Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগুন নেভাতে সক্ষম বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি রোবট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
আগুন নেভাতে সক্ষম বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি রোবট
Share on FacebookShare on Twitter

কারখানা কিংবা গৃহস্থালী কাজে রোবট ব্যবহারের বিষয়টি এখন আর অজানা নয়। বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহায়তার জন্য রোবটের ব্যবহার বেড়েই চলছে। উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন সব রোবট। এরই ধারাবাহিকতায় নতুন একটি রোবট সামনে নিয়ে এসেছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৭ শিক্ষার্থী। নতুন এই রোবট অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি হ্রাস ও আগুন নির্বাপনের কাজে ব্যবহার করা যাবে।

বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থী তাদের কোর্সের প্রজেক্ট ওয়ার্কে উচ্চমানসম্পন্ন এই রোবটটি তৈরি করেছেন। এই রোবট তৈরির জন্য দীর্ঘ চার মাস নিরলস কাজ করেছে- রাতুল আহমেদ রাহাত, তুষার বণিক, মলয় দে, সামিমা আক্তার সুবর্ণা, রামি তালুকদার, প্রিয়াংকা তালুকদার ও মাহফুজ চৌধুরীর সমন্বয়ে গঠিত দল “এলইউ হান্টার”। তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও মো. মুনতাসীর রশীদ।

রোবটটির নাম দেওয়া হয়েছে “সেফটি অটোনমাস ফায়ার ফাইটার”, “সংক্ষেপে সাফ-৭.০”।

টিম এলইউ হান্টার জানিয়েছে, আকস্মিক অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এই রোবটের মূল কাজ। মানুষের মতো দেখতে এই রোবটটিকে বাসা-বাড়ি, অফিস কিংবা কল-কারখানায় অগ্নিনির্বাপনের পাশাপাশি আরও অনেক কাজে ব্যবহার করা যাবে। স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল দুই প্রক্রিয়ায় কাজ করতে পারে বলে এটি যে কোনো মাত্রার অগ্নিকাণ্ড তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে সক্ষম। রোবটটিতে থাকা সবুজ ও লাল রংয়ের বাতি অগ্নিকাণ্ডের ভয়াবহতা নির্দেশ করবে। পাশাপাশি, আগুনের তীব্রতা অনুযায়ী এতে বাজবে উচ্চ ও নিম্ন মাত্রার অ্যালার্ম। এছাড়াও, “সাফ-৭.০” রোবটটি স্বয়ংক্রিয়ভাবে যে কোনো জায়গার গ্যাস বা ধোঁয়া নির্গমণ শনাক্ত করে এসএমএস ও কলের মাধ্যমে সংশ্লিষ্ট কন্ট্রোলরুমে বার্তা পাঠাতে সক্ষম।

“অবস্টেকল অ্যাভয়েডিং” ঘরানার এই রোবটটি তার চলার পথে যে কোনো বাধা শনাক্ত করতে পারে। আওতার মধ্যে আগুনের অস্তিত্ব পাওয়া মাত্রই রোবটটি তার ট্যাংকারে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত করে আগুন নেভাতে সক্ষম। এতে থাকা ক্যামেরার সাহায্যে এর কার্যক্রম কন্ট্রোল রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব। স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দিলে বিকল্প পদ্ধতি অর্থাৎ ম্যানুয়াল প্রক্রিয়ায় এটিকে চালানো সম্ভব।

সাফ-৭.০ এর বিষয়ে লিডিং ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুমেল এম এস রহমান পীর বলেন, এই রোবটটিকে আরও যুগোপযোগী করে তুলতে কাজ চলছে। ভবিষ্যতে এতে বোমা শনাক্তকরণ ও উদ্ধার, কোনো স্থানের তাপমাত্রা নির্ণয় এবং নিজস্ব সার্ভার ও অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনসহ আরও অনেক বিষয় সংযুক্ত করা হবে।

আরও মানোন্নয়নের মাধ্যমে এটিকে বাজারজাত করতে পারলে দেশের অগ্নিকাণ্ডের ভয়াবহতা রোধ ও উদ্ধার কাজে এটি ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করেন এই শিক্ষক।

প্রসঙ্গত, এর আগেও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একাধিকবার দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ৮টি সহ আসন্ন ফোনগুলিকে প্রি-ইন্সটল থাকবেনা ফেসবুকের সমস্ত অ্যাপ
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮টি সহ আসন্ন ফোনগুলিকে প্রি-ইন্সটল থাকবেনা ফেসবুকের সমস্ত অ্যাপ

বড় ঝুঁকিতে আপনার চোখ!
নির্বাচিত

বড় ঝুঁকিতে আপনার চোখ!

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে
নির্বাচিত

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ
নির্বাচিত

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ

ভিভো আনছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
নির্বাচিত

ভিভো আনছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি

আসছে হুয়াওয়ের নতুন এইচএমএস ফোন
নির্বাচিত

আসছে হুয়াওয়ের নতুন এইচএমএস ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?
নির্বাচিত

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix