক্লাউড বাজারে সর্বোচ্চ প্রবৃদ্ধি আসবে ক্লাউড সিস্টেম অবকাঠামো সেবা (আইএএএস) খাত থেকে। চলতি বছর আইএএএস খাতে ২৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। চলতি বছর ক্লাউড সিস্টেম অবকাঠামো সেবা খাতে ব্যয় গত বছরের ৩ হাজার ৫০ কোটি ডলারের চেয়ে বেড়ে ৩ হাজার ৮৯০ কোটি ডলারে পৌঁছাবে। ক্লাউড অ্যাপ্লিকেশন অবকাঠামো সেবা খাত বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজারের বড় একটি অংশ দখল করে আছে। চলতি বছর এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। চলতি বছর ক্লাউড অ্যাপ্লিকেশন অবকাঠামো সেবা খাতে ২১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।

গার্টনারের গবেষণা পরিচালক সিদ নাগ বলেন, ক্লাউড প্রযুক্তি নতুন নয়। সাম্প্রতিক সময় প্রযুক্তিটির ব্যবহার বেড়েছে। পাবলিক ক্লাউড বাজার দ্রুত প্রসারিত হওয়ার কিছু কারণ আছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যবসাপ্রতিষ্ঠান এখন ক্লাউড ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় সাশ্রয় হচ্ছে। ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ক্লাউড প্রযুক্তি শুধু বাজেট সাশ্রয়ীই নয়, তুলনামূলক নিরাপদও। ২০২২ সালের মধ্যে পাবলিক ক্লাউড বাজারের আকার সামগ্রিকভাবে তথ্যপ্রযুক্তি বাবদ বৈশ্বিক ব্যয়ের তিন গুণ বেশি হবে।

গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ৩০ শতাংশ তথ্যপ্রযুক্তি সেবাদাতা নতুন সফটওয়্যার বাবদ বিনিয়োগের ক্ষেত্রে ক্লাউড ফার্স্টের পরিবর্তে শুধু ক্লাউড প্রযুক্তিতে গুরুত্ব দেবে। ফলে লাইসেন্সভিত্তিক সফটওয়্যার ব্যবহার কমবে। পরিবর্তে সাবস্ক্রিপশনভিত্তিক ক্লাউড সফটওয়্যারের চাহিদা বাড়বে।

সিদ নাগ বলেন, বাজারে ক্লাউড প্রযুক্তির গ্রহণযোগ্যতার চেয়ে ব্যবহারের আকাঙ্ক্ষা অনেক বেশি। অর্থাৎ গ্রাহক চাহিদার তুলনায় বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাউড সেবা দিতে পিছিয়ে আছে। গ্রাহকরা ক্লাউড সেবায় উন্নীত হতে চায় না এমনটি নয়। নিঃসন্দেহে বলা যায়, প্রতিষ্ঠানে ক্লাউড সেবা ব্যবহারের প্রবল চাহিদা বা ইচ্ছা রয়েছে। কিন্তু আগ্রহীদের জন্য বড় চ্যালেঞ্জ হলো সেবাটিতে আপগ্রেড হওয়া।

বিশ্বব্যাপী পাবলিক ক্লাউড সেবার গ্রহণযোগ্যতা বৃদ্ধির চালক হয়ে উঠেছে বিদ্যমান তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আধুনিকায়ন। কারণ ক্লাউড প্রযুক্তি ব্যয়সংকোচন, নতুনত্ব, দ্রুততা ও নানা সুবিধা দ্বারা অনুসৃত। তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে গুরুত্ব পাবলিক ক্লাউড সেবার ব্যবহার বৃদ্ধির আরো একটি পরিশীলিত ও কৌশলগত ইঙ্গিত।

বিশ্লেষকদের মতে, ব্যয়সংকোচন ও উদ্ভাবনে নতুনত্বের জন্য পাবলিক ক্লাউড সেবায় আপগ্রেড সীমাবদ্ধ নয়। বর্তমানে ক্লাউড সেবা আরো আধুনিক তথ্যপ্রযুক্তির পরিবেশ প্রতিষ্ঠার জন্যও ব্যাপক পরিসরে ব্যবহার হচ্ছে। এ পরিবেশই ভবিষ্যৎ অ্যাপ্লিকেশন ও ডিজিটাল ব্যবসা প্রক্রিয়াকে এগিয়ে নিতে কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে।

বিশ্বব্যাপী পাবলিক ক্লাউড প্রযুক্তিবাজার ঘিরে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি অনেকেরই নজর কেড়েছে। বিষয়টি ঘিরে খাতসংশ্লিষ্ট অনেকেই উদ্বিগ্ন। নিরাপত্তা ঘিরে দীর্ঘদিনের ইতিবাচক রেকর্ড সত্ত্বেও এই একটি বিষয়কে ক্লাউড সেবার বাজার প্রসারের বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এরই মধ্যে অসংখ্য প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সেবা ব্যবহার করছে। পাবলিক ক্লাউড সার্ভিসের ব্যবহার বৃদ্ধি অব্যাহত রয়েছে। যে কারণে চলতি বছর পাবলিকের পাশাপাশি প্রাইভেট ক্লাউড সেবার ব্যবহারও বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল
প্রযুক্তি বাজার

আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল

প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস১০ হাতে পেলেন দেশের গ্রাহকরা

‘অ্যান্টিক’ ব্র্যান্ডের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন
প্রযুক্তি বাজার

‘অ্যান্টিক’ ব্র্যান্ডের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

সফোসের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন জো লেভি
নির্বাচিত

সফোসের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন জো লেভি

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন
নির্বাচিত

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন

আসছে নোকিয়ার নতুন লাইফ-প্রুফ ফোন
প্রযুক্তি বাজার

আসছে নোকিয়ার নতুন লাইফ-প্রুফ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2019

বৈশ্বিক পাবলিক ক্লাউড বাজার বাড়বে সাড়ে ১৭%

Techzoom.TV |
TechzoomTV