Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের সালতামামি পর্যালোচনা করে দেখা গেছে, বছরটি প্রযুক্তিপ্রেমীদের জন্য ছিল দারুণ বছর। এক কথায় বলতে গেলে বছরটি স্মার্টফোনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বছর। কারণ চলতি বছরে অ্যাপল ও স্যামসাংয়ের ফোনে প্রতিষ্ঠান দুটির নিজস্ব ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও ‘গ্যালাক্সি এআই’ ব্যবহার শুরু হয়েছে। আগামীতেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী। তাই তারা গ্যাজেটে (ডিভাইস) অতীতের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে সামনে আসছে আরও চমকপ্রদ সব ডিভাইস। অর্থাৎ ২০২৫ সালে দেখা যাবে, গত বছরের হালনাগাদ গ্যাজেটসহ নতুন নতুন প্রযুক্তির।

নিনতেনদো সুইচ টু : ২০২৫ সালে উন্মোচিত হতে পারে নিনতেনদো সুইচ টু। তবে ঠিক কবে উন্মুক্ত করা হবে তা নিশ্চিত নয়। জানা গেছে, নিনতেনদো ২০২৫ সালের মার্চের মধ্যেই তারিখ ঘোষণা করবে। আগের মডেলটি ২০২১ সালের অক্টোবরে বাজারে এসেছিল। এতে ব্যবহার করা হয় ৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে। ধারণা করা হচ্ছে, এবার ডিসপ্লে হবে ৮ ইঞ্চির। এবারও হাইব্রিড কনসেপ্টেই আসতে পারে সুইচ। অর্থাৎ কনসোল ও পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। তবে জয়স্টিকগুলো ম্যাগনেটিক হতে পারে।

স্যামসাং এআর গ্লাস : অ্যাপল ও স্যামসাংসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়ালিটি (এআর) ডিভাইস নিয়ে কাজ করছে। আশা করা হচ্ছে, স্যামসাং ২০২৫ সালে বাজারে এআর গ্লাস আনতে পারে। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরেই এ বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছে। বিশ্লেষকদের ধারণা, স্যামসাং চেষ্টা করছে বড় আকারের ডিভাইস তৈরি না করে শরীর ও ফ্যাশনের সঙ্গে মানানসই কিছু নিয়ে আসার। এআর অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়ে অন্যান্য গ্যাজেটের পাশাপাশি স্বতন্ত্র কাজ করানোর অপেক্ষায় স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ : স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীরা বরাবরই বেশ আগ্রহী। টেক জায়ান্টটির এস সিরিজ দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্সের জন্য প্রশংসিত। আশা করা হচ্ছে, ২০২৫ সালে গ্যালাক্সি এস২৫ বাজারে আসবে। এতে নিরবচ্ছিন্ন সফটওয়্যার আপডেট থাকবে। এতে ব্যবহার করা হবে উন্নত স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট। এআই প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে বিক্সবি এআই।

১১ প্রজন্মের আইপ্যাড : বাজারে অনেক ট্যাবলেট রয়েছে। তবে এ জগতে নিঃসন্দেহে একক আধিপত্য ধরে রেখেছে অ্যাপলের আইপ্যাড। ২০১০ সালে প্রথম চালু হওয়া আইপ্যাড এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ডিভাইস যুক্ত করেছে। যার সর্বশেষ সংস্করণ ‘আইপ্যাড মিনি’। যদিও সাম্প্রতিক সময়ে আইপ্যাড লাইনআপে কিছু নতুন মডেল যুক্ত হয়েছে, তবে সর্বশেষ মূল মডেলটির আপডেট হয় ২০২২ সালে। তখন ১০ প্রজন্মের আইপ্যাড বাজারে আসে। তাই ধারণা করা হচ্ছে, আইপ্যাড সিরিজে নতুন ডিভাইস যোগ করার সময় এসে গেছে।

অ্যাপল ম্যাকবুক প্রো (এমফাইভ) : অ্যাপল প্রতিটি পণ্য প্রতি বছর হালনাগাদ নিয়ে আসার চেষ্টা করে। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ম্যাকবুক প্রো (এমফোর)। আগামী বছর আসতে পারে ম্যাকবুক প্রো (এমফাইভ)। তবে ডিজাইনে খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে। তবে প্রসেসরে পরিবর্তন হতে পারে। আসবে ব্যাটারি ব্যাকআপ ও নতুন ফিচার।

এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিক : শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য গ্যাজেট ব্যবহার উপযোগী করতে কয়েক বছর ধরে কাজ করছে মাইক্রোসফট। এক্সবক্স অ্যাডাপ্টিভ কন্ট্রোলারের মধ্য দিয়ে শুরু করে প্রতিষ্ঠানটি, যা আলাদা ব্যবহারকারীর জন্য কাস্টমাইজ করে নেওয়া যায়। সম্প্রতি একই ধরনের জয়স্টিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মাইক্রোসফট। এটি এক্সবক্স কনসোল বা পিসি সংযুক্ত হয়ে অন্যান্য কন্ট্রোলারের সঙ্গে কাজ করবে। ফলে ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী এর বাটনগুলো থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে বানিয়ে নেওয়া যাবে এবং প্রয়োজন মতো কাজ করা যাবে।

পিক্সেল ওয়াচ ৪ : গত কয়েক বছর গুগল তাদের স্মার্ট গ্যাজেটে বেশ পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে পিক্সেল স্মার্টফোন, পিক্সেল বাডস ইয়ারফোন এবং পিক্সেল ওয়াচ সিরিজ। সম্প্রতি গুগল পিক্সেল ওয়াচ সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। যার শেষ সংস্করণ পিক্সেল ওয়াচ ৩, যা স্মার্টওয়াচপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। গুগলের পূর্ববর্তী স্মার্টওয়াচ লঞ্চের সময়সূচি বিবেচনায়। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৫ সালে পিক্সেল ওয়াচ ৪ বাজারে আসতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ১১ প্রজন্মের আইপ্যাডঅ্যাপল ম্যাকবুক প্রো (এমফাইভ)এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিকপিক্সেল ওয়াচ ৪স্যামসাং এআর গ্লাসস্যামসাং গ্যালাক্সি এস২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৮’ বাজারে
লিড স্টোরি

ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৮’ বাজারে

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
কিভাবে করবেন

ফোনে ইন্টারনেট না থাকলেও ডেস্কটপে চলবে হোয়াটসঅ্যাপ

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ
নির্বাচিত

করোনা : চীনে স্মার্টফোন বিক্রি কমবে ৪০%

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল

দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
প্রযুক্তি সংবাদ

দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত
ই-কমার্স

ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

Load More

ট্রেন্ডিং টপিক

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন...

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

Techzoom.TV |
TechzoomTV