Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে স্মার্টফোন : চলতি বছর সরবরাহ কমবে এক-চতুর্থাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 27 May 2019
হুয়াওয়ে স্মার্টফোন : চলতি বছর সরবরাহ কমবে এক-চতুর্থাংশ
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞা এবং গুগলের ব্যবসায়িক সম্পর্ক আংশিক স্থগিতের কারণে আগামী ছয় মাসের মধ্যেই বড় ধরনের ধাক্কা খাবে হুয়াওয়ে। গবেষণা প্রতিষ্ঠান ফুবন রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের হিসাবে, চলতি বছর হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমে যাবে। এমনকি আন্তর্জাতিক বাজার থেকে এ চীনা ব্র্যান্ডের স্মার্টফোন উধাও হয়েও যেতে পারে।

ইউনিট সংখ্যা বিবেচনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়িত হলে চলতি বছর কোম্পানির স্মার্টফোন সরবরাহ ৪ থেকে ২৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আগামী ছয় মাসের মধ্যেই আন্তর্জাতিক বাজারে হুয়াওয়ের সরবরাহে উল্লেখযোগ্য টান পড়তে পারে। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়েই এখনো অনেকে সন্দিহান। এ কারণে আগামী ছয় মাসে হুয়াওয়ের সরবরাহ হ্রাস নিয়ে সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে চান না তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এর ফলে মার্কিন কোনো কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি বা বজায় রাখতে চাইলে ট্রাম্প সরকারের অনুমতি নিতে হবে। এ নিষেধাজ্ঞার আওতায় পড়ছে পণ্য ও সেবাদানকারী মার্কিনভিত্তিক অন্তত ২৫ শতাংশ প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান। পাশাপাশি অমার্কিন প্রতিষ্ঠানও এর ভুক্তভোগী হবে। সার্চ জায়ান্ট গুগল এবং সফটব্যাংক গ্রুপের মালিকানাধীন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এআরএম এরই মধ্যে হুয়াওয়েকে সফটওয়্যার আপডেট দেয়া এবং পণ্য সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

ফুবন রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের লিন্ড সুই বলেন, গুগলের সেবা আদায় করতে ব্যর্থ হলে আগামী বছরের মধ্যে হুয়াওয়ে পশ্চিম ইউরোপের বাজার সম্পূর্ণ হারাতে পারে। তিনি বলেন, আগামী বছর হুয়াওয়ের আন্তর্জাতিক সরবরাহ ২৩ শতাংশ কমবে। তবে চীনের বাজারের ওপর নির্ভর করে হুয়াওয়ে অস্তিত্ব রক্ষা করতে পারবে বলে তার ধারণা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তা ৪জি স্মার্টফোন তালিকা ২০২২
নির্বাচিত

সস্তা ৪জি স্মার্টফোন তালিকা ২০২২

দেশের বাজারে হুয়াওয়ের ‘সুপার ক্যামেরা’ ফোন পি৩০ প্রি-বুকিংয়ে অভূতপূর্ব সাড়া
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘সুপার ক্যামেরা’ ফোন পি৩০ প্রি-বুকিংয়ে অভূতপূর্ব সাড়া

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন
নির্বাচিত

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?
প্রযুক্তি বাজার

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭: কোনটি ভালো?

পদত্যাগ করলেন ডেলের সিএফও ইভন ম্যাকগিল
প্রযুক্তি বাজার

পদত্যাগ করলেন ডেলের সিএফও ইভন ম্যাকগিল

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!
প্রযুক্তি বাজার

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 May 2019

হুয়াওয়ে স্মার্টফোন : চলতি বছর সরবরাহ কমবে এক-চতুর্থাংশ

Techzoom.TV |
TechzoomTV