Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
Share on FacebookShare on Twitter

সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবি সদস্যদের সন্তানদের ‘লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি-২০২২’ ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার রূপান্তর করার চেষ্টা হচ্ছে বলে জানান। তিনি শিক্ষাকে আনন্দময় করে তোলার উপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের শিক্ষাব্যবস্থার একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। বহু দিন থেকেই আমাদের দেশের শিক্ষাটা আনন্দহীন হয়ে গিয়েছিল। খালি চাপাচাপি, খালি কষ্ট, সনদ পাওয়ার জন্য চাপাচাপি। আমরা চাই শিক্ষা হবে আনন্দময়। জ্ঞান অর্জন হবে, দক্ষতা অর্জন হবে, মূল্যবোধ শিখবে এবং এগুলো নিয়ে আমরা বড় হবো। আর এখন দক্ষতা খুব প্রয়োজন, এখন সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির দক্ষতা, যোগাযোগের দক্ষতা, দলীয়ভাবে কাজ করার দক্ষতা সব তৈরি করতে হবে ছোটবেলা থেকেই।’

আর জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুরা যাতে মূল্যবোধ শেখে, মানবিক হয়ে উঠে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথাও জানান নতুন শিক্ষার রূপান্তরে। শিক্ষার্থীরা যাতে নিজেরা সবকিছু করে শেখে সে জন্য নতুন শিক্ষাক্রম প্রণয়ন করার কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে এখন অনেকটা অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘গতকাল ও আজ ছিল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। এটা নিয়ে অভিভাবকদের অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বলে দিচ্ছি এখানে পড়তে না পারাটা খারাপ। প্রথমেই তাদের মন ভেঙে দিচ্ছি। এটা থেকে বের হয়ে আসতে হবে।’

মেধাবীরা যদি ছড়িয়ে বিভিন্ন বিদ্যালয়ে থাকে, তবে সেটা সবার জন্যই মঙ্গলজনক বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। এতে যেমন মেধার সমতা হয়, তেমনি সুযোগের সমতাও তৈরি হয় বলে জানান তিনি।
এ সময় তিনি সংবাদমাধ্যমকে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাইবাছাই করে সঠিক তথ্যটি তুলে ধরার আহ্বান জানান।

সে সঙ্গে বর্তমান সময়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো সংবাদমাধ্যমে যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ হচ্ছে। যা অনুচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি ব্যাংকে টাকা নেই বলে যে তথ্য ছড়ানো হয় সেটিও গুজব এবং সে সম্পর্কে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

টিএমজিবি তার সদস্যদের ১৯ সন্তানকে এই শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এ ছাড়া অন্যদের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ টিএমজিবির শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, আজকের যে উদ্যোগ এটি এমন একটি যা অন্যদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মধ্যে একটা নতুন আশা সঞ্চার করবে।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন লুনা সামসুদ্দোহার মেয়ে রীম সামসুদ্দোহা।

টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা শিক্ষার সঙ্গে বেড়ে উঠুক। এটি সন্তানদের জন্য প্রথম কোনো উদ্যোগ। আমরা ভবিষ্যতে তাদের জন্য আরও উদ্যোগ নিতে চাই।’

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নামে শিক্ষাবৃত্তিটি চালু করেছে টিএমজিবি।

দেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় এই নারী উদ্যোক্তার জন্ম ১৯৫৪ সালের ৪ অক্টোবর, ঢাকায়। তার বাবার নাম লুৎফার রহমান এবং মা হাসিনা রহমান। তিনি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি, হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৫ সালে যোগ দেন দ্য এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে।

লুনা শামসুদ্দোহা ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননাসহ দেশ বিদেশে নানান সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই উদ্যোক্তার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএমজিবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ালটনের নানাবিধ উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ালটনের নানাবিধ উদ্যোগ

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?
নির্বাচিত

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়
কিভাবে করবেন

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়

বিশাল স্টোরেজের সঙ্গে থাকবে ১২ জিবি র‍্যাম, চমৎকার স্মার্টফোন আনতে চলেছে Infinix
প্রযুক্তি সংবাদ

বিশাল স্টোরেজের সঙ্গে থাকবে ১২ জিবি র‍্যাম, চমৎকার স্মার্টফোন আনতে চলেছে Infinix

Load More

ট্রেন্ডিং টপিক

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ
বিবিধ

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?
ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা
নির্বাচিত

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭
প্রযুক্তি সংবাদ

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক...

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

বাংলাদেশে ১০ বছরে ফুডপান্ডার লোকসান ১৪০০ কোটি টাকা!

বাংলাদেশে ১০ বছরে ফুডপান্ডার লোকসান ১৪০০ কোটি টাকা!

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০২২

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

Techzoom.TV |
TechzoomTV