Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকুরিজীবী নারীর আয়করের সহজ হিসাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১
চাকুরিজীবী নারীর আয়করের সহজ হিসাব
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে চাকুরিজীবী নারীর সংখ্যা দিনে দিনে উর্ধ্ব গতি হচ্ছে। সরকারি হোক বা বেসরকারি সব খাতে ধীরে ধীরে নারীর অংশগ্রহন বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রননালয়ের ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ -২০১৮ ‘ শীর্ষক প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে বাংলাদেশে সরকারি চাকুরীজীবীর মোট ২৭ শতাংশ হলো নারী, যার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৭৮৭।

নারীরা অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যত জড়িত হবে তত দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। আয়ের পাশাপাশি নিজের ব্যয়ের হিসেব দাখিল করাও নাগরিক কর্তব্য। উপার্জনকারী নারীরা যত আয় কর দাখিল করবে তত অর্থনৈতিক কর্মকান্ডে তাদের অবস্থান দৃশ্যমান হবে এবং স্বীকৃত হবে। কিন্তু আয়কর সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারনে বা অজ্ঞতার কারনে আয়কর রিটার্ন দাখিলে মানুষের মাঝে অনীহা দেখা দেয়।

সরকারি চাকুরিজীবী:
এস আর ও নং ২১১ -আইন /আয়কর/২০১৭ এর প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর সরকার কর্তক প্রদত্ত মূল বেতন,উৎসব ভাতা ও বোনাস (যে নামেই অভিহিত হোক না কেন) করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টসহ সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা সুবিধাদি যেমন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়ত ভাতা, শ্রান্তি নিবেদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি কর মুক্ত থাকবে।

ধরে নেই নাদিয়া একজন সরকারি কর্মকর্তা এবং ২০২০-২০২১ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিল করবেন। ৩০ শে জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরে তিনি মাসিক মূল বেতন পান ৫০ হাজার টাকা, মাসিক চিকিৎসা বাবদ ভাতা পান ১০০০ টাকা, উৎসব ভাতা পান ১ লক্ষ টাকা ও নববর্ষ ভাতা পান ১১০০০ টাকা। তিনি সরকারি বাসায় থাকেন। ভবিষ্য তহবিলে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা দেন। কল্যান তহবিলে চাঁদা বাবদ ১৫০ টাকা করে প্রতি মাসে তার বেতন হতে কর্তন করা হয়। তিনি একটি তফসিল ব্যাংকে ডিপোজিট পেনশন স্কীম মাসিক ৫০০০ টাকা জমা দেন।

এখন বছরের হিসেবে নাদিয়ার মোট আয় ও করদায় হিসেব নিম্ন পরিগণনা করা হলো:

মুল বেতন হলো ৬ লক্ষ টাকা।
উৎসব ভাতা ১ লক্ষ টাকা
চিকিৎসা ভাতা ১২ হাজার টাকা ও নববর্ষ ভাতা ১০ হাজার টাকা করমুক্ত থাকবে।

মোট আয় ( ৬০০০০০+১০০০০০) ৭ লক্ষ টাকা।
মোট আয়ের উপর কার দায় হবে:
প্রথম ৩৫০০০০ টাকা পর্যন্ত শূন্য
পরবর্তী ১০০০০০ টাকার ৫% হারে ৫০০০ টাকা
পরবর্তী ২৫০০০০ টাকার ১০% হারে ২৫০০০ টাকা।

নাদিয়ার বেতনের আয় হতে মোট কর দায় ৩০০০০ টাকা।

মনে করি নাদিয়া সঞ্চয় পত্রে বিনিয়োগ করেছেন ১লক্ষ টাকা এবং জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেছেন ১৫০০০ টাকা। তিনি মোট বিনিয়োগ করলেন ১ লক্ষ ১৫ হাজার টাকা। সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করেছেন বলে তিনি বিনিয়োগজনিত আয়কর রেয়ায়েত পাবেন।

একজন করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে নীচের দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে:
১) করদাতার মোট আয়
২) রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক

রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক হবে:
নীচের (ক), (খ) ও (গ) এর মধ্যে যেটি কম হবে সেটিই হবে কর রেয়াতের জন্য অনুমদিত অংক:
(ক) রেয়াত পাবার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগ বা চাঁদার পরিমান
(খ) করযোগ্য মোট আয়ের [82C ধারার (২) উপ ধারায় বর্ণিত উৎস/উৎসসমূহ হতে প্রাপ্ত আয় এবং কর অব্যাহতিপ্রাপ্ত আা হ্রাসকৃত করহার প্রযোজ্য এমন আয় থাকলে তা ব্যতীত] ২৫%
(গ) ১ কোটি ৫০ লক্ষ টাকা
যেহেতু নাদিয়ার মোট আয়ের ২৫% হলো ১ লক্ষ ৮১ হাজার টাকা আর নাদিয়া বিনিয়োগ করেছে ১ লক্ষ ১৫ হাজার টাকা। নাদিয়া বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন ১ লক্ষ ১৫ হাজার টাকার ১৫%; ১৭ হাজার ২৫০ টাকা।

বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দেবার পর প্রদেয় কর হবে
বিনিয়োগ পূর্ববর্তী করদায় ৩০০০০ হাজার টাকা
বিনিয়োগ রেয়াত পরিমাণ ১৭ হাজার ২৫০ টাকা
রেয়াত পরবর্তী করদায় ১২ হাজার ৭৫০ টাকা।
নাদিয়া রিটার্ন দাখিলের সময় ১২ হাজার ৭৫০ টাকা কর রেয়াত পাবেন।

লিখনীটি সাধারন তথ্যের ভিত্তিতে প্রকাশিত। সুনির্দিষ্টভাবে আপনার আয়কর হিসেব করতে আইনজীবী বা পরামর্শকের সাহায্য নিন।

লেখক: ব্যারিস্টার রহিমা হক
প্রতিষ্ঠাতা, আইন সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’
উই

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’

“নাজির পারভেজ চাকরী ছেড়ে হলেন দইওয়ালা ভাই”
উই

“নাজির পারভেজ চাকরী ছেড়ে হলেন দইওয়ালা ভাই”

গত বছরে প্রায় ৮০ রকমের দেশি পণ্য কেনাকাটা : ইফফাত শারমিন
উই

গত বছরে প্রায় ৮০ রকমের দেশি পণ্য কেনাকাটা : ইফফাত শারমিন

উই এর আয়োজনে বিএসএম এর উদ্বোধন
উই

উই এর আয়োজনে বিএসএম এর উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জানুয়ারি ২০২১

চাকুরিজীবী নারীর আয়করের সহজ হিসাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix