Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 November 2020
মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের মেয়ে রিপা,রুপা।রুপা সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত আছে আর রিপা মৌলভীবাজার গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ছোটবেলা থেকেই রুপা ইচ্ছে শিক্ষার্থী থাকাকালীন অবস্থায় স্বাবলম্বী হবেন। শিক্ষাজীবনে স্বাবলম্বী হওয়ার ইচ্ছাশক্তি থেকেই বড় বোন রিপা সাথে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে চলেছেন রুপা।

তিনি জানান, করোনাকালীন এই সময়ে সবকিছু যখন থেমে যাচ্ছিলো, তখন ই দুইবোন সিদ্ধান্ত নেন থেমে থাকা যাবে না, এখনই সময় আমাদের স্বপ্ন কে সত্যি করার। আমরা যদি আমাদের স্বপ্নকে সত্যি করতে পারি,তাহলে অন্যদেরকে স্বপ্ন দেখতে সাহায্য করতে পারবো।

মেয়েদের শুধু ঘরেই থাকতে হবে, একটা জব করলে আর কিছু করা যাবে না,মেয়েরা পরিবারের দায়িত্ব নিতে পারে না,মেয়েরা নিজেরা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না,এইসব ভ্রান্ত ধারণা থেকে বের হওয়ার চেষ্টা ছিল সব সময় আমাদের। এই উদ্যোগেই নিজের পেইজ “শখের বিক্রেতার” যাত্রা শুরু করি। উই তে আমরা জয়েন করি ৪জুলাই,২০২০। তার ৮০তম দিনেই আমরা উই তে লাখপতি হয়েছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত উই তে আমাদের সেল ১,৬২,৫৮০টাকা,উইসহ আমাদের মোট সেল হয়েছে ২,৩৬,৭৭০ টাকা।

মনিপুরী জাতি :

মনিপুরী জাতি বাংলাদেশে বসবাসরত একটি নৃ-গোষ্ঠীর নাম।এদের আদি বসতি ভারতের মনিপুর রাজ্যে। এদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি। বর্তমানে বাংলাদেশে প্রায় দেড় লক্ষেরও বেশি মনিপুরী বসবাস করে। মনিপুরী নারীরা ঘরে বসে তাঁতে কাপড় বুনন করে থাকে নিজেদের ব্যবহারের জন্য। প্রায় ঘরেই একটা সময় তাঁত ছিল, বর্তমানে কমে গেলেও অনেকেই তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে।সাধারণত মনিপুরী নারীরা ই তাঁতের কাজ টা করে থাকে। তাই মনিপুরী মেয়েরা জন্মের পর থেকেই মায়ের কাছ থেকে দেখে দেখে তাঁত বুননের কৌশল আয়ত্ত করে ফেলে। সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের প্রায় ৫০/৬০ টি গ্রামে এই তাঁতীরা বসবাস করে। পূর্বে বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মনিপুরী শুধু শাড়ি সহ তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য তৈরি করতো কিন্তু দিন দিন এর চাহিদা বৃদ্ধিও বর্তমানে দেশ বিদেশে মনিপুরী পণ্যের পরিচিতির কারনে মুসলিম নারীরাও এই পেশায় যুক্ত হয়েছে।মনিপুরী যারা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছিল তারাও বর্তমানে পুরোনো পেশায় ফিরে আসছে এবং নতুন তাঁত বসাচ্ছে।

মনিপুরী তাঁত শিল্পের ইতিহাস
বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাস অতি প্রাচীন। এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের সংস্কৃতি। আর তাঁত শিল্প আমাদের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক। দেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোকশিল্পও এটি। সিলেট এর মনিপুরী তাঁত শিল্প, এই সর্ব বৃহৎ শিল্পের অন্যতম অংশীদার।

বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং- এর ভ্রমণ কাহিনীতে মনিপুরী বস্তু শিল্প অর্থাৎ মনিপুরী তাঁত শিল্পের উল্লেখ রয়েছে। সে দিক থেকেও বলা যায় মনিপুরী তাঁত শিল্পের ঐতিহ্য অতি প্রাচীন, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। বর্তমানে মনিপুরী তাঁতের শাড়ির জন্যই মনিপুরীদের সুনাম বা পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী।

বর্তমান মনিপুরী শাড়ির চাহিদা
মনিপুরী শাড়ির চাহিদা বৃদ্ধির পাশাপাশি যথেষ্ট পরিমাণ যোগান এবং করোনার কারণে পর্যাপ্ত সুতোর আমদানী না থাকায় তাঁতীরা চাহিদার তুলনায় শাড়ি যোগান দিতে পারছে না এতে শাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে এমন কিছু কারন আমার চোখে পরেছে কারন আমার শাড়ি সংগ্রহ করতে তাঁতিদের বাড়িতে যেতে হয়।একটাসময় তাঁতিদের ঘরে শাড়ি জমপ থাকতো কারণ নেয়ার মতো লোক ছিলো না।তখন আমাদের বার বার ফোন দিয়ে জানতে চাইতো কবে আমরা শাড়ি আনতে যাবো পাশাপাশি শাড়ি বিক্রি না হওয়ার কারণে তাদের স্বাভাবিক জীবন ধারণ কষ্টকর হয়ে যাচ্ছে সেই দুঃখ প্রকাশ করতো।একটা ভালো মানের শাড়ি তৈরি করতে সময় লেগে যায় ৭-১৪ দিন,পরিশ্রম আর সময়ের তুলনায় শাড়ির মূল্য সত্যিই তেমন কিছু না।

মনিপুরী শাড়ির বৈশিষ্ট্য
শাড়িগুলোর জমিনের তুলনায় পাড়ের রংটা গাঢ় হয়,তাই দূর থেকে নজর কাড়ে। শাড়ির টেম্পেল পাড় তার অন্যতম বৈশিষ্ট্য। আবার শাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো শাড়িগুলো সম্পূর্ণ হাতে বুনন করা হয়,হাতে বুনন করায় শাড়িগুলোর এপিঠ-ওপিঠের কোনো পার্থক্য থাকে না,উভয় পিঠই সমানভাবে ব্যবহার করা যায়।মনিপুরী শাড়িগুলোর কাজের ডিজাইন কখনোই একটার সাথে অন্যটার মিল থাকে না কারণ শাড়িগুলো তাঁতিরা তাদের মনের মতো করে তৈরী করে,এই শাড়ির কারুকাজের সাথে জড়িয়ে থাকে তাদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না,দৈনন্দিন জীবনযাত্রার বাস্তবচিত্র।

মনিপুরী শাড়ি গুলো তৈরিতে মেশিনের কোন স্পর্শ থাকে না সম্পূর্ণ হাতে তৈরী করা হয় বলে শাড়িতে তাঁতের কালো দাগ,মাড়ের সাদা দাগ এবং জাল বুননের হয়ে থাকে। যারা মনিপুরী সম্পর্কে জানে না বা নতুন কিনে থাকে তাদের মনে হয় এগুলো শাড়ির ডিফেক্ট কিন্তু অরিজিনাল মনিপুরী শাড়ির বৈশিষ্ট্য এগুলো।

মনিপুরী শাড়ির যত্ন
মনিপুরী শাড়িগুলো যত্ন নেওয়ারও রয়েছে কিছু নিয়ম যা মেনে চললে একেকটা শাড়ি টিকে থাকে যুগের পর যুগ। যেমন – শাড়িগুলো সাবান না, ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখ যায় না সবচেয়ে ভাল হয় শ্যাম্পু বা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করলে অথবা ড্রাইওয়াশ করলে। ধৌয়ার সময় শাড়িগুলোতে ব্রাশ বা বেশি ঘসাঘসি করা যাবে না। ধৌয়ার পর মাড় দিয়ে লম্বা তারে সোজা করে কড়া রৌদে শুকাতে হয় তারপর ইস্ত্রি করে আলমারিতে সংরক্ষণ করতে হয় এভাবে যত্ন নিলে শাড়ি গুলো টিকে থাকে বহু বছর।

লেখক-রিপা ও রুপা
সত্ত্বাধিকারী -শখের বিক্রতা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্যোক্তাদের বেড়ে উঠতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রযোজন
উই

উদ্যোক্তাদের বেড়ে উঠতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রযোজন

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক
উই

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা
উই

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি
উই

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া
উই

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট
উই

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2020

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix