Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ জুন ২০২৪
পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা
Share on FacebookShare on Twitter

এক বছর ধরে করা গবেষকরা আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ ব্যবহার করে পারকিনসন’স রোগের প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের পর্যবেক্ষণ করেছেন।

পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা

পারকিনসন’স রোগের লক্ষণ শনাক্ত করতে পারে অ্যাপল ওয়াচ— এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় ইঙ্গিত মিলেছে, পারকিনসন’স রোগের লক্ষণ শনাক্ত করার পাশাপাশি এ রোগের চিকিৎসা সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারে স্মার্টওয়াচটি।

এ গবেষণার জন্য আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচের সংযোগ ঘটিয়ে এক বছর ধরে পারকিনসন’স রোগের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ রচেস্টার মেডিক্যাল সেন্টার’-এর নিউরোলজিস্টরা।

এতে দেখা যায়, আক্রান্ত রোগীদের হাঁটার ধরন বা কাঁপুনির মতো লক্ষণগুলো পরোক্ষ উপায়ে ট্র্যাক করতে পারে স্মার্টওয়াচটি। এ ছাড়া, ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে কারো কথা বলা সংশ্লিষ্ট সমস্যা নিয়ে বিভিন্ন খুঁটিনাটিও তুলে ধরে এটি।

“এ ধরনের ডিজিটাল পদ্ধতিগুলো পারকিনসন’স রোগে আক্রান্ত রোগীদের অগ্রগতি দেখানোর পাশাপাশি বাস্তবনির্ভর সমাধানের প্রতিশ্রুতিও দেয়,” বলেন ‘ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকাল সেন্টার’-এর নিউরোলজির সহযোগী অধ্যাপক জেমি অ্যাডামস।

“গবেষণায় দেখা যায়, স্মার্টওয়াচ ও স্মার্টফোন থেকে পাওয়া ডেটা দূর থেকেই এই রোগের একাধিক ডোমেইনের সম্ভাব্য পরিবর্তন শনাক্ত করতে পারে, যা ভবিষ্যতে বিভিন্ন থেরাপির কার্যকারিতা মূল্যায়নেও সহায়ক হতে পারে।”

“পার্কিনসন’স রোগের ক্লিনিকাল ট্রায়ালগুলোয় ভবিষ্যতে বিভিন্ন অর্থবহ ডিজিটাল পরিমাপক ব্যবহারের কাছাকাছি নিয়ে যায় আমাদের এ গবেষণাটি, যা রোগীর থেরাপি সংশ্লিষ্ট বিকাশের গতি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে।”

ডিভাইসটির সংগ্রহ করা ডেটায় দেখা গেছে, পারকিনসন’সের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত রোগীদের চলাফেরা অনেক কমে আসে ও তাদের কথা বলার সময় কম্পনের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি তাতে সামান্য পরিবর্তনও হয়।

এ ছাড়া, রোগীদের বাহু ঘোরানোর প্রবণতা কমে যাওয়ার বিষয়টিও শনাক্ত করেছিল স্মার্টওয়াচটি, যা এ রোগের সাধারণ বৈশিষ্ট্য ও এ রোগে আক্রান্ত রোগীদের দৈনন্দিন কায়িক ব্যায়ামের একটি রূপ।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ‘এনএইচএস’-এর তথ্য অনুসারে, পারকিনসন’স রোগের মূল লক্ষণগুলো হল— কাঁপুনি, যা সাধারণত হাতে শুরু হয়। আর হাত-পা যখন বিশ্রাম নেয় তখন এমন কাঁপুনি হওয়ার ঝুঁকি বেশি থাকে; চলাচলের গতি কমে যাওয়া, যা ‘ব্র্যাডিকিনেসিয়া’ নামেও পরিচিত। আর এটি শারীরিক গতিবিধিকে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক কমিয়ে দেয়, যার ফলে নিত্যদিনের বিভিন্ন কাজ আরও জটিল হয়ে ওঠে।

এ ছাড়া, পেশী শক্ত হওয়া বা অনমনীয়তাও এ রোগের একটি লক্ষণ, যেখানে পেশীগুলো টান লাগার কারণে ঘুরে বেড়ানো ও মুখের অভিব্যক্তি তৈরির কাজ জটিল হয়ে ওঠে। এর ফলে পেশীতে ব্যথা অনুভূত হতে পারে, যা ‘ডাইস্টোনিয়া’ নামেও পরিচিত।

এ গবেষণার ফলাফল উঠে এসেছে ‘ইউজিং এ স্মার্টওয়াচ অ্যান্ড স্মার্টফোন টু অ্যাসেসমেন্ট আর্লি পারকিনসন’স ডিজিজ ইন দ্য ওয়াচ-পিডি স্টাডি ওভার দ্য টুয়েলভ মান্থস’ শীর্ষক গবেষণাপত্রে, যা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘এনপিজে পারকিনসন’স ডিজিজ’-এ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে পাঁচটি কারণে কিনবেন গ্যালাক্সি এম জিরো১ কোর
নির্বাচিত

যে পাঁচটি কারণে কিনবেন গ্যালাক্সি এম জিরো১ কোর

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে
প্রযুক্তি বাজার

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

যেসব অ্যাপ মোবাইলে থাকলে বিপদ

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো
প্রযুক্তি বাজার

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো

স্যামসাংয়ের ১৫ হাজার টাকার সেরা ১০ ফোন
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের ১৫ হাজার টাকার সেরা ১০ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২৪

পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা

Techzoom.TV |
TechzoomTV