Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আদমদীঘির পাতি দেশ জুড়ে খ্যাতি থাকলেও বিলুপ্ত পথে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 11 December 2020
আদমদীঘির পাতি দেশ জুড়ে খ্যাতি থাকলেও বিলুপ্ত পথে
Share on FacebookShare on Twitter

বগুড়ার আদমদীঘিতে আধুনিকতার ছোঁয়ায় মেশিনের তৈরি প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি মাদুর এখন স্থানীয়সহ দেশের হাটবাজারগুলো দখল করে নিয়েছে। এর ফলে স্থানীয় চাষ করা পাতির তৈরি মাদুর দিন দিন হারিয়ে যাচ্ছে। এতে বেকার হয়ে পড়ছে মাদুর তৈরি কাজে জড়িত শত শত নারী, পুরুষ শ্রমিক।

বগুড়ার জেলার আদমদীঘি থানার হেলালিয়া হাট পূর্ব ও পশ্চিম ছাতনী, সান্তাহারের মাদার মোল্লা এবং রাণীনগরের ত্রিমোহনী এলাকায় প্রাকৃতিক পাতি তৈরি হত । মাদুরের চাহিদা দিন দিন কমে যাওয়ায় সান্তাহার ইউনিয়নের সান্দিড়া, তারাপুর, কাজিপুর, ছাতনী, ঢেকড়া, প্রান্নাথপুর, পানলা, চকজান, দরিয়াপুর, সান্তাহার পৌরসভার মালশন, পাশের নওগাঁ সদরের শিমুলিয়া, ইলশাবাড়ি, চন্ডিপুর সহ বিভিন্ন এলাকা শত শত মানুষ ছেড়ে দিয়েছে প্রাকৃতিক উৎস থেকে তৈরি মাদূর।

এমনকি বিভিন্ন হাটবাজারে আত্রাইয়ের চাপড়াগ্রামের মাদুরের ব্যাপক চাহিদা ছিল। এ জন্য ওই গ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে মাদুর তৈরি করে জীবিকা নির্বাহ করত শত শত পরিবার। আর এসব মাদুর তৈরির জন্য চাষ করা হতো পাতির। যা এখন বিলুপ্ত হতে চলেছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির বিভিন্ন প্লাস্টিক জাতের মাদুরে বাজার সয়লাব হওয়ায় পাতির মাদুরের চাহিদা কমে যায়। ফলে এলাকায় পাতি চাষও হ্রাস পায়। তার পরও অতীত ঐতিহ্য ধরে রাখতে এখনও কিছু কৃষক চাষ করছেন পাতির।

স্বাস্থ্যসম্মত মাদুর। এক সময় ব্যাপক চাহিদা ছিল। কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না। কারণ সেই মাদুর তৈরির প্রধান উপকরণ পাতি চাষ বর্তমানে বিলুপ্তির পথে।

প্রাকৃতিক পাতর মাদুরের স্থান দখল করেছে ভারতীয় প্লাস্টিকের তৈরি কৃত্রিম পাতি ও মাদুর। দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে প্লাস্টিকের তৈরি রং বে-রঙের চোখ ধাঁধানো পাতি (পাইপ) ও মাদুর তৈরির কারখানা স্থাপন ও বিক্রির ধুম পড়েছে। ফলে পাতি চাষ ও মাদুর উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে।

এখনও যারা চাষ করা পাতির মাদুর তৈরিতে নিয়োজিত, তারা বাহারি নক্সা কেমিকেল যুক্ত ক্ষতিকর রঙ করতে পারে না। পাতিতে রং করে মাদুর তৈরি করে বাজার জাত না করে পেশা ছেড়ে দিয়েছে । হার মেনেছে তারা এই বিদেশি মেশিন নলের পাইপে তৈরি মাদূরের কাছে। গুটিয়ে নিয়েছে তাদের হাত ও পূর্ব পুরুষ এর রেখে যাওয়া তাঁত।

বিভিন্ন জেলা থেকে পাইকাররা আর আসে না সান্তাহারের হেলালিয়া এবং রাণীনগরের ত্রিমোহনী হাটের প্রাকৃতিক পাতির তৈরি মাদুর কিনতে। তারা এসে কিনে নিয়ে যাচ্ছেন প্লাস্টিকের মাদূর। পাইপে তৈরি ও মাদুর বুননের স্বয়ংক্রিয় মেশিনের কারখানায় চাকরি করছেন অনেকেই যারা একসময় বাড়িতে হাতে প্রাকৃতিক মাদূর বুনার কারিগর ছিলেন।

প্রচার প্রসার করে ফেলেছে প্রাকৃতিক মাদুর আর চলে না মানুষ আর কিনে না। তাই যে সব নারী-পুরুষ প্রাকৃতিক মাদূর বুনতো তারা পাইকারের কাছে প্রাকৃতিক মাদূর বেচতে না পেরে দুটি পয়সা ইনকামের পথ যেন না হারায় এইজন্য ছুটে যাচ্ছেন প্লাস্টিকের মাদূর কারখানায়। নতুন প্রযুক্তির পাইপ বাড়ি তে এনে মজুরির বিনিময়ে বাড়িতে হাতে বুনন করছে নক্সা ছাড়া মাদুর। এই শিল্প কে শেষ করতে কোন পথই ছাড়ে নি এরা। কাজে লাগিয়েছে দূর্বল গরীব মানুষ গুলো র অসহায় অবস্থা কে।

বর্তমানে প্লাস্টিক মাদুরের চাহিদা আকাশমুখী হলেও অদূর ভবিষ্যতে তা আর থাকবে না। কারণ প্রাকৃতিক পণ্যের চাহিদা কমবেশি সর্বকালের । যারা এর কদর জানে তাদের বাহারি প্লাস্টিক মাদুর ফ্রী তেও ব্যবহার করে না। এজন্য আজও আশা করি, আবারও সগৌরবে ফিরবে প্রাকৃতিক পাতির চাষাবাদ। হাসি ফুটবে কৃষাণ-কৃষাণীর মুখে। কারিগররা আবারও ঘরে ঘরে বুনবে বনজ মাদুর।

লেখক
নুসরাত জাহান

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজেকে প্রমাণ করা ছিলো প্রথম চ্যালেঞ্জ
উই

নিজেকে প্রমাণ করা ছিলো প্রথম চ্যালেঞ্জ

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু
উই

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু

হোমমেইড ফুড ও ট্যুরিজম
উই

হোমমেইড ফুড ও ট্যুরিজম

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া
উই

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া

হোম মেইড ফুডের প্রচারে করণীয়
উই

হোম মেইড ফুডের প্রচারে করণীয়

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন
ই-কমার্স

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2020

আদমদীঘির পাতি দেশ জুড়ে খ্যাতি থাকলেও বিলুপ্ত পথে

Techzoom.TV |
TechzoomTV