Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২২ সালে এম সিরিজের নতুন চিপ আনবে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
এবার টিএসএমসির পেল নতুন অ্যাপল প্রসেসরের অর্ডার
Share on FacebookShare on Twitter

শক্তিশালী কর্মক্ষমতা ও কম বিদ্যুৎ ব্যবহারের কারণে কম্পিউটারের চিপ বাজারে ভালো সাড়া ফেলেছে অ্যাপলের এমওয়ান চিপ। এরই ধারাবাহিকতায় আগামী বছর নতুন প্রজন্মের চিপ আনার ঘোষণা দিয়েছে এ মার্কিন টেক জায়ান্ট। খবর টাইমস অব ইন্ডিয়া।

ফোনএরেনা প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যেখানে বিশ্বের অন্যান্য চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন বাড়াতে ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংকটের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন চিপ দিয়ে বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার চেষ্টা করছে অ্যাপল।

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৫ ন্যানোমিটার প্রসেস নড ব্যবহার করে এমওয়ান চিপ উৎপাদন করেছিল অ্যাপল। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, এমটু চিপে টিএসএমসি ৪ ন্যানোমিটার প্রসেসর নড ব্যবহার করা হতে পারে।

৪ ন্যানোমিটার প্রসেস নড ব্যবহারে চিপ উৎপাদন করা হলে এটি বিগত চিপগুলোর তুলনায় আরো অধিক কার্যক্ষম ও বিদ্যুৎ সাশ্রয়ী হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। টিএফ ইন্টারন্যাশনালের বিশ্লেষক মিং চিং কুও বলেন, আগামী বছর অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে এমটু চিপ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মুক্ত করা হবে।

এমটু চিপে মোট আটটি কোর থাকবে। যার চারটি উচ্চ পারফরম্যান্স কোর এবং চারটি এনার্জি এফিশিয়েন্ট কোর। এছাড়াও এ প্রসেসরে উন্নত গ্রাফিক্স কোরও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এর বাইরে মার্কিন এ টেক জায়ান্ট এমওয়ান চিপের হাই পারফরম্যান্স ভার্সন এমওয়ানএক্স উন্মুক্ত করার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। এ প্রসেসরে ১০টি কোর ও ভালো গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য ৩২টি জিপিউ কোর দেয়া হতে পারে। ২০২১ সালের ম্যাকবুক প্রোর সঙ্গে নতুন এ চিপ ছাড়া হতে পারে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। তবে দুটি প্রসেসরই বাজারে ছাড়া হবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল। যদি দুটি প্রসেসর বাজারে ছাড়া হয়, তাহলে বর্তমানে বাজারের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে।

এদিকে ২০২১ সালের প্রথম প্রান্তিকে অ্যাপলের এ ও এম সিরিজের অ্যাপ্লিকেশন প্রসেসর বিক্রিতে ৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

প্রথম প্রান্তিকে অ্যাপলের নিজস্ব এ ও এম সিরিজের চিপের বিক্রি থেকে আয় এবং মোট মুনাফায় দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে অ্যাপল ৫ হাজার ১০০ কোটি ডলার সমমূল্যের এ ও এম সিরিজের চিপ রফতানি করেছে।

প্রথম প্রান্তিকে অ্যাপলের প্রসেসর বিক্রির মুনাফার সিংহভাগজুড়ে ছিল আইফোন। প্রসেসর থেকে অ্যাপল যা আয় করেছে, সেখানে আইফোনের অবদানই ছিল ৬৪ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরসহ এল রেডমি মি ১০ আল্ট্রা
নির্বাচিত

১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরসহ এল রেডমি মি ১০ আল্ট্রা

২০২৬ সালের শুরুতে অ্যাপল আনতে পারে পাঁচ নতুন ডিভাইস
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের শুরুতে অ্যাপল আনতে পারে পাঁচ নতুন ডিভাইস

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার
প্রযুক্তি সংবাদ

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ
নির্বাচিত

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ আগস্ট ২০২১

২০২২ সালে এম সিরিজের নতুন চিপ আনবে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV