Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল কনটেন্ট এর ফলে আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে না তো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 September 2020
ডিজিটাল কনটেন্ট এর ফলে আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে না তো?
Share on FacebookShare on Twitter

কনটেন্ট! হতে পারে সেটা ভিডিও কনটেন্ট, অডিও কনটেন্ট টেক্সট কন্টেন্ট বা অন্য কিছু ৷ মোট মিলে কন্টেন্ট জিনিসটা এমন কিছু যেটি আপনার সামনে কোন ব্যাপারটাকে উপস্থাপন করে বেশ সাজিয়ে এবং গুছিয়ে ।

বর্তমানে এনালগ কনটেন্ট আমাদের তেমন আর চোখে পড়ে না। প্রায় সবগুলো ডিজিটাল কনটেন্ট পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট রয়েছে তবে। তবে সর্বোপরি কনটেন্টগুলো কে চারটি ভাগে ভাগ করা হয়েছে :

১.অডিও

২.ভিডিও

৩. ছবি

৪.টেক্সট

আচ্ছা বলতে পারবেন, আপনি এখন যে আর্টিকেলটি করছেন সেটাও কিন্তু এক ধরনের কনটেন্ট?

আসলে আর্টিকেল রাইটিং কে কনটেন্ট রাইটিং বলা হয়। বলতে পারবেন এই কনটেন্টটি কোন ধরনের কনটেন্ট?

হ্যাঁ নিঃসন্দেহে এটি টেক্সট বা লিখিত কনটেন্ট।

কনটেন্ট এর ভিতরে বিভিন্ন ধরনের তথ্য ও উপাত্ত থাকতে পারে৷ যেগুলো অনেকের সামনে উপস্থাপন করা হয় কোন বিষয়টিকে সুন্দর এবং গুছিয়ে বোঝাতে৷

বর্তমানে ডিজিটাল কনটেন্ট গুলো নানা ব্যবহার হচ্ছে। অফিস আদালত থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি বাড়ির দৈনন্দিন সকল কাছেও ডিজিটাল কনটেন্ট ব্যবহার করতে হয়।

তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ডিজিটাল কনটেন্ট গুলো সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে শিক্ষাক্ষেত্রে৷ এখন আর ছেলেমেয়েদের আগের মত বইয়ের পৃষ্ঠায় মুখ গুঁজে বসে থাকতে হয় না। তার পাশাপাশি এখন ডিজিটাল কনটেন্ট থেকে সহজেই একটি বিষয় বস্তু বুঝতে পারা যায়।হোক সেটা ভিডিও বা কোন এ্যানিমেটেড ছবি বা কোন অডিও।

ইন্টারনেট আবিষ্কারের পর থেকে ধীরে ধীরে ডিজিটাল কনটেন্ট এর অগ্রগতি লাভ শুরু করে৷ এমন কোন বিষয় নেই যার ওপর কোন ডিজিটাল কনটেন্ট নেই। ভাত রান্নার রেসিপি থেকে শুরু করে রকেট তৈরি সবকিছুরই রয়েছে ডিজিটাল কনটেন্ট।

ডিজিটাল কনটেন্ট এর এই যুগে এখন আর কোন বিষয়বস্তু বুঝে নেওয়ার জন্য শিক্ষকদের কাছে ছুটতে হয় না। বরং এখন শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম থেকে ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে পাঠ্য বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারেন।

তবে ডিজিটাল কনটেন্ট এর মাঝে হারিয়ে যাচ্ছে না তো আমাদের সনাতনী শিক্ষা প্রথা?

সনাতনী শিক্ষা প্রথা? সেটার আর দরকার কি?

দরকার রয়েছে। প্রচুর দরকার রয়েছে। আচ্ছা বলুনতো সনাতনী শিক্ষা প্রথা জিনিসটা কি?

আমরা যদি একটা দৃশ্য চিত্র কল্পনা করি, তাহলে সনাতনের শিক্ষা প্রথাটা এমন : দেখা যাবে শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখছেন ছাত্ররা বই খুলে পড়ছে। কিন্তু ডিজিটাল কনটেন্ট এর এই যুগে সনাতনী শিক্ষকতা খুব একটা চোখে পড়ে না। কেবলমাত্র গ্রাম অঞ্চল ব্যাতিত ।

সনাতনী শিক্ষা প্রথার তেমন আর কোনো গুরুত্ব নেই বিষয়টা সম্পূর্ণ ভুল । কারণ একজন শিক্ষক হচ্ছে জ্ঞানের প্রদীপ৷ তার কাজ তার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিলিয়ে দেওয়া। ডিজিটাল কনটেন্ট এর এই যুগে এখন শিক্ষকদের অবজ্ঞা করতে দেখা যায় অনেক ক্ষেত্রে৷

ডিজিটাল কনটেন্ট গুলো শিক্ষার্থীদের পড়াশোনা এক ধরনের অগ্রগতি এনে দিয়েছে তা ঠিক আছে তবে এটিকে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সম্পূরক হিসেবে ব্যবহার করতে পারে৷ তবে তাই বলে এমন নয় যে এটি সনাতন শিক্ষার বিকল্প৷

বরং শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে বুঝতে হবে যে সনাতন শিক্ষা প্রথম হচ্ছে আসল শিক্ষা প্রথা এবং শিক্ষার প্রাথমিক ধাপ।

অনেক শিক্ষার্থী আসল পাঠ্যবইটি না পড়ে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করতে দেখা যায়৷ ফলস্বরূপ তাদের ফলাফল যে খুব একটা ভালো হয় আমি তাও বলবো না।

সুতরাং পরিশেষে আমাদের সকলের এটুকুই বুঝতে হবে, যে সনাতন শিক্ষা প্রথাকে অবজ্ঞা না করে সেটাকেই শিক্ষার মূল অংশ হিসেবে ধরতে হবে । তবে ডিজিটাল কনটেন্ট কে যে কেউ অবজ্ঞা করবে ব্যাপারটা তা নয় । বরং ডিজিটাল কনটেন্ট আমাদের জীবনে এক ধরনের নতুন অগ্রগতি এনে দিয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। সুতরাং ডিজিটাল কনটেন্ট কে সনাতনী শিক্ষাব্যবস্থার সম্পূরক হিসেবে ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে৷

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
প্রযুক্তি সংবাদ

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ

তরুণেরাই বিশ্বে বাংলাদেশকে পরিচয় করাবে উদ্ভাবনী জাতি হিসেবে: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণেরাই বিশ্বে বাংলাদেশকে পরিচয় করাবে উদ্ভাবনী জাতি হিসেবে: পলক

সাইবার বুলিংয়ে দিশেহারা ডাকসুর নারী প্রার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার বুলিংয়ে দিশেহারা ডাকসুর নারী প্রার্থীরা

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

মোবাইল বেশি ব্যবহারে যে ক্ষতি
নির্বাচিত

মোবাইল বেশি ব্যবহারে যে ক্ষতি

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2020

ডিজিটাল কনটেন্ট এর ফলে আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে না তো?

Techzoom.TV |
TechzoomTV