Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ আগস্ট ২০২৪
ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কারের আন্দোলনে নিহত রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারহান ফাইয়াজসহ শহীদদের স্মরণে পদযাত্রা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে সেখানে মোমবাতি প্রজ্বালন ও শহীদদের জন্য দোয়া করা হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়েও বুধবার একই কর্মসূচি হয়েছে।

গত ১৮ জুলাই রাপা প্লাজার সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে মারা যায় একাদশ শ্রেণির ছাত্র ফাইয়াজ।

পদযাত্রার আগে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শেখ হাসিনাকে উৎখাতের পর থেকে নানা যড়যন্ত্র হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রশাসনিক, জুডিশিয়াল ও মিলিটারি ক্যু ঠেকিয়েছি। খবর পেয়েছি, বৃহস্পতিবার আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা ক্যু করার জন্য রাস্তায় নামবে। যারা জনগণের অধিকার ও বাকস্বাধীনতা লুণ্ঠন করেছে, হামলা-নির্যাতন করেছে, তারা যখনই বাংলার মাটিতে ষড়যন্ত্র করতে আসুক, প্রতিরোধ করা হবে। রাস্তায় নামার চিন্তা করলে ছাত্র-জনতা পা ভেঙে দেবে।’

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। তার দোসররা আমাদের আশপাশেই লুকিয়ে রয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই– ষড়যন্ত্র করতে এসে ধরা পড়লে আপনারা গায়েবানা জানাজা পড়ারও লোক খুঁজে পাবেন না। নতুন করে মাঝি সাজার চেষ্টা করলে নৌকাসহ ডুবিয়ে দেওয়া হবে। জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সবাইকে ১০ মিনিটের ঘোষণায় রাজপথে নামার প্রস্তুতি রাখতে হবে। কেউ বাধা দিলে জনতার স্রোতে তারা পিষে যাবে।’ সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় উপাসনালয়ে হামলা চালিয়েছে। তবে ছাত্র-জনতা তাদের রুখে দিয়েছে। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছি।’

পদযাত্রায় ‘হাসিনার দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এর আগে বেলা ৩টায় শাহবাগ মোড়ে ট্রাকের অস্থায়ী মঞ্চে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সমাবেশ হয়। ‘একতার বাংলাদেশ’ নামে একটি সংগঠনের এ সমাবেশে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আবু সায়েম, আরবি বিভাগের শিক্ষক মাহাদী হাসান, রফিকুল ইসলাম, ফাদার তপন ডি রোজারিও, শাফী মুহাম্মদ মুস্তফা, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বিশপ সাইমুন আর বিশ্বাস প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক তাহমিদ আলম। শপথবাক্য পাঠ করান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক।

অধ্যাপক আবু সায়েম বলেন, ‘জুলাইয়ের বিপ্লব আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এতে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। আমরা ঐতিহাসিকভাবে সম্প্রীতির সুতায় আবদ্ধ। যে কোনো মূল্যে একে রক্ষা করতে হবে।’ সন্তোষ শর্মা বলেন, ‘আমাদের পূর্বপুরুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এখানে রক্ত দিয়েছে। আমরা সমানাধিকার নিয়ে বাঁচতে চাই। এ দেশ ছাড়তে চাই না। যারা বাড়িঘর ও মন্দিরে হামলা করছে, তাদের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তারা অপরাধী, আমরা তাদের বিচার চাই।’

তপন ডি রোজারিও বলেন, ‘বৈচিত্র্য ও সম্প্রীতি বাংলাদেশের বৈশিষ্ট্য। এ আন্দোলনে সবার ভূমিকা রয়েছে। আমরা শান্তিকে সমর্থন করব।’ সমাবেশে ছাত্র সংগঠক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘স্বৈরাচারের প্রেতাত্মাদের শিক্ষার্থীরা ছাড় দেবে না। বাংলার মুক্তিকামী মানুষ তাদের প্রতিহত করবে। আমরা হিন্দু-মুসলিম ভেদাভেদ চাই না। সবাই মানবিক মূল্যবোধ নিয়ে বসবাস ও তারুণ্যের উচ্ছলতায় দেশ গড়তে চাই।’

সমাবেশে স্বাগত বক্তব্যে সমন্বয়ক তাহমিদ আলম বলেন, ‘ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এ পরিচয়েই আমরা আমাদের অধিকার চাইব।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা
ই-কমার্স

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষা ও ক্যাম্পাস

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
শিক্ষা ও ক্যাম্পাস

১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু

ডাকসুতে ‘ইনক্লুসিভ’ প্যানেলের চিন্তা শিবিরের, কর্মী ছাড়াও থাকবে যে তিন ক্যাটাগরির প্রার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুতে ‘ইনক্লুসিভ’ প্যানেলের চিন্তা শিবিরের, কর্মী ছাড়াও থাকবে যে তিন ক্যাটাগরির প্রার্থী

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার
শিক্ষা ও ক্যাম্পাস

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার

বিশ্বসেরা তিন প্রতিষ্ঠানে ডাক পেলেন নোবিপ্রবির কাওছার
প্রযুক্তি সংবাদ

বিশ্বসেরা তিন প্রতিষ্ঠানে ডাক পেলেন নোবিপ্রবির কাওছার

Load More

ট্রেন্ডিং টপিক

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix