Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
Share on FacebookShare on Twitter

বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ হিজাব বিতরণ, সেমিনার ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ও বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে নানা আয়োজন করা হয়।

এদিন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র‍্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ নানা স্লোগান দেন। পরে বেলা আড়াইটার পর টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন অুনষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘হিজাব কেবল একটি পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত মা ও বোনদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হিজাবি নারীদের প্রতি যে অবমাননাকর আচরণ ও হয়রানির ঘটনা ঘটেছে, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার, আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।

সেমিনারে বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং সেই সঙ্গে হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক সেটিও উল্লেখ করেন। এ ছাড়াও সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম বলেও আলোচনা করেন বক্তারা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় ২ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়শিয়ায় জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।

ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
শিক্ষা ও ক্যাম্পাস

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

অনলাইনে একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট
নির্বাচিত

অনলাইনে একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট

অনলাইনে বেসিক রাইটিং প্র‍্যাকটিস এর সুফল
প্রযুক্তি সংবাদ

অনলাইনে বেসিক রাইটিং প্র‍্যাকটিস এর সুফল

এইচএসসি
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে চাকরি দেবে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২
নির্বাচিত

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ ফেব্রুয়ারি ২০২৬

১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু

Techzoom.TV |
TechzoomTV