Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্বব্যাপী কম্পিউটার বিক্রি কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়
Share on FacebookShare on Twitter

আর্থিক অনিশ্চয়তা এবং টানা চতুর্থ প্রান্তিকে অবিক্রীত ইনভেন্টরি শিপমেন্ট রেকর্ড হওয়ায় বিশ্বব্যাপী পিসি বিক্রি কমেছে। এছাড়া বিশ্বব্যাপী ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের শিপমেন্টেও পতন হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে কম্পিউটারের বাজারজাত ১৯ দশমিক ৫ শতাংশ কমেছে। গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার সূত্রে এ তথ্য জানা গিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বজুড়ে বাজার বিশ্লেষণের দুই দশকের বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি কম্পিউটার বিক্রি কমেছে। এর আগে ক্যানালিসের গবেষণায় এ বাজারের পতন দুই অংকে দাঁড়িয়েছিল। গার্টনারের প্রতিবেদনও ক্যানালিসের ওই সংকলিত ডাটাকে প্রতিফলিত করেছে।

বিশ্বব্যাপী কম্পিউটার নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছে লেনোভো গ্রুপ লিমিটেড। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজারজাত বা বিক্রি প্রায় ১৫ শতাংশ কমেছে। কম্পিউটার বিক্রিতে পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের একটি এইচপি ইনকরপোরেশন। বছরের একই সময়ে এ প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রি ২৮ শতাংশ কমেছে, যা সবচেয়ে বড় পতন বলেও জানিয়েছে এইচপি।

বিশ্বব্যাপী প্রযুক্তি শিল্পের উত্থানের দৃশ্যের সঙ্গে হতাশাজনকভাবে কম্পিউটার বিক্রি কমে যাওয়ার দৃশ্যটির মিল রয়েছে। চিপ নির্মাণে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি শীর্ষস্থানে রয়েছে। তবু সম্প্রতি কোম্পানিটির চিপ বিক্রিতে সবচেয়ে বড় পতন হয়েছে। বিশ্বব্যাপী বাজারে বিধিনিষেধ প্রসারিত হওয়ায় এ পতন হয়েছে।

চীন যাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য সম্প্রতি আরেক দফা কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। বেইজিংয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক বাহিনীতে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহার ঠেকাতে সম্প্রতি বেশকিছু নীতিমালা ঘোষণা করেছে ওয়াশিংটন।

চীনা মালিকানাধীন কারখানাগুলোতে উন্নত লজিক চিপের চালান বন্ধে চলতি বছরের শুরুতে কয়েকটি মার্কিন কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কেএলএ করপোরেশন, লাম রিসার্চ করপোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকরপোরেশন। বেইজিংয়ের সামরিক বাহিনীর কাজে আসতে পারে বা সেমিকন্ডাক্টর কোম্পানির হাতে প্রযুক্তি বেহাতের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রফতানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত বিধিনিষেধে সুপারকম্পিউটারে ব্যবহূত চিপ রফতানিও বাধাগ্রস্ত হবে। এর আগে ড্রোন নির্মাতা ডিজেআই ও নজরদারি প্রতিষ্ঠান ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজিসহ চীনের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ১৩টির মতো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল পেন্টাগন।

পিসি বিক্রেতা ও প্রধান চিপ সরবরাহকারী হিসেবে পরিচিতি রয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশনের (এএমডি)। চলতি বছর কম্পিউটার বাজার মন্দার মধ্য দিয়ে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি। এদিকে ক্যানালিসের সিনিয়র অ্যানালিস্ট ঈশান দত্ত বলেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে পিসি বাজার পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
প্রযুক্তি সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত ৪৪ কোটি মোবাইলের সাড়ে ৫ কোটি অবৈধ!

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা
নির্বাচিত

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা

সিম কার্ড লক করার উপায় কী? কেনইবা লক করবেন
কিভাবে করবেন

সিম কার্ড লক করার উপায় কী? কেনইবা লক করবেন

দ্বিতীয় প্রান্তিকে ক্রোমবুক বিক্রি বেড়েছে ৭৫%
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে ক্রোমবুক বিক্রি বেড়েছে ৭৫%

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার না করে পশ্চাদপদতা অতিক্রম করা সম্ভব নয়: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের ১০৫% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্বব্যাপী কম্পিউটার বিক্রি কমেছে

Techzoom.TV |
TechzoomTV