Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 January 2020
আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি
Share on FacebookShare on Twitter

বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষার্থীদের আরও বেশি সংখ্যায় ভর্তির সুযোগ দিচ্ছে। জাতিগত সংখ্যালঘুদের আবেদনকারীদের আরও বেশি করে ভর্তির অংশ হিসেবে বাংলাদেশিরা এই সুযোগ পাচ্ছেন।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু অভিজাত ও সুবিধাপ্রাপ্তরা পড়াশোনা করেন বলে সমালোচনা রয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে একাধিক উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড।

জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়টি কৃষ্ণাঙ্গ ও জাতিগত সংখ্যালঘু (বিএএমই) পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০১৯ সালে বিভিন্ন জাতি ও বর্ণের স্নাতক শিক্ষার্থীদের সংখ্যা ছিল ২২ শতাংশ। এতে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে কম। ২০১৮ সালে ছিল ২ দশমিক ৬ শতাংশ। তবে ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিকে স্বাগত জানিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মার্টিন উইলিয়ামস বলেন, প্রত্যাশার চেয়ে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে কম। এটি সরলীকারণ। কিন্তু এই প্রবণতা সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত।

মার্টিন উইলিয়ামস আরও বলেন, এই অগ্রগতি আমাদের এজেন্ডা বাস্তবায়নের প্রতিদিন কাজ করা ব্যক্তিদের পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমাদের অ্যাকসেস ও আউটরিচ টিম স্কুল, পরিবার ও কমিউনিটির শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং তাদের জন্য যে সুযোগ দেওয়া হচ্ছে তা তুলে ধরছে। আমাদের প্রস্তাব ও নিজেদের ফ্যাক্ট বিবেচনা করে শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে। শোনা কথা না বা দীর্ঘদিনের ধারণা নয়, অক্সফোর্ডের তাদেরও সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষ কয়েকটি অনন্য উপায়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে তথাকথিত বাঙালি পারিবারিক গাইডের মাধ্যমে বাসায় বাসায় যাওয়া। এছাড়া শিক্ষার্থীদের আকৃষ্ট করতে স্থানীয় ইমামদের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

অধ্যাপক উইলিয়ামস বলেন, শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ বিবেচনা করে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু আমরা অবগত ছিলাম নির্দিষ্ট কমিউনিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। আমি মনে করি, এসব কমিউনিটির অনেকেই সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় ইমামদের গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে অভিভাবকরা।

যুক্তরাজ্য সরকার দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই মাসের শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর নতুন শিক্ষা কৌশল শুরুর কথা মাথায় রেখে এই চাপ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বলেন, এক সপ্তাহ পর যুক্তরাজ্য ইইউ ছাড়বে। শিশু, তরুণ ও বয়স্কদের শিক্ষায় বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশ হওয়ার জন্য এটি আমাদের সুবর্ণ সুযোগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই টেলিটকে চাকরির সুযোগ, বেতন ২৫৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

অভিজ্ঞতা ছাড়াই টেলিটকে চাকরির সুযোগ, বেতন ২৫৫০০

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন
শিক্ষা ও ক্যাম্পাস

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন

দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বন্ধ দুটি
শিক্ষা ও ক্যাম্পাস

দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বন্ধ দুটি

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত
শিক্ষা ও ক্যাম্পাস

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত

Load More

ট্রেন্ডিং টপিক

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2020

আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি

Techzoom.TV |
TechzoomTV