Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব আইফোনে চলবে নতুন আইওএস ২৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
আইওএস ২৬
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি অনুরাগীদের কাছে প্রতি বছরই অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম এক ধরনের অপেক্ষার প্রহর। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে, ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের আইওএস ২৬ এবং আইপ্যাডওএস ২৬।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, সোমবার থেকে আসা আপডেটে বেশ কিছু বড় পরিবর্তন রয়েছে। সবচেয়ে আলোচিত ফিচার ‘লিকুইড গ্লাস’, এটি অনেকটা পুরনো উইন্ডোজ ভিসতার ডিজাইনের মতো মনে হতে পারে। এ ছাড়া আরও নানা নতুন ফিচার যুক্ত হয়েছে যা এরইমধ্যে হাতে-কলমে পরীক্ষা করে দেখা গেছে।

তবে খারাপ খবর হলো, এ বছর কিছু পুরনো আইফোন আর আইওএস ২৬-এর সুবিধা পাবে না। গত বছর যেখানে কোনো মডেল বাদ পড়েনি সেখানে এবার ২০১৮ সালে মুক্তি পাওয়া তিনটি আইফোন বাদ পড়ছে তালিকা থেকে। এগুলো হলো- আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স।

অন্যদিকে, ২০১৯ বা পরবর্তী সময়ে ঘোষিত সব আইফোনে আইওএস ২৬ ব্যবহার করা যাবে। এর মধ্যে আছে আইফোন ১১ সিরিজ থেকে শুরু করে সর্বশেষ আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার পর্যন্ত।

যেসব ডিভাইস আইওএস ২৬ ব্যবহারযোগ্য
আইফোন এসই এর দ্বিতীয় প্রজন্ম বা এর পরবর্তী, আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২, ১২ মিনি, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, ১৩ মিনি, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো, ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্স, ১৬ই, আইফোন ১৭, ১৭ প্রো, ১৭ প্রো ম্যাক্স, আইফোন এয়ার।

আইপ্যাডওএস ২৬ সমর্থিত আইপ্যাড
আইপ্যাড প্রো (এম৪), আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (৩য় প্রজন্ম বা পরবর্তী), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (১ম প্রজন্ম বা পরবর্তী), আইপ্যাড এয়ার (৩য় প্রজন্ম বা পরবর্তী, এম২ ও এম৩ সহ), আইপ্যাড মিনি (৫ম প্রজন্ম বা পরবর্তী, এ১৭ প্রো সহ)

নতুন সংস্করণে থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম লিকুইড গ্লাস ডিজাইন। হোম স্ক্রিনে নতুন আইকন, ডার্ক মোড, অল-ক্লিয়ার অপশন এবং ভাসমান স্টাইলের বাটন যোগ হয়েছে। ফোন অ্যাপও পাচ্ছে বড় ধরনের ডিজাইন যেখানে কন্টাক্ট, রিসেন্ট কল ও ভয়েসমেইল একসঙ্গে দেখা যাবে। নতুন হোল্ড অ্যাসিস্ট ফিচার জানিয়ে দেবে কখন কল সেন্টারের এজেন্ট ফোন ধরেছে, যাতে বিরক্তিকর মিউজিক শুনতে না হয়।

ভাষাগত ভেদাভেদও এবার দূর হবে। লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কল বা টেক্সট মেসেজে অন্য ভাষাভাষীর সঙ্গে রিয়েল টাইমে আলাপচারিতা করা যাবে। ‘মেসেজেস’ অ্যাপে আসছে ‘পোলস’ ফিচার।

লক স্ক্রিনেও নতুন থ্রিডি ওয়ালপেপার, আকর্ষণীয় ক্লক ডিজাইন আরও বেশি উইজেট আর উন্নত ফোকাস মোডের অপশন। অ্যালার্মে ৯ মিনিটের বাধ্যতামূলক স্নুজ এখন ব্যবহারকারীরা চাইলে ১ থেকে ১৫ মিনিট পর্যন্ত নিজেদের মতো করে স্নুজ সেট করতে পারবেন।

ক্যামেরা অ্যাপও পেয়েছে নতুনত্ব। ছবি তোলার সব বোতাম ও মেনু এখন হাতের নাগালে। নতুন ফিচার জানিয়ে দেবে লেন্স বেশি ময়লা হলে। আর স্ক্রিনশটে এসেছে একেবারেই চমকপ্রদ পরিবর্তন। এখন থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি গুগলে খুঁজে পাওয়া যাবে কোনো প্রোডাক্ট বা পোশাক। এমনকি চ্যাটজিপিটিকেও প্রশ্ন করা যাবে ‘রিভার্স ইমেজ সার্চ’র ঝক্কি ছাড়াই।

সব মিলিয়ে বলা যায়, আইওএস ২৬ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ভিজ্যুয়াল আকর্ষণ, নিরাপত্তার নিশ্চয়তা আর নতুন নতুন স্মার্ট টুলস। নতুন আইফোন না কিনলেও আপডেট পাওয়া ডিভাইসগুলোতে এর স্বাদ নিতে পারবেন ব্যবহারকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইওএস ২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা অনুষ্ঠিত
নির্বাচিত

আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা অনুষ্ঠিত

ফাইভ-জি’র বিস্তারে একক লাইসেন্স পেলো জিপি-রবি-টেলিটক
টেলিকম

ফাইভ-জি’র বিস্তারে একক লাইসেন্স পেলো জিপি-রবি-টেলিটক

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
নির্বাচিত

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন
নির্বাচিত

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন

মধ্যবিত্তের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!
নির্বাচিত

মধ্যবিত্তের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন
টেলিকম

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
নির্বাচিত

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’
নির্বাচিত

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম ক্যামেরা এবং দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য...

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ সেপ্টেম্বর ২০২৫

যেসব আইফোনে চলবে নতুন আইওএস ২৬

Techzoom.TV |
TechzoomTV