Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস এর জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 May 2024
আসুস এর জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত ব্র্যান্ড আসুস। গতকাল (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেল আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেয় তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস। এই আয়োজনে মোট ছয়টি নতুন ল্যাপটপের প্রদর্শনী করা হয়। প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সাথে লেটেষ্ট কনফিগারেশন। আসুসের এই অভিনব সব ল্যাপটপে থাকছে এআই-রেডি ফিচার।

অনুষ্ঠানে আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি-এই দু ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার। আমরা বিশ্বাস করি এই ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা দিবে।”

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

আসুসের ২০২৪ সালের উন্মোচিত ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ আর বহুল প্রত্যাশিত ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও, এবং জেনবুক ১৪ ওলেড। আরো থাকছে নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ এবং স্ট্রিক্স জি১৬। জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২,৫২,০০০ টাকায়, ও ১,৬০,০০০ টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২,৮০,০০০ থেকে ৩,৬২,০০০ টাকায়। স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২,৫৬,০০০ ও ৫,৬০,০০০ টাকায়।

আসুসের নতুন যে ল্যাপটপগুলো বাজারে এসেছে
আসুস জেনবুক ডুও
ইন্টেল এর সর্বশেষ প্রজন্মের আল্ট্রা সিরিজ প্রসেসর “কোর আল্ট্রা ৯” ব্যবহার করা হয়েছে জেনবুক ডুও ল্যাপটপে। ল্যাপটপটির বিশেষ আকর্ষণ এর ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে যার দুটি ডিসপ্লেই ওলেড। ল্যাপটপটি রেজল্যুশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। মাল্টিটাস্কিং অর্থাৎ একইসাথে ভিন্ন ধরনের কাজ করার জন্য ল্যাপটপটি বেশি কার্যকরী। কাজের প্রোডাক্টিভিটি বাড়াতেও এই ল্যাপটপটি সক্ষম। প্রফেশনাল কাজের জন্য আরও সুবিধা দিতে ল্যাপটপটির সাথে রয়েছে ডিটাচেবল কীবোর্ড এবং কিকস্ট্যান্ড। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৫ কেজি এবং আকারে ১৪ ইঞ্চি।

জেনবুক ১৪ ওলেড
জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আসুস লুমিনা ওলেড টাচস্ক্রিন। এর ডিসপ্লে দেয় উজ্জ্বল এবং দারুণ ভিউয়িং এক্সপেরিয়েন্স। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ইন্টেল কোর আল্ট্রা ৭ এর ১৫৫এইচ প্রসেসর। দৈনন্দিন কাজ এবং বিনোদন উভয় ক্ষেত্রেই ল্যাপটপটি ভালো পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। মাত্র ১.২ কেজি ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির ব্যাটারি ৭৫ ওয়াটের। তাই দীর্ঘ সময় ধরে চার্জ ছাড়াই ব্যবহারে সক্ষম এই ল্যাপটপ।

আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬
গেম খেলা থেকে শুরু করে কন্টেন্ট তৈরি বা এডিটিং এর কাজে সক্ষম শক্তিশালী ল্যাপটপ আরওজি সিরিজ। এ বছরের এআই-রেডি আরওজি সিরিজের ল্যাপটপে যোগ হয়েছে জেফাইরাস জি১৪ ও জি১৬। যথাক্রমে ১৪ ও ১৬ ইঞ্চির ল্যাপটপ দুটিতে থাকছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর। ল্যাপটপগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ থেকে ৪০৭০ জিপিইউ সহ দেশের বাজারে পাওয়া যাবে। নতুন এই জেফাইরাস সিরিজ এর উপরিভাগের “স্ল্যাশ লাইটিং” ডিজাইনটি প্রথমেই সবার নজর কাড়ে। দুটি ল্যাপটপে থাকছে ২.৫কে থেকে ৩কে রেজল্যুশন আর ১২০ থেকে ২৪০ হার্টজ এর নেবুলা ওলেড ডিসপ্লে।

আরওজি স্ট্রিক্স জি১৬
রিপাবলিক অফ গেমারস বা আরওজি সিরিজের স্ট্রিক্স জি১৬ ল্যাপটপটি ইস্পোর্টস অথবা প্রফেশনাল গেইমারদের জন্য বিশেষ ভাবে তৈরি। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ। এর ডিসপ্লে আকারে ১৬ ইঞ্চি। দারুণ সব ফিচারের এই ল্যাপটপটির হাই রিফ্রেশ রেট থাকায় এতে গেইম খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।

আরওজি স্ট্রিক্স স্কার ১৮
গেমিংয়ের জন্য বাজারের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার ১৮। ১৮ ইঞ্চির এই ল্যাপটপটিতে থাকছে ৬৪ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি। সর্বশেষ ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ প্রসেসরের সাথে থাকছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ জিপিইউ। এছাড়া গেমিং পারফরম্যান্সে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে সর্বোন্নত কুলিং টেকনোলজি।

আসুসের ল্যাপটপগুলোতে আনা হয়েছে নতুনত্ব এবং ডিজাইন করা হয়েছে ল্যাপটপ ব্যবহারকারীদের আলাদা সব প্রয়োজন অনুযায়ী। প্রফেশনাল কাজ, দৈনন্দিন প্রয়োজন, কিংবা গেমিং– সব ধরনের উপযোগী ল্যাপটপ খুঁজে পাওয়া যাবে এই বছরে আসা আসুসের নতুন এই ল্যাপটপগুলোতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬আরওজি স্ট্রিক্স জি১৬আরওজি স্ট্রিক্স স্কার ১৮আসুসগেমিংজেনবুক ১৪ ওলেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই সিস্টেম চালু করলে ফোন হ্যাক হলে অ্যালার্ট বাজবে
নির্বাচিত

এই সিস্টেম চালু করলে ফোন হ্যাক হলে অ্যালার্ট বাজবে

সিএসডিতে স্যামসাংয়ের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

সিএসডিতে স্যামসাংয়ের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

ডাকা হবে ফেসবুক-টিকটককে, জবাব চাইবে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

ডাকা হবে ফেসবুক-টিকটককে, জবাব চাইবে বিটিআরসি

হুয়াওয়ের গোপন নেটওয়ার্কের উদ্বেগ
টেলিকম

হুয়াওয়ের গোপন নেটওয়ার্কের উদ্বেগ, জাতীয় নিরাপত্তায় ঝুঁকি দেখছে যুক্তরাষ্ট্র

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2024

আসুস এর জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV