Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 July 2026
শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
Share on FacebookShare on Twitter

শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় বেডিং প্রস্তুতকারী প্রতিষ্ঠান কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ, ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, খাতসংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞানবিনিময়মূলক সেশন এবং ক্যারিয়ার উন্নয়নে যৌথভাবে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।

ইউসিবিডির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত। কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক দেওয়ান শাহরিয়ার। অনুষ্ঠানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের করপোরেট রিলেশনস বিভাগের জেনারেল ম্যানেজার শাহ ইউশা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত বলেন, “শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, কিন্তু হাতে-কলমে কাজের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। কারমো গ্রুপের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা দেবে এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।”

কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক দেওয়ান শাহরিয়ার বলেন, “শুরু থেকেই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এমন দক্ষ জনবল গড়ে তুলতে শিল্প ও একাডেমিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং শিল্পখাত সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জনের সুযোগ পাবে।”
এই যৌথ উদ্যোগ উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরিতে ইউসিবিডির ধারাবাহিক উদ্যোগেরই প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করার জন্য আরও প্রস্তুত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি, হতে হবে অবিবাহিত
শিক্ষা ও ক্যাম্পাস

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি, হতে হবে অবিবাহিত

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
শিক্ষা ও ক্যাম্পাস

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

চারুকলায় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ আগুন দিল কারা?
শিক্ষা ও ক্যাম্পাস

চারুকলায় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ আগুন দিল কারা?

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

Load More

ট্রেন্ডিং টপিক

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে...

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2026

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV