Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 March 2020
কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের (সংসদ বাংলাদেশ টেলিভিশন) মাধ্যমে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কাল থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাসের সময়সূচিও ঘোষণা করেছে।

প্রথম সপ্তাহের সময়সূচি অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস হবে।পরবর্তী সপ্তাহের সময়সূচি ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে ঘোষণা করা হবে। সকাল নয়টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট আটটি ক্লাস হবে।এরপর বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুনঃপ্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন এই ক্লাসের নাম দেওয়া হয়েছে ‘ আমার ঘরে আমার স্কুল’। সিদ্ধান্ত অনুযায়ী, পাঠদানকারী শিক্ষকেরা ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে। স্কুল খোলার পর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকদের কাছে জমা দেবে। এই বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির বলেন, ধারাবাহিক মূল্যায়ন বার্ষির পরীক্ষার ফলের সঙ্গে যোগ হবে। আর এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণির সময়সূচি ঘোষণা করা হলেও দশম শ্রেণির ক্লাস নেওয়ারও প্রস্তুতি চলছে।

এর আগে করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরপরই সংসদ টিভির মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নেয় মাউশি। এ জন্য গত সপ্তাহেই ক্লাস রেকডিং করা হয়। করোনাভাইরাসের কারণে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার প্রথমে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা হলেও পরে সেটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখও স্থগিত করা হয়।

বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী অনেকটা ঘরবন্দী অবস্থায় আছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থী পৌনে দুই কোটির মতো। আর মাধ্যমিকে শিক্ষার্থী এক কোটির ওপরে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে কোচিং বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ওপর প্রভাব পড়ছে। পরিস্থিতি অবনতি হলে এই বন্ধের মেয়াদ আরও বাড়তে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

এমন অবস্থায় আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে সংসদ টিভিতে পাঠদানের উদ্যোগ নেয় মাউশি।

পুনঃপ্রচার এর পর কিশোর বাতায়নে পাওয়া যাবে। কিশোর বাতায়ানে ক্লাসসমূহ দেখতে ভিজিট করো www.konnect.edu.bd

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
নির্বাচিত

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে রিলস বানানো আরও সহজ

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে
নির্বাচিত

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে

প্রথমবারের মতো বাংলাদেশে নারজো সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

প্রথমবারের মতো বাংলাদেশে নারজো সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

মটোরোলা মোটো জি৬০ এস বনাম অপো রেনো ৭ ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি৬০ এস বনাম অপো রেনো ৭ ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

‘মেক ইন বাংলাদেশ’ প্রেরণায় শাওমি নিয়ে এলো রেডমি ১০সি
নির্বাচিত

‘মেক ইন বাংলাদেশ’ প্রেরণায় শাওমি নিয়ে এলো রেডমি ১০সি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2020

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

Techzoom.TV |
TechzoomTV