Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ জুন ২০১৯
ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
Share on FacebookShare on Twitter

স্থানীয় বাজারে এয়ার কন্ডিশনার বা এসি বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। গ্রীষ্ম এব ঈদ উপলক্ষ্যে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বছরের প্রথম পাঁচ মাসেই তা ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় একই সময়ে ওয়ালটন এসির বিক্রি বেড়েছে ১৮১.০১ শতাংশ।

ওয়ালটন এসির বিক্রয়ের এই সাফল্য অর্জনে অনুষ্ঠিত হয় ‘সেলিব্রেশন অব বুমিং সেলস অন ওয়ালটন এয়ার কন্ডিশনার’ প্রোগ্রামের। শনিবার, (১ জুন, ২০১৯) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর, এসএম জাহিদ হাসান, মোহাম্মদ তানভীর রহমান, মোহাম্মদ রায়হান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, অপারেটিভ ডিরেক্টর ইসহাক রনি, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খন্দকার শাহরিয়ার মুরশিদ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর রহমান বলেন, গ্রীষ্মের প্রখরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওয়ালটন এসির বিক্রি। বর্ধিত চাহিদা মেটাতে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নতুন করে বসানো হচ্ছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি। দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বয়ে শক্তিশালী করা হয়েছে এসির গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) টিম। একই সাথে রপ্তানিকে টার্গেট করে প্রযুক্তিগত উন্নয়নসহ নতুন নতুন মডেলের এসি উৎপাদনের কাজ চলছে। ফলে বর্তমানের চেয়ে দ্বিগুণ এসি তৈরি ও বাজারজাত করা সম্ভব হবে।

তার মতে, ওয়ালটন এসির বিক্রয় বৃদ্ধিতে এই অভাবনীয় সাফল্য অর্জনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিশেষ অবদান রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ এসি নিয়ে আসা, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি ঘোষণা, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা, একচেঞ্জ অফারে যে কোনো ব্র্যান্ডের এসি বদলে ওয়ালটনের নতুন এসি ক্রয়ের সুযোগ। এছাড়াও, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর-এর আওতায় ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রিসহ নতুন গাড়ি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত ব্যাট এবং সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার বা বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড়ে পণ্য কেনার সুবিধা।

ওয়ালটন এসির চীফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি বলেন, গ্রাহকের হাতে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে এসিতে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী টুইনফোল্ড ইনভার্টার, আয়োনাইজার, টার্বো কুলিং মোড, গোল্ডেন ফিনের মতো বিশ্বের লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ওয়ালটনের রয়েছে আইওটি বেইজড স্মার্ট এসি; যা ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য।

ওয়ালটন এসির বিক্রয় বিভাগ জানায়, এ বছর ১ টন, ১.৫ টন এবং ২ টনের মোট ১৭ মডেলের স্পিøট এসি বাজারে ছেড়েছে তারা। ১.৫ ও ২ টনের ভেনচুরি ও রিভারাইন সিরিজের এসিতে যুক্ত হয়েছে এনার্জি সেভিং ইনভার্টার, আয়োনাইজার ও আইওটি স্মার্ট প্রযুক্তির নতুন মডেল। এগুলোর মধ্যে ১ টন এসি কেনা যাচ্ছে মাত্র ৩৫ হাজার ৯০০ টাকায়। ১.৫ টনের ইনভার্টার স্মার্ট এসি ৬৫ হাজার টাকায়, শুধু ইনভার্টার এসি ৬৩ হাজার ৫০০ টাকা এবং আয়োনাইজার এসি ৪৯ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।

আর ২ টনের আইওটি বেজড ইনভার্টার স্মার্ট এসির দাম ৭৬ হাজার ৪০০ টাকা। শুধু ইনভার্টার এসির দাম ৭৪ হাজার ৯০০ টাকা এবং আয়োনাইজার প্রযুক্তির এসির দাম ৫৬ হাজার ৯০০ টাকা।
উল্লেখ্য, ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাতকরা হয়। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে ফাইভজি বিকাশে বড় প্রভাবক প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা
নির্বাচিত

ভারতে ফাইভজি বিকাশে বড় প্রভাবক প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা

নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮
নির্বাচিত

নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়
প্রযুক্তি বাজার

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো
নির্বাচিত

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

আসছে রিয়েলমি-র নতুন তিন ফোন
নির্বাচিত

আসছে রিয়েলমি-র নতুন তিন ফোন

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপো
নির্বাচিত

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জুন ২০১৯

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix