Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 October 2020
দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন
Share on FacebookShare on Twitter

একটু একটু করে ডানা মেলে প্রসার হচ্ছে দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি। এ ইন্ড্রাস্ট্রি বড় করতে প্রতি মুহূর্তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। ৯০ দশকের শেষ ভাগে দেশে ই-কমার্সের সূচনা হলেও পরিচিতি লাভ করতে শুরু করে ২০১২ সালের দিকে। ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রসার ঘটতে থাকে এ ইন্ড্রাস্ট্রিজ। প্রায় পুরো ই-কমার্স জুড়ে ছিল বিদেশি পোশাক ওফ্যাশন, গেজেট আর বিদেশি পণ্যের প্রাধান্য।

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম ২০১৭ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হলেও ২০১৯ এর নভেম্বরে এসে এটি অনলাইনে দেশি পণ্য নিয়ে কাজ করার ব্যপারে উদ্যোগী হয়। প্রথম দিকে গ্রুপে তেমন মেম্বার ছিল না এবং দেশি পণ্যের প্রচারণার মধ্যেই এর কাজ সীমাবদ্ধ ছিল। তবে ধীরে ধীরে উদ্যোক্তারা তাদের পণ্যের পরিচিতি তুলে ধরেন এবং তা দেখে অনেকেই দেশি পন্যে বিশেষ করে তাঁতের শাড়ি কেনার দিকে আগ্রহী হন। শুরুটা যদিও ছিল জামদানি শাড়িকে ঘিরে তবে সব ধরনের তাঁতের শাড়ির উদ্যোক্তারা সুন্দর সুন্দর ছবি দিয়ে এবং পণ্যের বিবরন দিয়ে মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন।

এর সুফল এখন সবাই পাচ্ছেন বলে উই এর বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে। গতকাল উই এর এডভাইজার রাজিব আহমেদ এর একটি পোস্টে কয়েক শতাধিক মেম্বার কমেন্ট করে জানিয়েছেন যে উই এর চেষ্টার কারনে অনলাইনে তাঁতের শাড়ি বিক্রির পরিমান বেড়ে গেছে এবং উই এর ভেতরে ও বাইরে অনেক উদ্যোক্তা এখন তাঁতে শাড়ি নিয়ে কাজ করছেন। এর ফলে তাঁতিরা এখন আগের থেকে বেশি অর্থ পাচ্ছে, তাদের বিক্রি বেড়ে গেছে এবং পণ্যের জন্য দামও বেশি পাচ্ছেন।

উদ্যোক্তারা জানান, গত ১ বছর আগেও অনেক তাঁতীদের উপার্জন অনিশ্চয়তায় জীবন কেটেছে। বর্তমানে খাদি, মনিপুরী, জামদানি, টাঙ্গাইলের শাড়ি সহ অন্য দেশীয় শাড়ী উৎপাদনে তাঁতিদের অগ্রিম টাকা দিয়ে বুক দিতে হয়। বেড়েছে তাঁতীপল্লীর ব্যস্ততা ও কদর। চাহিদা এতো বেড়েছে যে, যোগান দিতে হিমশিম খাচ্ছে তাঁতীরা। দেশি পণ্যের ই-কমার্সের কারণে সকল দেশীয় পণ্যের চাহিদা ও সম্ভাবনা বেড়েছে কয়েকগুন।

এতো কদর বাড়ার কারণও জানিয়েছেন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা। তারা বলেন, দেশি শাড়ীর ইতিহাস, উৎপাদন, ব্যবহার, যত্ন সহ খুটিনাটি বিষয়ে উই গ্রুপে লেখালেখির ফলে দেশীয় শাড়ী ব্যবহারে আগ্রহ বেড়েছে। এখন আর দেশীয় শাড়ীর গুণগতমান নিয়ে সংশয় নেই। ই-কমার্সের কল্যাণে ক্রেতারা ঘরে বসে নিজের পছন্দের শাড়ী পাচ্ছে।

কয়েকজন ই-কমার্স উদ্যোক্তার কমেন্ট পড়ে জানা যায়-

মনিকা আহমেদ স্বতাধিকারি কন্যা সুন্দরী। তিনি বলেন, দেশী পণ্যের ই-কমার্স বদলে দিছে তাঁতীদের জীবন। যখন তাঁতের শাড়ী নিয়ে কাজ শুরু করেছি তখনও আশেপাশের ৭০% মানুষজন বিদেশী পণ্যের উপর নির্ভর করতো। দেশীয় তাঁতের শাড়ীর কথা শুনলে অনেকে অবজ্ঞা করতো। বর্তমানে দেশীয় পণ্যের ই-কমার্সের কারনে শাড়ী তৈরীর চাহিদা অনেক বেড়েছে তাঁতীদের। আমাদের অর্ডার গুলো শেষ করতে হিমশিম খাচ্ছে তারা।

কাকলী এটিয়্যার’স এর উদ্যোক্তা কাকলী রাসেল তালুকদার কাজ করেন ঢাকাইয়া জামদানি নিয়ে। তাঁতীদের নিয়ে তিনি বলেন, ই-কমার্সের কল্যাণে তাঁতীরা শুধু ন্যায্যমূল্য পাচ্ছে তাই নয়, তারা এখন তাঁতের শাড়ির ডিমান্ড ফুলফিল করতে নতুন নতুন তাঁত চালু করছে। তার মানে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এরফলে বিদেশী শাড়ির প্রতি নির্ভরশীলতা কমবে।

সিলেট থেকে মনিপুরী শাড়ী নিয়ে কাজ করেন নাসির সাইয়েদ। তার উদ্যোগের নাম তিয়ামো। তিনি কাজ করেন মনিপুরী ও জুম শাড়ী নিয়ে। তাঁতিদের ঘুরে দাড়ানো নিয়ে তিনি বলেন, গতকালও শাড়ি আনতে গিয়ে ব্যর্থ হয়েছে। এমন কি যারা সব সময় দোকানের জন্য শাড়ী আনে তারাও এখন শাড়ী পায় না। শাড়ী যেনো সোনার হরিন। আগে কাধেঁ করে শহরে শাড়ী দিয়ে যেতো তাঁতীরা আর এখন আমরা গিয়েও শাড়ী পাই না।

ফেণী থেকে মৃৎশিল্প নিয়ে কাজ করেন তান্নী তনু। তার উদ্যোগের নাম মৃৎনু। তিনি বলেন, সম্প্রতি মৃৎশিল্প কারখানায় গিয়েছিলাম পণ্য আনতে। কুমাররা বলে উঠলো- এরকম চাহিদা যদি সবসময় থাকতো আমাদের আর না খেয়ে থাকতে হতো না। ওদের চোখে, মুখে সে খুশি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কাজের পেশার বেশি থাকায় খুশি আর উৎফুল্লতার সাথে কাজ করছে তারা। কারণ এখন তাদের সংসার চলছে সুন্দর ভাবে। তাদের এই সুখের কারণ আমি হতে পারায় আনন্দ লাগছিলো!

উম্মে সালমা কাজ করেন কুমিল্লার খাদি নিয়ে। তিনি বলেন, কুুমিল্লার খাদি প্রায়ই বিলুপ্তির পথে চলে যাচ্ছিল, তাঁতীদের দিন কাল খুবই দুর্বিষহ হয়েছিলো কিন্তু দেশি পণ্যের ই-কমার্সে খাদি এখন বিস্তার লাভ করেছে। দেশের বাইরেও যাচ্ছে খাদি। তাঁতীরা অনেক খুশি তাদের দিন ফেরায়। একটা সময় বসে দিন কাটাতে হতো, এখন অর্ডার ডেলিভারি করতে ব্যস্ত সময় পাড় করছে।

মৌলভীবাজার থেকে শখের বিক্রেতার উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস রিপা কাজ করেন মনিপুরী শাড়ী নিয়ে। তাঁতীদের সম্পর্কে তিনি লিখেন, আমি নিজে মনিপুরী পল্লীতে গিয়ে শাড়ি আনি। নিজ চোখে দেখেছি তাদের ঘুরে দাড়ানো। এখন অগ্রীম পেমেন্ট করতে হয় আর আগে ফোন করে বলতো কবে শাড়ি লাগবে আপা?

জিয়া’স কালেকশনের উদ্যোক্তা শারমিন জিয়া কাজ করেন টাংগাইল থেকে। তিনি লিখেন, টাংগাইল শাড়ির তাঁতীরা করোনায় চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদনের জন্য চাহিদা মতো সরবরাহ করতে পারেনি। দেশি পণ্যের ই-কমার্সে টাংগাইল শাড়ির চাহিদা বেড়ে গেছে কয়েকগুন।

আরিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা। মূলত কাজ করেন খেস শাড়ী নিয়ে। তিনি বলেন, খেস শাড়ী নিয়ে কাজ করায় এক বছরে খেশ শাড়ির প্রচার অনেক বেড়েছে। ক্রেতার চাহিদা পূরণ করতে খেশ শাড়ির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাঁতিরা আগে সপ্তাহে অল্প সংখ্যক খেশ শাড়ী বানাতেন, এখন আগের তুলনায় কয়েকগুন শাড়ী তৈরি করতে হচ্ছে। তাই নতুন তাঁত চালু করা হয়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী খেশ শাড়ির পাশাপাশি খেশ ওড়না, খেশ গজ কাপড় তৈরি হচ্ছে। করোনাভাইরাসে যেখানে তাঁত শিল্প বন্ধ ছিল সেইখানে অনেক কারিগর খেশ শাড়ি তৈরিতে নিয়োগ হয়েছে। তাঁতীরা ন্যায্যমূল্য পাচ্ছে এবং মনে সাহস জেগেছে৷ তাদের নিপুন দক্ষতার পণ্য এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।

আফসানা ভূইয়া নিপা বলেন, একটা সময় ছিলো যখন অনেক ইচ্ছে ছিল সিলেটি শাড়ি নিয়ে কাজ করবো। কিন্তু ঢাকায় থাকায় তাঁতিরা শাড়ী দিতে চাইতো না। বলতো আপা এই শাড়ির কদর আমাদের দেশের মানুষ দেয় না। এখন সময় বদলেছে। দেশি পণ্যের ই-কমার্সের কারণে চাহিদা গুলো বোঝাতে পারছি। আমাদের উপর বিশ্বাস এসেছে তাঁতীদের। কোন ভাবনা ছাড়া অগ্রীম টাকা দিতে ভয় করছে না, তাঁতীরাও আমাকে শাড়ী পাঠাতে দ্বিধা করছে না।
লেখক : প্রতিষ্ঠাতা, আওয়ার শেরপুর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ও দারাজের পার্টনারশিপে শুরু হলো কেনাকাটার বিশেষ সপ্তাহ
ই-কমার্স

ইনফিনিক্স ও দারাজের পার্টনারশিপে শুরু হলো কেনাকাটার বিশেষ সপ্তাহ

মে মাস থেকে চেকের পুরাতন দেনার টাকা পরিশোধ করবে ইভ্যালি
অর্থ ও বাণিজ্য

ইভ্যালির নতুন ঘোষণা

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড
ই-কমার্স

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড

দারাজে ১৫০০ টাকা পর্যন্ত ছাড়!
ই-কমার্স

দারাজে ১৫০০ টাকা পর্যন্ত ছাড়!

তানজিলা অমির এফ-কমার্সে পাঁচ বছরের যাত্রার কাহিনী
ই-কমার্স

তানজিলা অমির এফ-কমার্সে পাঁচ বছরের যাত্রার কাহিনী

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2020

দেশি পণ্যের ই-কমার্স ও উই পাল্টে দিছে তাঁতীদের জীবন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix