Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে অপো রেনো১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন এটি। ‘অপো রেনো১৩ সিরিজ’ এর দু’টি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই স্মার্টফোনে রয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’, যা ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটিকে সর্বোচ্চ মানের সুরক্ষা দিতে সক্ষম। এ ফিচারটি ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্টের সমন্বয়ে ভূমিকা রাখে।

রেনো১৩ সিরিজে আরো রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার আগে ও পরে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়; এবং এআই ডি-ব্লারিং, ইআইএস এবং ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে শটগুলো স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে পারেন।

এছাড়া এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, এই ফিচারটি ঝাপসা (ব্লারি) কিংবা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালে রূপান্তরে সাহায্য করে। পাশাপাশি, ‘এআই আনব্লার’ এর মাধ্যমে মোশন-ব্লারড শটের শার্পনেস বৃদ্ধি, ‘এআই রিফ্লেকশন’ রিমুভারের মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলা, ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেওয়ার মতো অতি প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা সম্ভব হয়।

গেমার্স ও স্ট্রিমারদের জন্য রেনো১৩ সিরিজে আছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে। ওয়াই-ফাই পজিশনিং ফিচার সবচেয়ে শক্তিশালী সিগন্যালটি সাজেস্ট করার মাধ্যমে নির্ভরযোগ্য নেটওয়ার্কটিতে যুক্ত হতে ব্যবহারকারীদের সাহায্য করে।

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরো কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন- লেখা সামারাইজেশন ও এডিটিংয়ের জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এছাড়া- এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরো বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়।

‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+( O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। একইসঙ্গে- অ্যাপলের পাশাপাশি অপো-ই একমাত্র ব্র্যান্ড, যেটির স্মার্টফোন থেকে সরাসরি টিকটকসহ অন্যান্য সামাজিকমাধ্যমে সরাসরি ছবি (লাইভফটোস) আপলোডের সুযোগ রয়েছে।

‘মেক ইউর মোমেন্ট’- এর প্রতিপাদ্যের বিষয়টি উল্লেখ করে অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই ‘অপো রেনো১৩ সিরিজ’টি ডিজাইন করা হয়েছে।

‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যা ম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯,৯৯০ টাকায়।
এছাড়া- রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যা ম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪,৯৯০ টাকায়।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে সর্বাধুনিক ও যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোড এর পরিচয় করিয়ে দেবার মাধ্যমে ‘অপো রেনো১৩ সিরিজ’ এদেশে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে। এই অভিনব ফিচার অপো’কে মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্মার্টফোন প্রযুক্তির নতুন মাত্রা হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো১৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

লঞ্চের আগেই ফাঁস গ্যালাক্সি এ২১ এর ডিজাইন, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

লঞ্চের আগেই ফাঁস গ্যালাক্সি এ২১ এর ডিজাইন, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক
নির্বাচিত

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক

হার্লে-ডেভিডসনের ২১০ সিসির বাইক আসছে বাজারে
অটোমোবাইল

হার্লে-ডেভিডসনের ২১০ সিসির বাইক আসছে বাজারে

নুবিয়া জেড৬০এস প্রো ফোনের স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

নুবিয়া জেড৬০এস প্রো ফোনের স্পেসিফিকেশন

ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, যেভাবে ব্যবহার করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, যেভাবে ব্যবহার করবেন

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে
নির্বাচিত

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix