Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার বেড়েছে ৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 October 2024
বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার বেড়েছে ৪ শতাংশ
Share on FacebookShare on Twitter

চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়ে ৩১ কোটি ৬১ লাখ ইউনিটে পৌঁছেছে। এদিকে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩০ কোটি ৩৯ লাখ ইউনিট। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইডিসির তথ্যানুযায়ী, এ নিয়ে টানা পাঁচটি প্রান্তিকে স্মার্টফোন বিক্রির প্রতিবেদন ইতিবাচক রয়েছে এবং বছরের দ্বিতীয়ার্ধও শুরু হয়েছে একটি ভালো ফল দিয়ে। ওয়াল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার শীর্ষক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এ বিষয়ে আইডিসির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক উইল ওং বলছেন, ‘‌বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভিভো, অপো, শাওমি, লেনোভো ও হুয়াওয়ের মতো চীনা কোম্পানিগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি স্মার্টফোনের বাজারকে শক্তিশালী রাখতে সাহায্য করেছে।’ তবে প্রবৃদ্ধি সব কোম্পানির ক্ষেত্রে সমান নয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কোম্পানি উচ্চ উৎপাদন খরচের সম্মুখীন হয়েছে, আবার অন্যরা দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো উদীয়মান বাজারে সুবিধাজনক বিনিময় হার থেকে উপকৃত হয়েছে।’

ওয়ার্ল্ডওয়াইড ক্লায়েন্ট ডিভাইসের গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, ‘‌চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে চীনা কোম্পানিগুলোর প্রবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রি বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ, যার মূল কারণ পূর্ববর্তী মডেলগুলোর জন্য উচ্চ চাহিদা ও নতুন আইফোন ১৬ সিরিজ বাজারে আসা। পুরনো আইফোন মডেল, বিশেষ করে আইফোন ১৫-এর ব্যাপক প্রচার এবং অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য বাড়তি মার্কেটিংয়ের কারণে ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ভালো ফল দেখিয়েছে।’ যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে অ্যাপল ইন্টেলিজেন্স ধীরগতিতে উদ্বোধন হওয়া সত্ত্বেও অ্যাপল আশা করছে সামনে ছুটির মৌসুমে তাদের আরো অগ্রগতি হবে। কারণ অনেক গ্রাহক যারা আইফোন ১৩ কিংবা ১২ ব্যবহার করছেন, তারা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষম স্মার্টফোনে আপগ্রেড করার চিন্তা করবেন।

এদিকে গত বছরের তুলনায় স্যামসাংয়ের মোট বিক্রির সংখ্যা কমলেও ১৮ দশমিক ৩ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষস্থানে রয়েছে কোম্পানিটি। এ সময় স্যামসাং স্মার্টফোন বিক্রি করেছে ৫ কোটি ৭৮ লাখ ইউনিট। স্যামসাং বিভিন্ন মডেলে গ্যালাক্সি এআই ফিচার চালু করা শুরু করেছে এবং নতুন গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স ফোল্ডেবল ফোনগুলো গ্যালাক্সি এআইসহ বাজারে এনেছে, যা প্রিমিয়াম সেগমেন্টে তাদের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করেছে।

স্যামসাংয়ের পর ১৭ দশমিক ৭ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি আইফোন বিক্রি করেছে ৫ কোটি ৬০ লাখ ইউনিট। প্রযুক্তিবিদরা ধারণা করছেন, নতুন আইফোন ১৬ সিরিজের কর্মক্ষমতা অ্যাপলকে বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষ স্মার্টফোন কোম্পানি হতে এবং ২০২৫ সালের প্রথমার্ধে কোম্পানির সাফল্য বজায় রাখতে সাহায্য করবে।

এদিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলেও বাজার গবেষণা সংস্থা ক্যানালিস কিছু সম্ভাব্য চ্যালেঞ্জের কথা জানিয়েছে। যেমন কিছু অঞ্চলে চাহিদা নিয়ে অনিশ্চয়তা ও নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা ফোন নির্মাতাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

দেশজুড়ে প্রযুক্তি পণ্যের মেগা অফার – সর্বোচ্চ ৭১% ছাড়
নির্বাচিত

দেশজুড়ে প্রযুক্তি পণ্যের মেগা অফার – সর্বোচ্চ ৭১% ছাড়

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে
প্রযুক্তি বাজার

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে

বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন

এইচপি এর সেরা ৫ টি ল্যাপটপ এর বর্তমান দাম
নির্বাচিত

এইচপি এর সেরা ৫ টি ল্যাপটপ এর বর্তমান দাম

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

তৈরি পোশাক খাতসহ দেশের শিল্প-প্রতিষ্ঠান প্রতিদিন পণ্য পরিবহনে...

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2024

বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার বেড়েছে ৪ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV