Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 January 2024
মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়
Share on FacebookShare on Twitter

শিশুদের সামনে টিকটক কোন ধরনের কন্টেন্ট তুলে ধরছে তা নিয়ে সামাজিক মাধ্যমটি অভিভাবকদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগ উঠেছে এবং এ নিয়ে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে।

আইওয়ার অ্যাটর্নি জেনারেল এই মামলা করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাদক, নগ্নতা, অ্যালকোহল এবং অশ্লীলতাসহ প্ল্যাটফর্মে এ ধরনের কন্টেন্টের ছড়াছড়ি নিয়ে মিথ্যা বলার জন্য টিকটক এবং এর মূল চীনা কোম্পানি বাইটড্যান্সকে অভিযুক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ড।

এই ভিডিও স্ট্রিমিং সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে অঙ্গরাজ্যের পোল্ক কাউন্টির একটি আদালতে। ‘টিকটক বাবা-মাদের অন্ধকারে রেখেছে,’ বলেছেন রিপাবলিকান দলের প্রাধান্য থাকা অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল বার্ড।

‘আমাদের এ বিষয়ে নজর দেওয়ার সময় এসেছে’ উল্লেখ করে বার্ড বলেন, টিকটক শিশুদের সামনে বিভিন্ন গ্রাফিক কন্টেন্ট যেমন যৌনতা, আত্মঘাতমূলক, মাদকের অবৈধ ব্যবহারসহ ‘আরও খারাপ বিষয়বস্তু’ তুলে আনছে।

গ্রাহক প্রতারণার অভিযোগে আর্থিক জরিমানা চাইছে আইওয়া। পাশাপাশি, টিকটক যেন ধোঁকাপূর্ণ ও অন্যায় আচরণে কাউকে যুক্ত করতে না পরে সে আদেশও রয়েছে চাওয়ার তালিকায়। এর আগেও টিকটকের বিরুদ্ধে কোনো মার্কিন অঙ্গরাজ্যের করা মামলার নজির রয়েছে। টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম অনুপযুক্ত কন্টেন্ট থেকে শিশুদের রক্ষার জন্য বিশ্বব্যাপী নিয়ন্ত্রকদের চাপের মুখে রয়েছে।

এর আগে আরকানস এবং ইউটাহসহ একাধিক মার্কিন অঙ্গরাজ্য একই ধরনের মামলা করেছে। গত নভেম্বরে, ইন্ডিয়ানার একজন বিচারক, টিকটকের বিরুদ্ধে অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেলের করা মামলা খারিজ করেছেন। অন্যান্য অঙ্গরাজ্যে তদন্ত চলছে।

আরেক মার্কিন অঙ্গরাজ্য মন্টানা আদালতের এক রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছে এ মাসের শুরুতে। নভেম্বরে, প্রথমবারের মতো মন্টানায় কোনো অ্যাপের (টিকটকের) ওপর জারি করা অঙ্গরাজ্যটির আরোপ করা নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন তিনি।

মন্টানার এ নিষেধাজ্ঞা জানুয়ারির ১ তারিখে কার্যকর হওয়ার কথা থাকলেও ডিস্ট্রক্টি জাজ ডোনাল্ড মলয় ৩০ নভেম্বর ওই নিষেধাজ্ঞা আটকে দিয়ে বলেন, মন্টানার ওই নিষেধাজ্ঞা ‘একাধিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে’ এবং ‘ফেডারেল সরকারের কর্তৃত্বকে খর্ব করে।’

এরই মধ্যে ৩১ জানুয়ারি টিকটক সিইও শউ জি চিউয়ের মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে অনলাইনে শিশুদের ওপর যৌন নিপীড়ন বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকটিকটকের বিরুদ্ধে মামলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে

অ্যাপ দিয়ে হচ্ছে ভিক্ষা!
প্রযুক্তি সংবাদ

অ্যাপ দিয়ে হচ্ছে ভিক্ষা!

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর
প্রযুক্তি সংবাদ

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ
নির্বাচিত

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

এশিয়ায় তথ্যপ্রযুক্তিতে মূলধনি ব্যয় ৩৬৯ বিলিয়ন ডলারে পৌঁছবে
প্রযুক্তি সংবাদ

এশিয়ায় তথ্যপ্রযুক্তিতে মূলধনি ব্যয় ৩৬৯ বিলিয়ন ডলারে পৌঁছবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2024

মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়

Techzoom.TV |
TechzoomTV