Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 November 2022
ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬। ক্যাম্পেইনে ওয়ালটন ফ্রিজ ও ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য রয়েছে ‘স্বস্তির অফার’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে স্ক্র্যাচ কার্ডে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। রয়েছে অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। ২১ নভেম্বর থেকে ক্রেতারা এসব সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৫টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৬ শুরু করলো ওয়ালটন। এর আওতায় স্বস্তির অফারে প্রতিষ্ঠানটি এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দিলো।

রোববার (২০ নভেম্বর, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬’ এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব ক্রেতাসুবিধার ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয় ‘স্বস্তির অফার’-এর পাশাপাশি ‘হট সেল’ সুবিধার আওতায় ৩০ নভেম্বর পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজে আকর্ষণীয় ছাড় দেয়া হচ্ছে। এদিকে ওয়ালটন ওয়াশিং মেশিনে ‘আগে ট্রাই পরে বাই’ সুবিধায় ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আমিন খান ও সাখাওয়াত হোসেন, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশনের পাশাপাশি ক্রেতাদের স্ক্র্যাচ কার্ড দেয়া হবে। কার্ডে ক্রেতারা এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা ওয়ালটন পণ্য ফ্রি পাবেন। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও তোফায়েল আহমেদ জানান, বর্তমানে ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৮ হাজার ৯৯০ টাকার মধ্যে বিভিন্ন ধারণক্ষমতার দুই শতাধিক মডেলের ওয়ালটন ফ্রিজ রয়েছে। দ্রব্যমূল্যের বাজারে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের এসব ফ্রিজ ক্রয়ে গ্রাহকদের স্বস্তি দিতে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ নানান সুবিধা দেয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা রয়েছে।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান জানান, সেমি-অটোমেটিক, অটোমেটিক ফ্রন্ট ও টপ লোড সিস্টেমের ৩০টিরও বেশি মডেলের ওয়ালটন ওয়াশিং মেশিন বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১০ হাজার ৮৫০ টাকা থেকে ১৮ হাজার ৮৫০ টাকার মধ্যে সেমিং অটোমেটিক ১১টি মডেল রয়েছে। পাশাপাশি অটোমেটিক টপ লোড সিস্টেমের ১৩টি মডেল রয়েছে। এসব মডেলের দাম পড়বে ২২ হাজার ৯৫০ টাকা থেকে ৪৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। এছাড়াও ৩৪ হাজার ২৫০ টাকা থেকে ৬৮ হাজার ৯৫০ টাকার মধ্যে অটোমেটিক ফ্রন্ট লোড সিস্টেমের ১০টি মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে। ফ্রি ইন্সটলেশনসহ ওয়ালটন ওয়াশিং মেশিনের ইনভার্টার মোটরে ১২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহক।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প
নির্বাচিত

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর
টেলিকম

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর

অ্যাপলের ‘ছোট’ ফোন
নির্বাচিত

অ্যাপলের ‘ছোট’ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2022

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV