Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির ওএলইডি ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 August 2023
আসুস এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির ওএলইডি ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

আসুস আজ (রবিবার) বাংলাদেশের বাজারে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির নতুন জেনবুক এস১৩ ওএলইডি (ইউএক্স৫৩০৪) ল্যাপটপ উন্মোচন করেছে। এস১৩ ওএলইডি জেনবুকটি পরিবেশবান্ধব। এতে রয়েছে ব্র্যান্ডের আল্ট্রাপোর্টেবল ডিজাইন, ডিউরেবিলিটি যা অন-দ্যা-গো পারফরম্যান্সকে নিয়ে যাবে নতুন মাত্রায়।

আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল ফুয়াদ বলেন, “আসুস সবসময় উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছে এবং জেনবুক এস১৩ ওএলইডি হলো তারই সবশেষ উদাহরণ। এটি বিশ্বের সবচেয়ে হালকা ১৩.৩ ইঞ্চির ওএলইডি আল্ট্রাপোর্টেবল ল্যাপটপ, যা গ্রাহকদের দৈনন্দিন চলাচলে ল্যাপটপ ব্যবহারের ধারনায় নিয়ে আসবে আমূল পরিবর্তন। ইকো ফ্রেন্ডলি উদ্ভাবনী শক্তির মাধ্যমে এই পৃথিবীকে আমরা অধিক বসবাসযোগ্য একটি স্থান হিসেবে গড়ে তুলতে চাই। সেই অঙ্গীকারবোধ থেকেই আসুস এবার নিয়ে এসেছে সবচেয়ে পরিবেশ বান্ধব ল্যাপটপ।”

আসুস জেনবুক এস১৩ ওএলইডিতে রয়েছে থার্টিন জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। এটি সাপোর্ট করে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম। সর্বোপরি ল্যাপটপটি যে কোন স্থানে বা যাতায়াতের সময়ও কাজ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয়। পাশাপাশি, এতে আল্ট্রা ফাস্ট ফিচারের সঙ্গে রয়েছে ১ টেরাবাইট পাই ৪.০x৪ এসএসডি। এতে রয়েছে ৬৩ ওয়াটের ব্যাটারি যা নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং এর ফাস্ট চার্জিংয়ের সুবিধার কারনে মাত্র ৪৯ মিনিটেই ল্যাপটপটি ৭০ শতাংশ চার্জ করা যাবে।

ল্যাপটপটি সর্বোচ্চ কর্মক্ষমতা, কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি এর পোর্টেবিলিটি এবং ডিজাইনের উপরও গুরুত্ব দেয়া হয়েছে। জেনবুক এস১৩ ওএলইডি ল্যাপটপটিকে সুপার-স্লিম এবং সুপার-লাইট ডিজাইনে তৈরি করা হয়েছে, যা প্রোফাইলে ১ সেন্টিমিটার এবং ওজনে মাত্র এক কেজি। ওজনে এত হালকা হওয়ার সত্ত্বেও ল্যাপটপটিতে রয়েছে মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, যা গ্রাহকদের দেয় অধিক টেকসইয়ের নিশ্চয়তা।

সার্বিক বিবেচনায় ব্যবহারকারীদের মধ্যে যারা স্লিম এবং লাইট ওয়েটের ল্যাপটপ ব্যবহার করতে পছন্দ করে, তাদের জন্য এটি হতে পারে সেরা একটি অপশন। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ১৬:১০ অনুপাতের ২.৮কে আসুস লুমিনা ওএলইডি ডিসপ্লে যেটি ব্যবহারকারীদের ভিউয়িংয়ে নতুন মাত্রা যোগ করবে।

আসুস এস১৩ ল্যাপটপটির লিড এবং নিচের অংশ আগের প্রজন্মের তুলনায় পাতলা। এছাড়া, এর কীবোর্ড ডেকটিও পাতলা। এর ডিসপ্লেকে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়, যার ফলে ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে আরও স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবে। আসুস এই মডেলের জন্য বেশ কিছু উন্নত প্রযুক্তি এবং ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, যা এর পারফরম্যান্সের সামঞ্জস্যতার সাথে সাথে ল্যাপটপটির সব ফিচারেরই কার্যকারিতা বজায় রাখে। আসুস জেনবুক এস১৩ ওএলইডি ল্যাপটপটি পাওয়া যাচ্ছে বাসল্ট গ্রে কালারে। বাংলাদেশের বাজারে ল্যাপটপটির মূল্য ১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আসুসআসুস জেনবুক এস১৩ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

আপনার মোবাইলটি আসল না নকল বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার হ্যান্ডসেটটি কি নিবন্ধিত কিনা দেখার উপায়

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
কিভাবে করবেন

যেসব কারণে হ্যাক হয় ফেসবুকের পাসওয়ার্ড

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
প্রযুক্তি সংবাদ

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে
নির্বাচিত

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট
নির্বাচিত

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 August 2023

আসুস এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির ওএলইডি ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix