Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি অবস্থান তুলে ধরলো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 July 2025
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি অবস্থান তুলে ধরলো কর্তৃপক্ষ
Share on FacebookShare on Twitter

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল আহম্মেদ খানকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি সংঘবদ্ধ চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়টির বর্তমান কর্তৃপক্ষ। দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগে পূর্বে পদচ্যুত হওয়া ওই চেয়ারম্যানকে ঘিরে সাম্প্রতিক অপপ্রচার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান বোর্ড ও এর চেয়ারম্যানের আইনি বৈধতার বিষয়টি তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বলেন, মকবুল আহমেদ পূর্ববর্তী বোর্ড অব ট্রাস্টিজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পরই আইনানুগভাবে নতুন বোর্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা একটি নতুন বোর্ড অব ট্রাস্টিজ গঠন করে তা যথাযথভাবে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-তে দাখিল করি এবং এর রেকর্ডেড কপি ও এনএসআই ক্লিয়ারেন্সও গ্রহণ করি। সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জমা দেওয়া হয়েছে। সুতরাং, বর্তমানে গঠিত বোর্ড অব ট্রাস্টিজ এবং এর চেয়ারম্যান সম্পূর্ণ বৈধ ও আইনসম্মতভাবে অনুমোদিত।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বৈরাচারের দোসর বিতাড়িত চেয়ারম্যান মকবুল আহমেদ “কিছু স্বার্থান্বেষী ব্যক্তির” দ্বারা প্রভাবিত হয়ে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। সেখানে তিনি তার পূর্বের পদত্যাগকে অবৈধ ঘোষণা এবং নতুন বোর্ড গঠনের ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন।

আইনি লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আহমেদ ফরহাদ খান বলেন, “তিনি (মো. মকবুল আহমেদ) আমাদের বোর্ডের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে প্রথমে যুগ্ম জেলা জজ আদালত ও পরে জেলা জজ আদালতে তার আবেদন খারিজ হয়। হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করলে শুধুমাত্র রুল জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আমরা সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে। অর্থাৎ, এখন পর্যন্ত আদালতের প্রতিটি সিদ্ধান্তই আমাদের অনুকূলে এসেছে।”

চেয়ারম্যান আরও বলেন, “আমরা বিগত ৮ মাস ধরে আইনানুগভাবে দায়িত্ব পালন করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা প্রায় ১৫ বছর আগের ঘটনা, যখন আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে কোনোভাবেই জড়িত ছিলাম না।”

কর্তৃপক্ষের দাবি, এসব অভিযোগ মূলত মো. মকবুল আহমেদের দ্বারা নিযুক্ত কিছু বহিরাগত লোকজনের মাধ্যমে ছড়ানো হচ্ছে, যাদের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল গণমাধ্যমকর্মীকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচার করার এবং বিভ্রান্তিকর অপপ্রচারে যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউনিভার্সিটিইউরোপিয়ান ইউনিভার্সিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিবির-দুর্গ ভেঙে রাকসুর জিএস আম্মার!
শিক্ষা ও ক্যাম্পাস

শিবির-দুর্গ ভেঙে রাকসুর জিএস আম্মার!

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল
নির্বাচিত

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে
নির্বাচিত

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’
নির্বাচিত

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’

আইফোন ১১ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অ্যাপল
নির্বাচিত

আইফোন ১১ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 July 2025

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি অবস্থান তুলে ধরলো কর্তৃপক্ষ

Techzoom.TV |
TechzoomTV