Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দশম সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 May 2024
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দশম সমাবর্তন

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গতকাল ইউএপির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়

Share on FacebookShare on Twitter

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এটির আয়োজন করা হয়। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ইউএপির বিভিন্ন ব্যাচের ৫ হাজার ৯৭৭ শিক্ষার্থী সনদ পেয়েছেন। এর মধ্যে স্নাতক ৪ হাজার ২১৬ জন এবং স্নাতকোত্তরের ১ হাজার ৭৬১ জন সনদ পেয়েছেন। অসাধারণ ফল অর্জনের জন্য নয়জনকে আচার্য গোল্ড মেডেল এবং ৫৫ জনকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আচার্য রাষ্ট্রপতির পক্ষে সমাবর্তনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনাকালে শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা এখন আর মুষ্টিমেয় তথাকথিত কিছু অভিজাত শ্রেণীর মধ্যে কুক্ষিগত নয়। তার শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার দ্বারও এখন দেশব্যাপী উন্মুক্ত।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার ধারণা ও পদ্ধতির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমানে পৃথিবী চতুর্থ শিল্প-বিপ্লবের যুগ অতিক্রম করছে। আগের যেকোনো বিপ্লবের তুলনায় চতুর্থ শিল্প-বিপ্লবের গতি দ্রুততম ও এর বিস্তৃতি ব্যাপক। এ রকম পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় নতুন সময়ের সঙ্গে অভিযোজন জরুরি। সরকার এ বিষয়টি সামনে রেখে শিক্ষা পদ্ধতিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে।’

সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-স্যাম্পেইনের এডওয়ার্ড উইলিয়াম এবং জেন মার গুটসেল অধ্যাপক মো. তাহের আবু সাইফ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষাজীবনে তোমরা বিভিন্ন ক্ষেত্রের মৌলিক ধারণা ও মূলনীতি শিখেছ এবং বৈশ্বিক কর্মশক্তিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছ। আশা করি দৃঢ় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের আর্থসামাজিক সমস্যা সমাধানে তোমরা অবদান রাখতে পারবে। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত নতুন জ্ঞান অর্জন করে যেতে হবে। তবে যা-ই করো না কেন তা পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করবে, যাতে তুমি সেখানে সেরা হতে পারো।’

পরিবর্তনশীল বিশ্বের দিকে অগ্রগামী হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আবু সাইফ বলেন, ‘শুধু একজন প্রকৌশলী, ব্যবসায়ী বা চাকরিজীবী হয়ে স্থির থেকো না। তোমার চারপাশে উন্মোচিত বিশ্ব সম্পর্কে সচেতন হও। অল্প বয়সে তোমরা তাজা চোখ এবং নির্ভীক মন নিয়ে বিশ্বকে দেখতে পারবে। তোমরাই এ সময়ের বিবেক। তোমরাই আরো ন্যায়সংগত এবং ন্যায্য একটি বিশ্ব গড়তে পারো।’

সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতে হবে। তাদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা নেতৃত্ব দিতে পারে। আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে একসঙ্গে চলার সক্ষমতা অর্জন করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘ইউএপি বিশ্বাস করে তোমরা কেবল পেশাগতভাবেই সাফল্য অর্জন করবে না, বরং তোমাদের অবদান আর প্রজ্ঞার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার জন্য নিজেকে উৎসর্গ করবে। তোমাদেরই আগামী দিনের প্রতিনিধিত্ব করতে হবে। তাই ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আদর্শ সমাজ গঠনে তোমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন স্থপতি মাহবুবা হকসহ আরো অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

চবিতে আহতের সংখ্যা ১৫০০, গুরুতরদের চমেকে নেওয়া হলো ১১ বাসযোগে
শিক্ষা ও ক্যাম্পাস

চবিতে আহতের সংখ্যা ১৫০০, গুরুতরদের চমেকে নেওয়া হলো ১১ বাসযোগে

অনলাইনে ক্লাস নিতে সম্মত সব পাবলিক বিশ্ববিদ্যালয়
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ক্লাস নিতে সম্মত সব পাবলিক বিশ্ববিদ্যালয়

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মালিকানায় প্রথম বিশ্ববিদ্যালয়
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মালিকানায় প্রথম বিশ্ববিদ্যালয়

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2024

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দশম সমাবর্তন

Techzoom.TV |
TechzoomTV