Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 December 2020
তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিরাপদ অ্যাপ ও সেবা সরবরাহে ‘প্লে স্টোর’ থেকে নিয়মিত ত্রুটিপূর্ণ অ্যাপ সরিয়ে আসছে। সর্বশেষ গত এপ্রিলেও প্লে স্টোর থেকে ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ একগুচ্ছ ত্রুটিপূর্ণ অ্যাপ সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের তথ্যমতে, এখনো গুগল প্লে স্টোরে অনেক ত্রুটিপূর্ণ অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানো সম্ভব এবং ডিভাইসের নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগল ক্রোম

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট গুগল ক্রোম অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্তে সক্ষম হয়েছে। ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানো এবং ব্যবহারকারীর অজান্তে ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব বলে সতর্ক করা হয়েছে। গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ডিভাইসে ব্যবহার করা তৃতীয় পক্ষের সেবার পাশাপাশি কুকিস, হিস্টোরি এবং বুকমার্কস ডাটা বেহাত হতে পারে। ঝুঁকি এড়াতে ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের অ্যাপ হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।

ভাইবার ও বুকিং অ্যাপ

ক্রস প্লাটফর্ম ভয়েস ওভার আইপি এবং ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতা অ্যাপ ভাইবারের পাশাপাশি বিভিন্ন সেবা বুকিংয়ের অ্যাপ ডেভেলপাররা সম্প্রতি নিরাপত্তা প্যাচ সরবরাহ করেছে। মূলত এ ধরনের অ্যাপের পুরনো সংস্করণগুলোর জন্য নিরাপত্তা প্যাচ সরবরাহ করা হয়েছে এবং ব্যবহারকারীদের ব্যবহূত অ্যাপ হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। চেক পয়েন্টের তথ্যমতে, এ ধরনের অ্যাপে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি রয়েছে, যা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া যেতে পারে। কভিড-১৯ মহামারীর নতুন বাস্তবতায় যোগাযোগ অ্যাপগুলোর ব্যবহার বেড়েছে, যা তথ্য হাতানোর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।

গ্রিন্ডার

সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ গ্রিন্ডারের অ্যান্ড্রয়েড সংস্করণকে তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে। অ্যাপটির ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানো সম্ভব এবং অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, পাসওয়ার্ড, আর্থিক তথ্য ও অন্যান্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। অ্যাপটির পুরনো সংস্করণ ব্যবহারকারীদের দ্রুত অ্যাপ হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বামবেল

লোকেশনভিত্তিক সোস্যাল অ্যাপ্লিকেশন বামবেল, যা আগ্রহীদের মধ্যে যোগাযোগ রক্ষায় ব্যবহূত হয়। অ্যাপটির পুরনো সংস্করণে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ছবি বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা কত, তা নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যমান ব্যবহারকারীদের অ্যাপটি হালনাগাদ করতে পরামর্শ দেয়া হয়েছে।

ওকেকাপিড

বিশ্বজুড়ে জনপ্রিয় একটি ডেটিং অ্যাপ ওকেকাপিড। এ অ্যাপেও একই ধরনের নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করেছেন চেক পয়েন্টের নিরাপত্তা গবেষকরা। অ্যাপটির পুরনো সংস্করণ ব্যবহারকারীদের তথ্য বেহাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের অ্যাপটি হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য
নির্বাচিত

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

এবার ল্যাপটপ আনার ঘোষণা রিয়েলমির
নির্বাচিত

এবার ল্যাপটপ আনার ঘোষণা রিয়েলমির

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

চমকপ্রদ ফোন নিয়ে আসছে অপো রেনো৫ জেড
ছাড় ও অফার

অপোর ফোন কিনে বাড়ি ফিরুন বাইক জিতে

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে
নির্বাচিত

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে

ফাঁস হলো ভিভো এক্স সিরিজের দুই স্মার্টফোনের তথ্য
নির্বাচিত

ফাঁস হলো ভিভো এক্স সিরিজের দুই স্মার্টফোনের তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2020

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix