Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়
Share on FacebookShare on Twitter

বাংলা নববর্ষ উপলক্ষ্যে কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন। আকর্ষণীয় এই মূল্যছাড় উপভোগ করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বৈশাখী অফারে ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ মূল্যছাড়। একই ধরনের কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ১৬ শতাংশ। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় থাকছে।

এছাড়া, অন্য সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ। পাশাপাশি ঢাকার আইডিবি থেকে ক্রেতারা ওয়ালটন ল্যাপটপ, ডেক্সটপ এবং মনিটর কিনলে পেলো শার্ট উপহার পাবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজে রয়েছে দুই মডেলের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ। যেগুলোর বাজারমূল্য ৭৯ হাজার ৯৫০ এবং ৬৯ হাজার ৯৫০ টাকা। বৈশাখী ছাড়ে এগুলোর দাম পড়বে মাত্র ৬৫ হাজার ৫৬৯ এবং ৫৮ হাজার ৭৫৪ টাকা।

এছাড়াও, প্যাশন এবং টেমারিন্ড সিরিজে রয়েছে কোরআইসেভেন, কোরআইফাইভ এবং কোরআইথ্রি প্রসেসর সমৃদ্ধ বিভিন্ন কনফিগারেশনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ। বৈশাখী ছাড়ে এগুলো আরো সাশ্রয়ী দামে কেনা যাবে। নতুন বছরের আনন্দকে আরেকটু রঙিন করতে ল্যাপটপ ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হয়েছে বলে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে।

স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত ৫টি সিরিজের মোট ২১ মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই ৫টি সিরিজ হলো প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু। এরমধ্যে প্রিলুড সিরিজের ৪ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকা থেকে ২১,৯৯০ টাকার মধ্যে। প্যাশন সিরিজে রয়েছে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৫৩,৫৫০ টাকা দামের ৮ মডেলের ল্যাপটপ। আর ট্যামারিন্ড সিরিজের ৭ মডেলের ল্যাপটপের সর্বনিম্ন দাম ২৩,৪৯০ টাকা; সর্বোচ্চ ৫৪ হাজার টাকা।

এছাড়াও, ওয়ালটনের রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ১৩ মডেলের ডেক্সটপ। দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। আছে ১৫ থেকে ২৩ ইঞ্চির চার মডেলের মনিটর। দাম ৫ হাজার ৭৯০ টাকা থেকে ১৩ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন। সাশ্রয়ী মূল্যের এসব এক্সেসরিজ কেনা যাবে ৫ শতাংশ ছাড়ে।

দেশের সব ওয়ালটন আউটলেটে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে পাওয়া যাবে সব মডেলের ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা।

উল্লেখ্য, ওয়ালটন ল্যাপটপ তৈরি হয় যুক্তরাষ্ট্রভিত্তিক দুই শীর্ষ আইটি প্রতিষ্ঠান ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার যৌথ সহযোগিতায়। এসব ল্যাপটপের আকর্ষণীয় দিক হচ্ছে কি-বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ফন্টের সংযোজন। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ। ব্যবসায়ী, চাকরিজীবী, গেমার, ওয়েব ডিজাইনার এবং শিক্ষার্থীদের ব্যবহারের দিক বিবেচনা করেই ভিন্ন ভিন্ন মডেল ও দামের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক মাসে অবৈধ ই-ট্রানজেকশনে অর্ধ কোটি হাতিয়ে নিয়েছে চক্রটি
গেম

এক মাসে অবৈধ ই-ট্রানজেকশনে অর্ধ কোটি হাতিয়ে নিয়েছে চক্রটি

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি
নির্বাচিত

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম
নির্বাচিত

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম

smartphone on instalment Banglalink
টেলিকম

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭
প্রযুক্তি বাজার

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭

কমে আসছে মোবাইল ফোনের দাম, বিদেশ থেকে আনা যাবে তিনটি
নির্বাচিত

২০২৬ সালে বিশ্ববাজারে মোবাইল ফোনের দামের উর্ধ্বগতি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের জন্য চিপ তৈরি করবে ইন্টেল
নির্বাচিত

অ্যাপলের জন্য চিপ তৈরি করবে ইন্টেল

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস
প্রযুক্তি সংবাদ

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
প্রযুক্তি সংবাদ

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা
নির্বাচিত

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম...

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix