Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে দেশি পণ্য বিক্রি নিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টায় পাপিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 November 2020
অনলাইনে দেশি পণ্য বিক্রি নিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টায় পাপিয়া
Share on FacebookShare on Twitter

বর্তমান সরকারের ইশতেহার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় দেশের প্রতিটি ইউনিয়নে পৌছেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। এরফলে গ্রাম থেকেও প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণ করছে উদ্যোক্তারা। ইন্টারনেট আর ফেসবুকের কল্যাণে দেশের প্রতিটি প্রান্তে তৈরি হয়েছে ও হচ্ছে ই-কমার্স ক্রেতা-বিক্রেতা। উচ্চমাধ্যমিকের পর বিয়ে হয়ে যায় চুয়াডাঙ্গার পাপিয়া সুলতানার। হঠাৎ ঝড়ের কবলে পড়ে পাপিয়ার জীবন। নিজের কাছে থাকা মাত্র ৯০০ টাকা দিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টায় উদ্যোগ নেয় অনলাইনে দেশি পণ্য বিক্রি করার। সংগ্রামী পাপিয়ার উদ্যোক্তা জীবন সম্পর্কে জানতে টেকজুম থেকে সাক্ষাৎকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

দেলোয়ার : আপনার সম্পর্কে বলুন।
পাপিয়া : চুয়াডাঙ্গা জেলার চিৎলায় গ্রামের অন্য বাচ্চাদের মত মাঠে ঘাটে পুকুরে দাপাদাপি করে শৈশব কেটেছে। বড় হয়েছি মা, খালা, চাচী, দাদীর হাতে তৈরি মুড়ি, মুড়কি, চিড়া, যাতায় ভাঙ্গা ডাল, ভাত খেয়ে। বাড়ি ভর্তি হাস, মুরগি, গরু, ছাগল পালন করে। বাড়ির বড় কন্যা সুবাদে আমাকে কখনো কষ্ট করতে হয়নি। ক্রেতাদের ভেজাল পণ্য থেকে মুক্তি দিতে খাঁটি পণ্যের নিশ্চয়তায় অনলাইনে কাজ শুরু করেছি।

দেলোয়ার : আপনার শিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই।
পাপিয়া : আমার শিক্ষার হাতেখড়ি গ্রামের স্কুলে। উচ্চমাধ্যমিকের পর বিয়ে হয়। মা হয়ে যাওয়ায় আগ্রহ থাকা সত্বেও লেখাপড়া শেষ করতে পারিনি। সন্তান ও সংসার নিয়ে ভালই চলছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে জীবন। নিজের কাছে থাকা মাত্র ৯০০ টাকা দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করি। শুরু টা কোনরকম হলেও হতাশা, অভাব আর কষ্ট ঘিরে ধরছিল। ঠিক তখনি ফেসবুকে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কে পেয়েছি।

দেলোয়ার : আপনার উদ্যোগের নাম কি এবং কি পণ্য বিক্রি করেন?
পাপিয়া : ভেজালের ভিড়ে খাঁটি পণ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তৈরি করেছি খাঁটির খোঁজে (https://www.facebook.com/munnifood/) নামে ফেসবুক পেজ। চুয়াডাঙ্গায় উৎপাদিত গমের লাল আটা, আখের লাল চিনি, মাষকলাই ডাল কুমড়া বড়ি, যাতায় ভাংগানো মসুর ডাল, মাষকলাইয়ের ডাল, খইয়ের মুড়কি, খাঁটি সরিষা তেল, খাঁটি ঘি, ঢেঁকি ছাটা চাউলের গুড়া, মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া বিক্রি করি আমার পেজে।

দেলোয়ার : আপনার চ্যালেঞ্জ গুলো কি ছিল?
পাপিয়া : আমি চুয়াডাঙ্গায় থেকে কাজ করি। আমার কাজ নিয়ে খুব কাছের মানুষ হাসাহাসি করতো, কটুকথা বলতো। শুরুতে প্যাকেজিং এ দক্ষতা না থাকায় প্যাকেট ছিড়ে আটা চিনি ডাল এক হয়ে যেত কুরিয়ার জটিলতার কারণে। জীবিকার তাগিদে অপশন ছিল না থেমে যাওয়ার। কুরিয়ার জটিলতায় অর্ডার পেয়েও খাঁটি সরিষার তেল ডেলিভারি দিতে পারি না।

দেলোয়ার : আপনার উদ্যোগ নিয়ে স্বপ্ন কি?
পাপিয়া : আমার স্বপ্ন আকাশ ছোয়া। সকলের জন্য খাঁটি পণ্য নিশ্চিত করতে পারা এবং ই-কমার্সের মাধ্যমে ভোক্তার দৌরগোড়ায় পৌছে দিয়ে গর্ব হতে চাই চুয়াডাঙ্গার। মুড়কি, যাতা়য় ভাঙ্গা ডাল, আস্ত মসুর ডাল, মাষকলাই ডালের বড়ি সহ যেসব খাবার বিলপ্তি পথে চলে গেছে তা টিকিয়ে রাখার মাধ্যমে অন্যের কর্মসংস্থান করতে চাই। আমার ইচ্ছা আছে দেশের বাহিরে রপ্তানি করা।

দেলোয়ার : আপনার ক্যারিয়ারে উই অবদান রাখছে কিভাবে?
পাপিয়া : আমার জীবন উইময়। আমার ক্রেতাদের ৯০% আসে উই থেকে, তাই সংসারের কাজের ফাকে সব সময় থাকতে হয়। উইয়ের প্রায় সকল ক্রেতা রিপিটেড। হতাশা জীবনের একমাত্র আশার আলো ছিল উই। এমনও সময় গেছে সংসার ও বাচ্চার পিছনে খরচ করতে গিয়ে কাঁচামাল কেনার টাকা শেষ হয়ে গেছে। উইতে এসে পোস্ট কমেন্টস করে অর্ডার পেয়ে যাই। রাজিব আহমেদ স্যারের পোস্ট গুলো শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জীবনে স্যারের অবদান কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নামের উচ্চারণ রেকর্ড করতে দেবে লিংকডইন
সোশ্যাল মিডিয়া

বেহাত হচ্ছে ৫০ কোটি লিংকডইন অ্যাকাউন্টের ডাটা

স্যামসাং গ্যালাক্সি এম৪০: এম সিরিজের সবচেয়ে ভালো স্মার্টফোন
রিভিউ

স্যামসাং গ্যালাক্সি এম৪০: এম সিরিজের সবচেয়ে ভালো স্মার্টফোন

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে

কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়

ক্ষুদ্র ব্যবসার বিকাশে বাংলাদেশেও কাজ করবে ফেসবুক
সোশ্যাল মিডিয়া

সেবা ভালো রাখার জন্য যা করলো ফেসবুক

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
সোশ্যাল মিডিয়া

মহামারিতেও গুগলের মুনাফার রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2020

অনলাইনে দেশি পণ্য বিক্রি নিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টায় পাপিয়া

Techzoom.TV |
TechzoomTV