Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যান্ডসেট বিক্রিতে সার্বিকভাবে শীর্ষে ছিল সিম্ফনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 February 2023
চমক নিয়ে ফিরে আসছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও
Share on FacebookShare on Twitter

২০২২ সালে দেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রিতে সার্বিকভাবে শীর্ষে ছিল সিম্ফনি। অ্যানড্রয়েড স্মার্টফোন ব্র্যা্ন্ডগুলোর মধ্যে শীর্ষে ছিল শাওমি। বিক্রি হওয়া হ্যান্ডসেটের ১৮ শতাংশই ছিল শাওমির রেডমি ব্র্যান্ডের বাজেট ফোন। শাওমির পরেই ছিল স্যামসাং ও রিয়েলমি। পূর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে দেশে স্মার্টফোন আগমন ২৩ শতাংশ কমেছে। প্রযুক্তি-বাজার সংক্রান্ত গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট এ তথ্য জানিয়েছে।

কাউন্টারপয়েন্টের মার্কেট মনিটর সার্ভিসের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মূল্যস্ফীতির মাত্রাবৃদ্ধি, ব্যষ্টিক অর্থনৈতিক সংকট, নতুন করে ভ্যাট আরোপ এবং আমদানি শুল্ক বৃদ্ধির কারণে স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন ফোন কেনার আগ্রহ কমেছে। এ কারণে দেশে নতুন স্মার্টফোন আগমন ২০২১ সালের তুলনায় বিগত বছরে ২৩ শতাংশ কমেছে।

দেখা গেছে, সার্বিকভাবে স্মার্টফোন শিপমেন্ট প্রায় এক চতুর্থাংশ কমলেও শাওমি ও নকিয়ার হ্যান্ডসেট আমদানি বেড়েছে। এ দুটি ব্র্যান্ড নিজেদের ফোনগুলো লোকালাইজেশনের দিকে মনোযোগ দেওয়ায় এবং দাম সহনীয় রাখতে সচেষ্ট হওয়ায় সুবিধা পেয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, ২০২২ সালে বাংলাদেশে শাওমি স্মার্টফোন শিপমেন্টে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় শাও্মির বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে ২০২২ সালে। ১০,০০০-২০,০০০ টাকা দামের রেডমি ব্র্যান্ডের বাজেট ফোনগুলো শাওমিকে দেশের বাজারে শীর্ষস্থানে নিয়ে গেছে। ২০২১ সালে বাংলাদেশে শাওমির মার্কেট শেয়ার ছিল ৭ শতাংশ, বিগত বছর তা বেড়ে হয়েছে ১৮ শতাংশ।

রেডমির ১০এ, ১০সি, ১০ (২০২২) মডেল ২০২২ সালে বিক্রির সংখ্যায় শাওমিকে এগিয়ে দিয়েছে। এসব মডেলের দাম ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা দামের মাঝারি রেঞ্জের স্মার্টফোনেরও বিক্রি বেড়েছে গতবছর। ২০২১ সালের তুলনায় এসব ফোনের শিপমেন্ট বিগত বছরে ১৭ শতাংশ বেড়েছে।

শাওমির কাছে মার্কেট শেয়ার হারিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেছে স্যামসাং। গতবছর দেশে বিক্রি হওয়া স্মার্টফোনের ১৩ শতাংশ ছিল স্যামসাং ব্র্যান্ডের। ব্যয় বৃদ্ধির কারণে আমদানির পরিমাণ কমে যাওয়া, বেশি দামে ফোন বিক্রিতে জোর দিয়ে এন্ট্রি লেভেলে কম মনোযোগ দেওয়া এবং মাঝারি রেঞ্জের মডেল কম বাজারজাত করায় স্যামসাংয়ের বিক্রি কমেছে।

এন্ট্রি ও মিড-লেভেল প্রাইস ব্যান্ডে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়েলমি। বিগত বছর রিয়েলমির মার্কেট শেয়ার ১৪ শতাংশ থেকে কমে হয়েছে ১১ শতাংশ। বেশকিছু প্রমোশনাল ক্যাম্পেইন ও মার্কেটিং প্রোগ্রামের কারণে রিয়েলমি উতরে গেছে, অন্যথায় তাদের বিক্রি আরও কমত।

ভিভো ও অপোর মার্কেট শেয়ারে তেমন হেরফের হয়নি। ভিভোর আগের মতোই ১০ শতাংশ মার্কেট শেয়ার অটুট আছে। অপ্পোর মার্কেট শেয়ার ৮ শতাংশ থেকে খানিকটা বেড়ে ৯ শতাংশ হয়েছে। মার্কেট শেয়ারে রদবদল না হলেও দুই ব্যান্ডের শিপমেন্ট পূর্ববর্তী বছরের তুলনায় যথাক্রমে ১৭ শতাংশ ও ২৮ শতাংশ কমেছে, যা সার্বিকভাবে বিক্রি কমার প্রমাণ দিচ্ছে।

সার্বিকভাবে, মোবাইল হ্যান্ডসেটের বাজার গতবছর ৮ শতাংশ কমেছে। বছরের দ্বিতীয়ার্ধে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে দাম বাড়ায় স্মার্টফোনের প্রতি আগ্রহ কমে যাওয়ায় ফিচার ফোনের বাজার ৪ শতাংশ বৃদ্ধি পায়।

স্মার্টফোন বাজারে ২৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে সিমফনি ছিল শীর্ষে। ফিচার ফোন বিক্রিতেও শীর্ষে ছিল দেশীয় ব্র্যান্ডটি। ফিচার ফোনে সিমফনির মার্কেট শেয়ার ছিল ৩৭ শতাংশ। এই সেগমেন্টে সিমফনির পরে ছিল আইটেল, নকিয়া ও ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম্ফনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

বাংলাদেশে রেডমি নোট ৯ প্রো, নোট ৯এস ও নোট ৯ উন্মোচন করলো শাওমি
প্রযুক্তি বাজার

বাংলাদেশে রেডমি নোট ৯ প্রো, নোট ৯এস ও নোট ৯ উন্মোচন করলো শাওমি

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন
প্রযুক্তি সংবাদ

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন

আইসিটি’র নতুন সচিব শীষ হায়দার
প্রযুক্তি সংবাদ

আইসিটি’র নতুন সচিব শীষ হায়দার

আইফোন ১৮ সিরিজে যে ফিচার থাকবে না
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ সিরিজে যে ফিচার থাকবে না

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 February 2023

হ্যান্ডসেট বিক্রিতে সার্বিকভাবে শীর্ষে ছিল সিম্ফনি

Techzoom.TV |
TechzoomTV